বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

মোংলায় ইজিবাইক চাপায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, 

মো: রাজ হাওলাদার  মোংলা প্রতিনিধি 

মো: রাজ হাওলাদার

মোংলা প্রতিনিধি

 

মোংলা পৌর শহরে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পৌর ১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

​নিহত সানজিদা স্থানীয় শামীম হাওলাদারের মেয়ে এবং সরকারি টি. এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

 

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতির সময় সানজিদাকে তার মা দোকান থেকে ডিম আনতে পাঠান। হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।

 

 

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

​হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা খানম অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন,

 

​”মেয়েটি সকালে স্কুলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল। সামান্য ডিম কিনতে গিয়ে যে এভাবে প্রাণ হারাবে, তা ভাবতেই পারছি না। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।”

 

 

​মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

 

​মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

​এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

​অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

​নিহত সানজিদার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এবং ইজিবাইকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।