মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচন বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়; জামায়াত প্যানেলের ভরাডুবি

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল কোনো পদেই জয় পেতে পারেনি।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আলহাজ মো. নাজমুল আহসান পান ১২৯ ভোট।

সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পান ১২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন পান ৬৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মো. মুজিবুল হক বিশ্বাস রানা পান ২৫৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন পান ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পান ৭৩ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পান ৮৫ ভোট।

সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পান ১২৩ ভোট।

নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।