বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোটিপতি হাজী সন্তানদের ব্যস্ততার ভিড়ে হারিয়ে গেল মায়ের কান্না-দিনাজপুরের এক বৃদ্ধা মায়ের নিঃশব্দ আর্তনাদ কোরবানির ঈদকে সামনে রেখে চোর- ডাকাত সক্রিয়! নবীগঞ্জে ৩ গরু চোর জনতার হাতে আটক! চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ গোপালগঞ্জে নকরীরচর মেফতাউল উলুম মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন গুঁড়া বোঝাই ট্রাক উল্টে ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ রাজশাহীতে ৪৫০ টাকার জন্য বন্ধুকে হত্যা শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ,ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঘুষ বানিজ্যের পর এবার “আটক বাণিজ্যে”র অভিযোগ কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ারের বিরুদ্ধে।  প্রতিদিন স্টোরের উদ্যোগে বিরামপুরে ১৫০ মানুষের খাদ্য সহায়তা

ঈদযাত্রা ও পশুর হাটে র‌্যাবের বাড়তি নজরদারি, সক্রিয় গোয়েন্দা টহল

Reporter Name

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে পটুয়াখালী ও বরগুনা জেলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮, সিপিসি-১। ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাস টার্মিনাল, লঞ্চঘাট, ফেরিঘাট এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে বৃহত্তর পশুর হাটগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

 

রবিবার ( ২৪ মে ) র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ, প্রতারণা কিংবা চাঁদাবাজি ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাবের আভিযানিক দল। হাটগুলোতে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশুর হাটে জাল টাকা লেনদেন প্রতিরোধে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

 

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ছিনতাইকারী চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।

 

এছাড়া ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান এবং প্রধান ঈদগাহগুলোতেও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।