মুম্বাইয়ের একটি হাসপাতালে হঠাৎ অসুস্থ্য হয়ে তিনি শনিবার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাত্র ৯২ বছর বয়সে কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে সেখানেই তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে এই খবর নিশ্চিত করে বলেছেন, “আমার মা আজ পরলোক গমন করেছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার প্যারেলের কাসা গ্র্যান্ডে, যেখানে তিনি থাকতেন, সেখানে মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকেল ৪টেয় শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।” ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতিত সামদানিও ভোঁসলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। হাসপাতালে ভর্তির পরপরই শনিবার আশার নাতনি জানাই ভোঁসলে এক্স-এ লেখেন: “আমার দিদিমা, আশা ভোঁসলে, চরম অসুস্থতা এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব ঠিক হয়ে যাবে, আমরা অবশ্যই ভালো খবর জানাবো।”