মোঃ ইলিয়াছ খান স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি:
ফরিদপুরের সালথায় হে দূর্বার তরুন দল ও বাংলার চিত্র কাব্য নামক ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (৩১জানুয়ারী) সকাল ১১ টায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। সালথা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে বইটির মোড়ক উন্মোচিত হয়।
সাহিত্য পরিষদের সভাপতি সাড়ুক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইমরান হোসেন সম্পাদিত বই দুটি এবছর ঢাকা বই মেলায় প্রকাশিত হয়। হে দূর্বার তরুন দল বইটির লেখক মো: মামুন সিকদার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামের মরহুম মানিক সিকদার ও নাজমা বেগম দম্পতির সন্তান। লেখক মামুন সিকদার একজন প্রবাসী। লেখক মামুন সিকদার মূলত গণজাগরন নিয়ে বইটি লিখেছেন, অদম্য শক্তি, অগাধ সাহস আর এগিয়ে যাওয়ার অনুপ্ররনা। সমাজের প্রতিটি বাঁকে, ইতিহাসের প্রতিটি সংগ্রামে তরুনরাই ছিলো পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই বইটি সেই সাহসী তরুনদের উদ্দেশ্যে রচিত, যারা সত্য, ন্যায় ও ন্যায্যতারন পথে অবিচল থাকতে চায়।
অপর দিকে বাংলার চিত্র কাব্য নামক বইটির রচয়িতা ও সম্পাদনায় শিক্ষক ইমরান নিজেই। এই বই দুটি এবছর ঢাকা বই মেলায় স্থান পায়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান খাঁন ( মিজান), সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, বিএনপি নেতা নাছির মাতুব্বর, সাবেক ছাত্রদল নেতা, মাহফুজ খান, বিএনপি নেতা মুরাদ হোসেন যুবদল নেতা শাফিকুল ইসলাম বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাবু রমেদ্রনাথ দত্তের সহধর্মিণী ও স্থানীয় গুণীজন ব্যক্তিবর্গ।