শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ। গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার। ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি মতবিনিময় সভা করছেন। ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এক ছিনতাইকারী আটক চায়ের রাজধানীতে উৎসবের আমেজ: বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে বরণ করলেন চা শ্রমিকরা

চায়ের রাজধানীতে উৎসবের আমেজ: বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে বরণ করলেন চা শ্রমিকরা

Reporter Name

ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, দুর্নীতি তালাশ নিউজ টিভি

​ মৌলভীবাজার, শ্রীমঙ্গলে প্রবল বৃষ্টি উপেক্ষা করে এবং ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা।

আজ বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে লাক্কাতুড়াসহ স্থানীয় বিভিন্ন বাগানের শ্রমিকরা এই অভ্যর্থনা জানান।

চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

​এর আগে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০:১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার সময় চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে বাদ্যবাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।

​প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একনজর দেখার জন্য হাজার হাজার চা শ্রমিক, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভিড় জমান।

উৎসবমুখর পরিবেশে অনেকে তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত হন।

এ সময় অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান।

​উল্লেখ্য, এই সফরে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে মূলত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি এবং স্থানীয় অসহায় ও নৃগোষ্ঠীর মানুষের মাঝে সহায়তার চেক হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।