বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার মহাবিশ্বের গল্প শুনলেন শিক্ষার্থীরা গোপালগঞ্জে জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান সংলাপ

মোংলায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

Reporter Name

বিপ্লব মল্লিক বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কুব্বত শেখ (৬২), পিতা মৃত আছালাত শেখ এবং তার স্ত্রী নাসিমা বেগম (৫৪)। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার ওসি (তদন্ত) মানিকের নেতৃত্বে সেকেন্ড অফিসার মিরাজ,এসআই রফিকসহ একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আটক এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তারা গোপনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মাদক সরবরাহ করতেন। বিশেষ করে স্থানীয় কিশোর ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছেও নিয়মিত মাদক বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের প্রভাব ও ভয়ের কারণে এতদিন এলাকাবাসী প্রকাশ্যে কোনো অভিযোগ করতে সাহস পাননি।

এলাকাবাসীর দাবি,এই দম্পতির পেছনে একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা মোংলা উপজেলায় মাদকের সরবরাহ ও বণ্টন নিয়ন্ত্রণ করে আসছে। দ্রুত ওই সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন। কেউ মাদকের সাথে জড়িত থাকলে বা মাদকের তথ্য জানলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আমরা সব তথ্য গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি মোংলা উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।