বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা  চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য রংপুরে নবাগত জেলা প্রশাসককে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজের স্ত্রীকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী।

 

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বরাশুর গ্রামের আলম চৌধুরীর স্ত্রী তিন সন্তানের জননী রিনি বেগমের (২৮) সাথে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর আলমের (২৭) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় এবং নিয়মিত যোগাযোগ হতো। বিষয়টি নিয়ে স্বামী আলম চৌধুরীর মনে দীর্ঘদিন ধরে সন্দেহ হচ্ছিল। রবিবার দিবাগত রাত ৮টার দিকে আলম চৌধুরী তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে ফিরে নিজ কক্ষে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতির জটিলতা বুঝে স্ত্রী রিনি বেগম স্বামীকে তালাক দেওয়ার কথা জানান এবং প্রেমিকের সাথে বিয়ের দাবি তোলেন। পরিস্থিতি সামাল দিতে ও স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে আলম চৌধুরী নিজেই ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিবাহ সম্পন্ন হওয়ার পর রাতেই আলম চৌধুরী নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন।

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘ওই নারীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন চলছিল। এবার আলম নিজেই হাতেনাতে ধরে ফেলেন এবং স্ত্রীর সম্মতিতেই সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’