বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা  চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য রংপুরে নবাগত জেলা প্রশাসককে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ 

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানাকে পদোন্নতির আনন্দ ও বিদায়ের আবেগঘন পরিবেশে সম্মাননা জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ার পর তাকে পাবনা জেলায় বদলি করা হয়েছে। প্রায় দেড় বছরের কর্মময় সময় শেষে বৃহস্পতিবার ছিল তার আদমদীঘিতে শেষ কর্মদিবস।

 

এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তার দক্ষতা, সততা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। বিদায়ের মুহূর্তে অনেকের চোখেই ছিল অশ্রু, প্রিয় সহকর্মীকে নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন সবাই।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শেষে তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে মাহমুদা সুলতানা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আদমদীঘিতে কর্মজীবনের স্মৃতি আবেগের সঙ্গে স্মরণ করেন।

 

দায়িত্ব পালনকালে ভূমি সেবায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দালালমুক্ত কার্যক্রম নিশ্চিত, রাজস্ব আদায়ে অগ্রগতি এবং খাস জমি উদ্ধারে কঠোর অবস্থান নিয়ে প্রশংসিত হন। অবৈধ দখল ও মাটি উত্তোলনের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

 

এছাড়া ইউনিয়ন প্রশাসনের দায়িত্ব পালনকালে নাগরিক সেবা সহজীকরণ, ভাতা কার্যক্রমে স্বচ্ছতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি।

 

স্থানীয়দের মতে, তার উদ্যোগে প্রশাসনিক সেবায় গতি ও স্বচ্ছতা বেড়েছে, যা আদমদীঘির উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।##