বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ ১৭৭ জন কে ভুল প্রশ্নপত্র কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মতিন সরকার কে অব্যাহতি মুকসুদপুরে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা  বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন ফুলবাড়িতে প্রাণ বঙ্গমিলার্স এর উদ্যোগে বিশ্বমানের লম্বা সুগন্ধি বাসমতি ধান চাষে সাফল্য, পরিদর্শনে জেলা কৃষিবিদ গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম? “৫ম শ্রেণি পাশ করলেই সাংবাদিক”—হাসেমের জালে প্রতারিত অনেকে অবৈধ্য ক্লিনিক এর মালিক সমিতির নির্বাচন  প্রশাসন নিরব ভূমিকায়  চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

পাটগ্রামে তেল পাম্পে দাম বৃদ্ধির তথ্য জানতে চাওয়ায় দুই সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ

জুলেখা আক্তার লালমনিরহাট জেলা প্রতিনিধি!!

জুলেখা আক্তার লালমনিরহাট জেলা প্রতিনিধি!!

 

লালমনিরহাটের পাটগ্রামে মেসার্স হক ফিলিং স্টেশনে তেলের দাম বৃদ্ধির সংবাদ প্রচারে করতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে পাম্প কতৃপক্ষের ম্যানেজার ও কর্মচারীদের বিরুদ্ধে।

১৮ এপ্রিল (রোববার) দুপুরে উপজেলার মির্জারকোর্ট এলাকায় মেসার্স হক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় লোকজন মোবাইল ফোনে সাংবাদিকদের কল করিয়া অভিযোগ করে যে, উপজেলার হক ফিলিং স্টেশনে” অনিয়ম করে পূর্বের ক্রয়কৃত জ্বালানী তেল (পেট্রোল) স্ট্রোক করে নতুন দামে বিক্রয় করিতেছে। অনিয়মের খবর পাওয়া মাত্রই পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব পাটগ্রাম এর সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ ও প্রেসক্লাব পাটগ্রাম এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাফিউল ইসলাম সাফি আব্দুস সামাদসহ পাম্পে গিয়ে অনিয়মের বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলছেন তথ্য চাওয়ার সময় পাম্প কতৃপক্ষের ম্যানেজার ও কর্মচারীরা

 

মব সৃষ্টি করে জনতায় দলবদ্ধ হয়ে সাংবাদিকেকে অন্যায় আটক করতঃ অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। তারা আরো সাংবাদিক মোঃ আব্দুল মান্নানদ্বয়ের নিকট থাকা ভিডিও সংগ্রহের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের বাধা নিষেধ করায় তারা আক্রমনাত্মক ভাবে সাংবাদিকদেল উপর ক্ষিপ্ত হইয়া লাঞ্চিত করাসহ সাংবাদিক আব্দুস সামাদ এর মোটরসাইকেল এর চাবি জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটি ভাংচুর করে ও মোঃ আব্দুল মান্নানের পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ১,০২,০০০/- (একলক্ষ দুই হাজার) টাকা জোরপূর্বক বাহির করিয়া নিয়ে নেয় । ঐ সময় তারা আরো হুমকি প্রদান করে যে, পরবর্তীতে উক্ত কাজের বিষয়ে কোন কথা বলিলে বা কোন রকম ভিডিও সংগ্রহের চেষ্টা করিলে সাংবাদিকদের মারপিট করিয়া সাংবাদিকতা করার স্বাধ মিটাইয়া দিবে বলিয়াও বিভিন্ন ভয়ভীতি

প্রদান করে।

 

ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সামাদ দৈনিক ঘোষণা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি ও পাটগ্রাম প্রেস ক্লাবের সদস্য তিনি বলেন আমরা অনিয়মের খবর পেয়ে মেসার্স হক ফিলিং স্টেশনে গিয়ে তেলের দাম বৃদ্ধির তথ্য চাওয়া মাত্রই তারা আমাদের উপরের হামলা করে আমরা হামলাকারীদের বিচার চাই!

 

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল মান্নান রিপোর্টার্স ইউনিটির সভাপতি তিনি বলেন আমরা কয়েকজন সংবাদকর্মী অনিয়মের খবর পেয়ে পাম্পে গিয়ে অনিয়ম ধরতে পারায় তারা আমাদের উপরে চড়াও হয়ে হামলা করে এ ঘটনায় আমরা সঠিক বিচার চাই

 

অভিযুক্ত হক ফিলিং স্টেশনের ম্যানেজার কিরন শেখ পান্না ঘটনা অশিকার করে বলেন আমরা তাদের উপর হামলা করি নাই।

 

এ ঘটনা সাংবাদিক আব্দুস সামাদ থানায় এজাহার দায়ের করিলে পাটগ্রাম থানার ওসি সাথে কথা বলে তিনি বলেন সাংবাদিকের সাথে ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।