শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সান্তাহারে মোবাইলে ডেকে হত্যাচেষ্টা! কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম বটিয়াঘাটায় গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা  চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ জ্বালানি তেলের দুর্ভোগ কিছুটা তৈরি করা: মির্জা ফখরুল সংগ্রাম থেকে নেতৃত্বে: সৌরভ কর্মকার এখন স্থানীয় যুবরাজনীতির আলোচিত মুখ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উদ্বোধন করা হলো দেশের প্রথম সরস্বতী জ্ঞান মন্দির খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি  মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সাহারা খাতুনের মাসোহারা বাণিজ্য!  পিটুনিতে নিহত-১।।

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ 

মোঃ মুজাহিদুল ইসলামঃ

মোঃ মুজাহিদুল ইসলামঃ

 

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একটি বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার ২৩ শে এপ্রিল ২০২৬ ইং তারিখ ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

একইদিন দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদর

নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত হাফেজ নুর রহমান এর ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

সংবাদ সম্মেলনে মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্য মতে পাঠান পাড়া এলাকার জনৈক মজিবর রহমানের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।