শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকূরগাঁওয়ে তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ। গৃহপরিচারিকাকে নির্যাতন: খুলনায় পুলিশ দম্পতি কারাগারে উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার। ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি মতবিনিময় সভা করছেন। ঠাকুরগাঁওয়ে প্রায় ৩০ ঘণ্টা পর স্কুল ছাত্রোর মরহদহ উদ্ধার রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাইকারী ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এক ছিনতাইকারী আটক চায়ের রাজধানীতে উৎসবের আমেজ: বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে বরণ করলেন চা শ্রমিকরা

বিজয়নগরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

Reporter Name

জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের ১নং সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (৩০)। মোহাম্মদ আলী মোল্লা একই এলাকার কদর আলীর ছেলে এবং মনির হোসেন চর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় ২০২৫ সালের ২ মার্চ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৬ ধারায় দায়ের করা একটি মামলা (মামলা নং-০২) রয়েছে। দীর্ঘদিন ধরে তারা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন বলে জানা গেছে।
মোহাম্মদ আহসান উল্লাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ প্রশাসন সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।