Category: সড়ক দুর্ঘটনা

  • খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

    খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

    শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

    খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া পিপিএফ ফিড কম্পানির সামনে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
    বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
    এ ঘটনায় পাইকগাছার আছাবুর সরদারের ছেলে সাইদুর সরমান সাইদ (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এবং ৭/৮ জন যাত্রী আহত হয়েছেন।
    ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
    স্থানীয়রা জানান, বাসটিতে পাইগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিলে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দূর্ঘটনায় এক যাত্রী নিহত হন। ৭/৮ জন যাত্রী আহত হন। তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    শেখ মাহতাব হোসেন।
    ডুমুরিয়া খুলনা।

  • গুঁড়া বোঝাই ট্রাক উল্টে ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার

    গুঁড়া বোঝাই ট্রাক উল্টে ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    ২৬ মে, বেলা ১২/৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর এলাকায় জামাল অটো রাইস মিল থেকে গুঁড়া (ভুসি/খাদ্যগুঁড়া) বোঝাই করে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি জামাল অটো রাইস মিল থেকে মালামাল নিয়ে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ভবাইনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালামালের কিছু অংশ ছিটকে পড়ে এবং যানবাহনটির আংশিক ক্ষয়ক্ষতি হয়।

    তবে দুর্ঘটনায় চালক ও হেলপার প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন।

    ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।

  • পার্বতীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, বিক্ষুব্ধ জনতার ট্রাকে অগ্নিসংযোগ

    পার্বতীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, বিক্ষুব্ধ জনতার ট্রাকে অগ্নিসংযোগ

    জাকারিয়া হোসেন

     

    দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাবড়া এরশাদ নগর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।এ ঘটনায় নারী ও শিশুসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরিচবোঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো-ড (১১-৯৪০১)পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। অপরদিকে একটি মোটরসাইকেল ফুলবাড়ী দিক থেকে পার্বতীপুরের দিকে আসছিল।হাবড়া এরশাদ নগর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই দুই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

    সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন আরোহী নিহত হন।

    নিহত ব্যক্তি পূর্বদুর্গাপুর এলাকার তমেজ উদ্দিনের ছেলে, সাবেক মেম্বার তৈবুর রহমান (৫৫)।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সারমিন বেগম (৩৫)ও তার দুই বছর বয়সী শিশু ছামিউল ইসলাম গুরুতর আহত হন। আহত সারমিন বেগম একই এলাকার মমিনুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

    দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পার্বতীপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

  • দুর্গাপুর ইউনিয়নে বেহাল সড়কে চরম দুর্ভোগ  সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

    দুর্গাপুর ইউনিয়নে বেহাল সড়কে চরম দুর্ভোগ সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    ১৭ মে ২০২৬

    রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে আল ফারুক ইনস্টিটিউট থেকে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

    এলাকাবাসী জানান, বিষয়টি ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

    স্থানীয় সচেতন মহল দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • গোপালগঞ্জে ট্রাক-রিকশার সংঘর্ষে নিহত ১, আহত ১

    গোপালগঞ্জে ট্রাক-রিকশার সংঘর্ষে নিহত ১, আহত ১

     

    মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

     

    গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজার এলাকায় ট্রাক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিকশাচালক।

    বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাটগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে গোপালগঞ্জ শহরমুখী একটি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশার যাত্রী মৃদুল শেখ (৩২) ও রিকশাচালক সামিউল মোল্লা (২৬) গুরুতর আহত হন।

    নিহত মৃদুল শেখ কংসুর উত্তরপাড়া গ্রামের ফেলু শেখের ছেলে। আহত সামিউল মোল্লা একই এলাকার দাউদ মোল্লার ছেলে।

    স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃদুল শেখকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

  • গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি

    গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে শিক্ষার্থীদের স্বস্তি

    মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কলেজের মূল ফটকের সামনে জেব্রা ক্রসিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্যস্ত সড়ক পার হয়ে কলেজে প্রবেশ করায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল।

    শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সড়ক ভবন থেকে জেব্রা ক্রসিংয়ের কাজ অনুমোদন এনে দেন কলেজ ছাত্রদলের অন্যতম পরিচিত মুখ মো. হামিম। তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

    জেব্রা ক্রসিং নির্মাণকাজ চলাকালে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারে সহযোগিতা করতে কলেজের মূল ফটকে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেও দেখা গেছে মো. হামিমকে। এ সময় তিনি শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়ক নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার কথা বলেন।

    শিক্ষার্থীরা জানান, কলেজের সামনে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হতো। জেব্রা ক্রসিং নির্মাণ হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছেন।

    এ উদ্যোগ বাস্তবায়নে আরও ভূমিকা রেখেছেন অভ্র, রিফাত ও তামিম। তাদের সহযোগিতায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হওয়ায় কলেজজুড়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

  • বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

    মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :

     

    মৌলভীবাজারের বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লিটন মিয়া (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

     

    নিহত লিটন মিয়া উপজেলার তেলিগুল গ্রামের ফুলু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

     

    স্থানীয়রা জানান, বুধবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার সাফরন রেস্টুরেন্টের সামনে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান একটি পালসার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী লিটন মিয়া ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

     

