মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

তরুণদের মাদকমুক্ত রাখতে নাকোল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মিজানুর রহমানের ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ।

Reporter Name

মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

মাগুরা জেলা শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী এবং দুই সেট আকর্ষণীয় জার্সি বিতরণ করেছেন স্থানীয় ব্যক্তিত্ব ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মিজানুর রহমান মিজান।

​স্থানীয় সূত্র জানায়, একটি সুস্থ-সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের অংশ হিসেবে তরুণদের মাঠে ফেরাতে এই পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়।

 

​সামাজিক এই উদ্যোগ প্রসঙ্গে মিজানুর রহমান মিজান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে কেবল শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মুখ্য ভূমিকা পালন করে।

 

আমাদের মূল লক্ষ্য তরুণদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করে সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ বানানো।”

​স্থানীয় সচেতন মহল ও তরুণ সমাজ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন। তারা জানান, ক্রীড়া সামগ্রী ও জার্সি পাওয়ার মাধ্যমে তরুণদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

​এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের কল্যাণে এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।