বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ ১৭৭ জন কে ভুল প্রশ্নপত্র কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মতিন সরকার কে অব্যাহতি মুকসুদপুরে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা  বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন ফুলবাড়িতে প্রাণ বঙ্গমিলার্স এর উদ্যোগে বিশ্বমানের লম্বা সুগন্ধি বাসমতি ধান চাষে সাফল্য, পরিদর্শনে জেলা কৃষিবিদ গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম? “৫ম শ্রেণি পাশ করলেই সাংবাদিক”—হাসেমের জালে প্রতারিত অনেকে অবৈধ্য ক্লিনিক এর মালিক সমিতির নির্বাচন  প্রশাসন নিরব ভূমিকায়  চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা।

Reporter Name

আন্তর্জাতিক রিপোর্টার: মো: সেলিম রানা সৌদি আরব

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মানবজাতির জন্য আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে আগমন করে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস কেবল রোজা পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, গুনাহ থেকে বিরত থাকা এবং মানবতার সেবায় আত্মনিয়োগের মাস। এই মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা আরও জানান, প্রবাস জীবনে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অত্যন্ত প্রয়োজনীয়। মুসলমান মুসলমানের ভাই—এই চেতনা ধারণ করে প্রবাসে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে সংগঠনের সদস্যরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-এ আবাসিক হোটেল খাতে কর্মরত থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা পবিত্র রমজান মাসে প্রবাসী ভাইদের সঙ্গে সম্মিলিতভাবে রোজা পালন ও ইফতার করার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে চান। একই সঙ্গে দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাস ইহকাল ও পরকালের কল্যাণ অর্জনের শ্রেষ্ঠ সময়। এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদত, ধৈর্য, সংযম ও আত্মসংশোধনের মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে সকল মুসলমানের প্রতি।
শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়—তিনি যেন মুসলিম উম্মাহর সকল গুনাহ ক্ষমা করেন, রোজা ও ইবাদত কবুল করেন এবং সবাইকে শান্তি, কল্যাণ ও জান্নাতের পথপ্রাপ্তি দান করেন। আমিন।