মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

আসন্ন ইউপি নির্বাচনে ৭ নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আলোচনায় মাহবুব সাঈদী”

Reporter Name

শাহিনুর রহমান পঞ্চগড়

দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সদস্য পদে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও হাড়িভাসা ইউনিয়ন এনসিপির সভাপতি মাহবুব সাঈদী।

ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, খোঁজখবর নেওয়া ও সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয়দের নজর কেড়েছেন। তরুণদের পাশে থাকা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় কাজ করার আগ্রহ থেকেই তিনি আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাহবুব সাঈদী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে মাহবুব সাঈদী বলেন,

“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এলাকাবাসী চাইলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ড থেকে সদস্য পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে ওয়ার্ডজুড়ে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।