    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দের পাশাপাশি চালকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে।

     

    বড়লেখা থানার এসআই দেবল কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

     

    বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • পাইকগাছা-কয়রা সড়ক এখন মানুষ চলাচলের ভয়াবহ মরণ ফাঁদে পরিণত 

    পাইকগাছা-কয়রা সড়ক এখন মানুষ চলাচলের ভয়াবহ মরণ ফাঁদে পরিণত 

    ‎এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

    ‎খুলনার পাইকগাছা পৌর সদরের জিরো পয়েন্ট থেকে কয়রা সড়কের ব্যস্ততম অংশ এখন যেন এক ভয়াবহ – মৃত্যুফাঁদ। সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের খোয়া, স্তূপ করে রাখা ইট-বালু আর রাস্তার একাংশ – দখল করে রাখা যানবাহনের কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। একটু অসাবধানতা, সামান্য ব্রেক কিংবা এক মুহূর্তের ভারসাম্য হারালেই ঘটে যেতে পারে ভয়াবহ প্রাণঘাতী দুর্ঘটনা। অথচ এমন বিপজ্জনক পরিস্থিতি দিনের পর দিন চললেও যেন দেখার কেউ নেই। সরেজমিনে দেখা যায়, শিববাটি মৌজায় নির্মাণাধীন প্রধান – নতুন পৌর ভবনের পাশে পাইকগাছা-কয়রা সড়কের ধারে সড়ক উন্নয়ন কাজের পাথর ফেলে রাখা হয়েছে। সেই পাথরের বড় অংশ সড়কের ওপর ছড়িয়ে পড়ে রাস্তার প্রায় এক-তৃতীয়াংশ দখল করে রেখেছে। ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। পাথরের খোয়ার উপর চাকা পিছলে যেকোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। শুধু তাই নয়, সড়কের বিভিন্ন অংশে বাড়ি নির্মাণের জন্যইট, বালু ও পাথর ফেলে রাখায় রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়কের ওপর বাস দাঁড় করিয়ে রাখার কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। জিরো পয়েন্ট থেকে শিববাটি ব্রিজ পর্যন্ত পুরো এলাকায় যেন অব্যবস্থাপনার নগ্ন চিত্র। স্থানীয় ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম বলেন, “এটা এখন আর রাস্তা নেই, মানুষের জন্য মরণফাঁদ হয়ে গেছে। প্রতিদিন ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। বড় দুর্ঘটনা ঘটলে তখন হয়তো সবাই নড়েচড়ে বসবে। “কলেজ শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, “প্রতিদিন কলেজে যেতে ভয় লাগে। মোটরসাইকেল বা ইজিবাইক একটু স্লিপ করলেই মানুষ পড়ে যাচ্ছে। রাতে অবস্থা আরও ভয়াবহ হয়ে যায়। “মোটরসাইকেল চালক রবিউল ইসলাম রনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার উপর পাথর ছড়িয়ে আছে, আবার বাসও দাঁড়িয়ে থাকে। সামনে বড় গাড়ি এলে সাইড দিতে গিয়ে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। প্রশাসন কিবড় দুর্ঘটনার অপেক্ষা করছে?”ইজিবাইক চালক শফিকুল গাজী বলেন, “রাস্তার জায়গা এত কমে গেছে যে দুইটা গাড়ি ঠিকমতো পাশ কাটাতে পারে না। প্রতিদিন ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। “স্থানীয় বাসিন্দা আবু বক্কার সিদ্দিকী বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন কয়রা অঞ্চলের শত শত তরমুজবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে যায়। সন্ধ্যার পর ভারী যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। এমন ব্যস্ত সড়কে পাথর-বালু ফেলে রাখা চরম দায়িত্বহীনতা। “এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের ওপর নির্মাণসামগ্রী পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন-প্রাণহানি ঘটার পরই কি কেবল প্রশাসনের টনক নড়বে? সচেতন নাগরিকরা বলছেন, ব্যস্ততম এই সড়কে সামান্য অবহেলাও কেড়ে নিতে পারে বহু নিরীহ মানুষের প্রাণ। তাই দ্রুত সড়ক থেকে ইট, বালু ও পাথর অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

  • দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত

    দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

    কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে।

     

    বুধবার (৬ মে) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

     

    নিহত রহিবুল উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

     

    জানা গেছে, রহিবুল মোটরসাইকেলযোগে আল্লাহর দর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহিবুল মারা যান।

     

    এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • লোহাগাড়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস খাদে পড়ে ২ বৌদ্ধ ভান্তেসহ তিন জন নিহত হয়েছে

    লোহাগাড়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস খাদে পড়ে ২ বৌদ্ধ ভান্তেসহ তিন জন নিহত হয়েছে

    এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

     

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ ভান্তে রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

    মঙ্গলবার(২৮ এপ্রিল) ২৬ খ্রিঃ

    সকাল ৯ঃ৩০ মিনিটের সময়

    চুনতি জাঙ্গালিয়া মাজার গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে রাস্তার পাশের গভীর খাদে ছিটকে পড়ে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজ গুরুতর আহত হন।

    পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    আহতদের উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, মহাসড়কের এই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

    চালকের বেপরোয়া গতি কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

    এদিকে, পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।