বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ৪৮ বোতল সিরাপসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মো. আদিব নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১লা এপ্রিল) বিকালে উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার একটি কলাবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক আদিব সিংনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার সময় সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালদারপাড়ার আবুল হোসেনের কলাবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি।

হাবিলদার লতিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ২টি মোবাইল ফোন ও ১টি বাইসাইকেলসহ আদিব নামের এক যু্ককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে