

মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর আজ মঙ্গলবার বিকেলে শহরে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতারা।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আনন্দমিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে হয় ।
সংগঠনটির সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদার নেতৃত্বে মিছিল শেষে মুক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অনীক মাহবুব চৌধুরী,সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সহসভাপতি আলমগীর হোসেন সুমন,তরিকুল ইসলাম সোহাগ,সহসভাপতি আনোয়ার হোসেন সাগর, সহসভাপতি আবির হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) গোলাম রাব্বি, প্রমুখ।