এইচ এম সাগর (হিরামন), খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার বসুরাবাদ এলাকায় নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে ভিক্টিমের বাড়িতে আনুমানিক সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বসুরাবাদ এলাকার বাসিন্দা বিধান রায়ের ছেলে কৃষ্ণপদ রায় (৫৫) নিজ গলায় ধারালো অস্ত্র ছুরি দিয়ে আঘাত করে শ্বাসনালী কেটে ফেলে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটির বিস্তারিত খতিয়ে দেখছেন। ##