বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায় ঘোষনা আজ পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার প্রতি আহ্বান: ফুটবল বিশ্বকাপ উপভোগের জন্য প্রোজেক্টর উপহার দিলেন, সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা, অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সংবর্ধনা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার

পটুয়াখালীতে র‍্যাবের জালে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোটসহ মোঃআসাদুজ্জামান নামে এক মাদক ও জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৬ই জুন) র‍্যাব কর্তৃক প্রদানকৃত সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি চৌকস দল জানতে পারে যে, একজন চোরাচালানকারী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও জাল টাকা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ জুন বিকেলে র‍্যাবের আভিযানিক দলটি পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়কের ঢালে অবস্থান নেয়।
অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি মোঃ আসাদুজ্জামানকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার স্বীকারোক্তি ও দেখানো মতে, তার হেফাজত থেকে ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক একটি স্থান থেকে টেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় জাল টাকা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক এজাহার দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‍্যাবের এই কঠোর মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।