মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

 

জনগণের সাথে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে মৌলভীবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই ২০২৬, সোমবার দুপুর ২:৩০ টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

 

জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আবদুর রহিম রিপন। বক্তব্য উপস্থাপন করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করে তোলাই এই সভার মূল লক্ষ্য। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য উন্মুক্ত আলোচনা করা হয়।

বক্তারা মাদকের কঠোর আইনি শাস্তি নিশ্চিত করা এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ইংল্যান্ডসহ বিভিন্ন উন্নত দেশের উদাহরণ তুলে ধরে কঠোর সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। একই সাথে মাদকাসক্তদের চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলখানায় পৃথক ওয়ার্ড় গঠনের বিষয়েও আলোকপাত করা হয়।

উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র ও যুবসমাজের বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।