বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা  চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য রংপুরে নবাগত জেলা প্রশাসককে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ।

মোঃ মশিউর রহমান বিপুল  কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-২৩ এপ্রিল ২৬ ইং।

 

কুড়িগ্রাম ২২ বিজিবির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকালে সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক স্থানীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বিভিন্ন রোগে আক্রান্তদের পাশাপাশি সাধারণ স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদেরও চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এছাড়া বিভিন্ন রোগে কষ্টে থাকা অসহায় মানুষের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

 

প্রতন্ত্য চরের প্রতিবন্ধী মমেনা বেগম বলেন,এ ধরনের ক্যাম্প মাঝে মাঝে হলে হামার গুলার অনেক উপকার হইবে বাহে ।

 

এদিকে চর-যাত্রাপুরের আবুল হোসেন বলেন,এমন কাজ খুবই ভালো,আমরা আশা করি মাঝেমধ্যেই যেনো বিজিবি এমন ভালো কাজ করে। বিজিবির এই মানবিক কাজ সত্যিই প্রশংসনীয়

 

এ সময় বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।