মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫ সংসদ সদস্য (খুলনা ৫) ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল দুর্নীতি তালাশ নিউজ টিভির চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা কমিটির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ৫০হাজার টাকার মাদকদ্রব্য আটক অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধারের দাবী, চিরিরবন্দরে গ্রেপ্তার ৪ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে কাহারোলে অভিযান: ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

ফুলবাড়ীতে এনসিপির নেতার বিরুদ্ধে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

 

দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাত এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

লিখিত বক্তব্যে এন সি পি নেতা ইমরান চৌধুরী নিশাদ বলেন

বাংলাদেশের প্রথম সারির একটি স্বনামধন্য মিডিয়া “দেশ টেলিভিশনের” গত ১০ই আগস্ট ২০২৬-এর প্রচারিত একটি খবরের মাধ্যমে আমি জানতে পারি ফুলবাড়ী থানায় রাঙ্গামাটি ছোয়ানী বাজারের “জেবউন নেহার” নামে একজন নারী আমার এবং আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দায়ের করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

​”ফুলবাড়ীতে এনসিপি নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ” শিরোনামে প্রকাশিত “দেশ টিভি’র” দিনাজপুরের প্রতিনিধি হারুন-উর-রশিদের সংবাদটি আমার প্রাণের সংগঠন এনসিপি, আমাকে এবং আমার বাবাকে রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে বলে মনে করছি।

আমাকে এনসিপি কর্তৃক আগামী উপজেলা নির্বাচনে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা করার পর থেকেই একটি কুচক্রী মহল আমাকে এবং আমার দলকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার গভীর ষড়যন্ত্র করে আসছে।

​গত ৬/৮/২০২৩ ইং ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগকারী “জেবউন নেহার” গং এবং “দেশ টিভি” সাংবাদিক হারুন-উর-রশিদ-এর দ্বারা আমি এবং আমার পরিবার পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছি এবং সাংঘাতিক রকমের নিরাপত্তাহীনতায় আছি।

 

সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জমির মালিক আব্দুল মাজেদ চৌধুরী, তিনি বলেন জমিটি আমরা মূল মালিকের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেছি।

জমিটি নিয়ে সামাজিকভাবে সমাধান করার জন্য এলাকাবাসী প্রস্তাব দিয়েছিলেন, তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে হয়রানি মূলক ভাবে থানায় অভিযোগ দায়ের করেছে এবং মিথ্যা নিউজ প্রকাশ করেছে।

আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা সরোজমিনে গিয়ে তদন্ত করে সঠিক বিষয়টিকে তুলে ধরুন।