

ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান:
দুর্নীতি তালাশ নিউজ টিভি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার, মির্জাপুর ইউনিয়নে তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোরপূর্বক ঘরে ঢুকানো ,এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সঞ্জব খাঁ মুকিদ, গত বুধবার ০৯ -০৭-২০২৬ ইং তারিখে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে সঞ্জব খাঁ মুকিদ উল্লেখ করেন, তার বাড়ি শ্রীমঙ্গল থানার মির্জাপুর ইউনিয়নের বাজারি টিলা ধোবার হাট এলাকায়।
তার সাথে তাসলিমা বেগমের বিয়ে হয়েছিল, তাদের সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে।
তিনি অভিযোগে বলেন, “বিয়ের পর আমার স্ত্রী সৌদি আরব চলে যায়।
৬ মাস যোগাযোগ থাকলেও এরপর দীর্ঘ ৪ বছর কোনো যোগাযোগ ছিল না।
পরে আইনগত প্রক্রিয়ায় তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করি।”
আবেদনে আরও বলা হয়, “গত ৩০ জুন কোনো পূর্বানুমতি ছাড়াই আমার প্রাক্তন স্ত্রী, ভুক্তভোগীর মামা করম উল্লাহ, পিতা দানা উল্লাহ এবং তার ছেলে আলমগীর, মেম্বারের সহযোগিতায় জোরপূর্বক তালাক প্রাপ্ত স্ত্রী আমার ঘরে অবস্থান করে। এতে আমি আমার নিরাপত্তা নিয়ে চরম ঝুঁকিতে আছি।”
ভুক্তভোগী তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে, এবং বেআইনি আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনের অনুলিপি মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবরও দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার তদন্তকারী এসআই জানান, “আবেদনটি আমরা পেয়েছি এবং তদন্ত ও করেছি, সত্যতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কিছু এলাকাবাসী পূর্ব শত্রুতার জের ধরে ,সত্য ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য ,তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ যেমন তার স্ত্রীর টাকায় ঘর বানানো ও একাধিক বিবাহ। সূত্র তদন্ত কারী এস আই , ভোক্তোগীর দাবি প্রমাণ ছাড়া ,যে বা যারা মিথ্যা সাক্ষী দিবেন, তাদের বিরুদ্ধে মানহানি মামলা ও আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। এবং সুষ্ঠু তদন্ত ও দুষিদের শাস্তির দাবি জানিয়েছেন।