ফরিদপুরে মামুনুল হক বলেন ভয়ভীতি দেখালে শক্ত প্রতিরোধ,লেভেল প্লেয়িং না হলে জবাব দিতে হবে

মোঃ ইলিয়াছ খান স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, দীর্ঘ (৫৪ ) বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে।
জুলাই আন্দোলনের চেতনায় সবাই আজ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় এবং ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে।
আজ সোমবার বিকেলে – – ফরিদপুর আসনের নগরকান্দা এম এন একাডেমী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে আর মাস্তানি চলবে না। যারা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তবে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তলে মামুনুল হক বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে প্রশাসনকে জনগণের কাছে জবাব দিতে হবে।
জনসভায় তিনি ফরিদপুর -২ আসলে রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলী পক্ষে ভোট চান।সভায় জেলা জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের এক ঘন্টা পর বক্তব্য শুরু হলেও এর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ ওঠে।
এর আগে দুপুরে তিনি ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে আরেকটি জনসভায় অংশ নিয়ে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন।
দুই জনসভাতেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *