শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সান্তাহারে মোবাইলে ডেকে হত্যাচেষ্টা! কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম বটিয়াঘাটায় গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা  চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ জ্বালানি তেলের দুর্ভোগ কিছুটা তৈরি করা: মির্জা ফখরুল সংগ্রাম থেকে নেতৃত্বে: সৌরভ কর্মকার এখন স্থানীয় যুবরাজনীতির আলোচিত মুখ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব: কমছে না জনভোগান্তি, বাড়ছে নিত্যপণ্যের মূল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উদ্বোধন করা হলো দেশের প্রথম সরস্বতী জ্ঞান মন্দির খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি  মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সাহারা খাতুনের মাসোহারা বাণিজ্য!  পিটুনিতে নিহত-১।।

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যাচেষ্টা! কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম

বগুড়া জেলা প্রতিনিধিঃ 

 

 

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মোবাইল ফোনে ডেকে এনে এক কলেজ ছাত্রকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সান্তাহার কালীমন্দির এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহত সুলতান মাহমুদ মিজান (১৮) সান্তাহার সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং রথবাড়ি মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

অভিযোগে জানা যায়, পূর্ব বিরোধের জেরে জোবায়ের, জয় ও তাদের সহযোগীরা মিজানকে ফোন করে ঘটনাস্থলে ডেকে নেয়। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে মিজানকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতে গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

 

এ সময় তার সঙ্গে থাকা দুই সহপাঠী বাধা দিতে গেলে তারাও আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মিজানের বাবা বাদী হয়ে জোবায়ের ও জয়সহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।