বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ সারোয়ার হোসেন অপু , জেলা প্রতিনিধি, নওগাঁ :

মোঃ সারোয়ার হোসেন অপু , জেলা প্রতিনিধি, নওগাঁ :

 

নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

 

গত ১৯ এপ্রিল রাতে শুরু হওয়া এ অভিযান আজ দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সুলতানপুর জেলে পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রড।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল তারা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ এই অভিযান পরিচালনা করে।

 

পুলিশ আরও জানায়, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম দমনে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”