শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ। গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার। ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি মতবিনিময় সভা করছেন। ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এক ছিনতাইকারী আটক চায়ের রাজধানীতে উৎসবের আমেজ: বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে বরণ করলেন চা শ্রমিকরা

রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!!

Reporter Name

বগুড়া প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫০) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নেয়ামুল বাশির রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ জেলার পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন এবং আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করতেন।

নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন নেয়ামুল। সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মোবাইল ফোনে তিনি স্ত্রীকে জানান, এশার নামাজের সময়ের মধ্যে নওগাঁ পৌঁছে যাবেন। তবে এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বুধবার (১৭ জুন) সকালে পুলিশের মাধ্যমে স্বামীর মৃত্যুর খবর জানতে পারেন সাহিদ বেগম। তার দাবি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নেয়ামুলকে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে।