

মোঃ জুয়েল রানা, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সমগ্র বাংলাদেশ দুর্নীতি তালাশ নিউজ টিভি
মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মুন্সি জয়নুল আবেদীন, সদস্য খন্দকার আবু নঈম ও বাসুদেব মণ্ডলকে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক উত্তম অধিকারীসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ফুলেল শুভেচছা জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু,
সিনিয়র সাংবাদিক মোঃ জুয়েল রানা,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার প্রমুখ।
বক্তারা সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফলে সন্তোষ প্রকাশ করে আগামীতে আরও ভালো ফলাফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।