বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাহফুজার রহমান, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

 

 

মাগুরার শ্রীপুরে পুকুরে মাছ ধরতে বিদ্যুৎপৃষ্টে রাসেল মোল্যা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মোল্যার ছেলে।

 

 

পারিবার সূত্রে জানা যায়, পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুতায়িত মোটর দিয়ে পানি সেচের সময় বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি। সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।