Author: Masum Ibn Musa

  • নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মাঠ প্রস্তুতি জোরদার

    নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের মাঠ প্রস্তুতি জোরদার

    রিপোর্টার
    মোঃ আলমগীর হোসেন

    আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী তৎপরতা। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তারা সরাসরি যোগাযোগ, মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছেন। এতে করে পুরো ওয়ার্ডজুড়ে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।

    মিজমিজি দক্ষিণপাড়া, মিজমিজি পশ্চিমপাড়া, কান্দাপাড়া, সাহেবপাড়া ও সানাড়পাড়া রহিম মার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য তিনজন প্রার্থীকে ঘিরে চলছে জোর আলোচনা। তাদের মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন।
    সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপি নেতা ইকবাল হোসেন (ভেন্ডার)—যিনি দীর্ঘদিন ধরে মাঠ রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ইতোমধ্যে ওয়ার্ডবাসীর আস্থা অর্জন করেছেন।

    এছাড়াও রয়েছেন বিএনপি নেতা ও সাবেক দুইবারের নির্বাচিত কাউন্সিলর ইকবাল হোসেন, যিনি অতীত অভিজ্ঞতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে আবারও আলোচনায় রয়েছেন।
    অপরদিকে জামায়াতে ইসলামীর মহানগর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন-ও নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছেন।

    প্রার্থী হওয়ার বিষয়ে বিএনপি নেতা ইকবাল হোসেন (ভেন্ডার) বলেন,
    “আমি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। ওয়ার্ডবাসীর সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের। মানুষ এখন পরিবর্তন চায়—চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়াই আমার লক্ষ্য। নির্বাচিত হলে নিজেকে সম্পূর্ণভাবে জনসেবায় উৎসর্গ করবো।
    সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন বলেন,
    এই ওয়ার্ডের মানুষ আমাকে দুবার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি সবসময় তাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। ইনশাআল্লাহ, জনগণ এবারও তাদের ভালোবাসার প্রতিদান দেবেন।

    জামায়াতে ইসলামীর নেতা মো. জামাল হোসাইন বলেন,
    “আমি নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। দলীয় সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

    উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের অপসারণের পর থেকে ২ নং ওয়ার্ডে নাগরিক সেবায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। প্রশাসনিকভাবে দায়িত্ব পালিত হলেও প্রত্যাশিত সেবা থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
    স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ২৩ হাজার ভোটারের এই ওয়ার্ডে এবার যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব বেছে নেওয়ার প্রত্যাশা সবার মাঝে স্পষ্ট। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে এই ওয়ার্ডে জমে উঠতে যাচ্ছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

  • ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্র নিহত

    ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্র নিহত

    আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় মো. ছাহাদ (১১) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গিরের ছেলে। তিনি ফকিরহাট এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছাহাদ পরিবারের সদস্যদের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় পৌঁছে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায়-২৬ অনুষ্ঠিত

    পাঁচবিবি এলবিপি স্কুলে এসএসসি বিদায়-২৬ অনুষ্ঠিত

    পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের জন্য নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল বুধবার বেলা ১১ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বরণ-বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমীক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা ও কর্মচারী গণ।
    এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন।
    বিশেষ করে আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তিনি।

  • নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়।

    নদী খনন প্রকল্প বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মতবিনিময়।

    বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি।

    ঠাকুরগাঁওয়ের রামদাড়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
    আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে পানি উন্নয়ণ বোর্ডের উদ্যোগে জেলা শহরের সত্যপীর ব্রীজ সংলগ্ন ঈদগাঁ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এর আগে ৫ সদস্য বিশিষ্ট্য একটি দল রামদাড়া নদীর পরিদর্শ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয়দের মতামত শেষে সদস্য দলের প্রধান ঢাকাস্থ পানি উন্নয়ণ বোর্ডের ডিজাইন সার্কেল ৬ এর তত্ববধায়ক প্রকৌশলী উম্মে মাহফুজা হক, ঠাকুরগাঁও পানি উন্নয়ণ বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, নদীর জমি সনাক্ত করে ডিজাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

    এ নদীর মোট দৈঘ্য ২৩.৫৫ কিঃ মিঃ। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গতি পথ ফিরে পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরে পাবে।

    এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

  • টঙ্গী পশ্চিম থানা পুলিশ কতৃক মামলা রুজু হওয়ার ১ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

    টঙ্গী পশ্চিম থানা পুলিশ কতৃক মামলা রুজু হওয়ার ১ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

    মোঃ মুজাহিদুল ইসলামঃ

    গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশ কতৃক মামলা রুজু হওয়ার ১ ঘন্টার মধ্যে গণ ধর্ষণ মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
    ভিকটিম থানায় হাজির হইয়া বিবাদী ০১। মোঃ জামান মন্ডল (৩০), পিতা-মৃত রজব আলী, মাতা-মৃত রহিমা বেগম, সাং-কাশিমপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা-বড়দেওড়া শিংবাড়ী (মীম এর বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ০২। মোঃ হাবিবুল্লাহ (২৪), পিতা-মৃত সুলতান মাহমুদ, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-হলুদীবাটা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, বর্তমান ঠিকানা-সাতাইশ স্কুলের সামনে (রুমান এর বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ০৩। তামিম খান (২০), পিতা-মৃত হিরো খান, মাতা-পপি বেগম, সাং-যাত্রাবাড়ী, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমানে মিরপুর-১, থানা-শাহ আলী, ঢাকা মহানগর, ঢাকাদের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, তিনি প্রায় ০১ মাস পূর্বে তাহার পিতার বর্তমান ঠিকানা মিরপুর-১, শাহ আলী, ঢাকা মহানগর, ঢাকায় বেড়াইতে আসে।তাহার পিতার ভাড়া বাসার পাশের ভাড়াটিয়া তামিম খান (২০), পিতা-মৃত হিরো খান, মাতা-পপি বেগম, সাং-যাত্রাবাড়ী, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমানে ঠিকানা- মিরপুর-১, থানা-শাহ আলী, ঢাকা মহানগর, ঢাকা এর সহিত প্রায় ১৫ দিন পূর্বে তাহার পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমের প্রেমিক তামিম তাকে বিবাহ করিবে মর্মে গত ২৪/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী সাকিনস্থ তামিমের চাচা লিটন (৭০) এর ভাড়াটিয়া বাসার পশ্চিম উত্তর পাশের ফাঁকা কক্ষে নিয়ে আসে। ভিকটিমের প্রেমিক তামিম এর চাচা তাহাদেরকে বিবাহ করিয়ে দেবে মর্মে আশ্বস্ত করিলে ভিকটিম এবং তার প্রেমিক তামিম উক্ত কক্ষে অবস্থান করিতে থাকে। ইং-২৫/০৩/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.১০ ঘটিকার সময় উপরোক্ত ০১ ও ০২ নং বিবাদী তাদের রুমে আসিয়া রুমের দরজা বন্ধ করিয়া দেয়। একপর্যায়ে ইং-২৫/০৩/২০২৬ খ্রিঃ রাত ০৩.১০ ঘটিকা হইতে একই তারিখ রাত ০৪.০৫ ঘটিকা পর্যন্ত ভিকটিমের প্রেমিক তামিমসহ অপর বিবাদীদ্বয় একে অপরের সহায়তায় ভিকটিমকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করিয়া রুমে রাখিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে ভিকটিম জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসিয়া ভিকটিমকে উদ্ধার করেন। ভিকটিমের এমন অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু করলে তদন্তকারী কর্মকর্তা স্থানীয় বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির কৌশল অবলম্বন করিয়া তাৎক্ষনিক অভিযান পরিচালনা করিয়া ০৩ জন আসামী গ্রেফতার করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

  • কালীগঞ্জে বিভিন্ন স্হানে  মাদকবিরোধী  অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ আটক ৮ জন

    কালীগঞ্জে বিভিন্ন স্হানে  মাদকবিরোধী  অভিযানে ইয়াবা ও চোলাই মদ সহ আটক ৮ জন

    মোঃ  মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার ।

    গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ৮ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দিক-নিদের্শনায় কালীগঞ্জ থানা এলাকায় রাতব্যাপী মাদকের বিভিন্ন আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়।

    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) (নিঃ) মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া মোল্লারটেক গ্রামের বোরহান এর বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে। এ সময় বাগমারপাড়ার রফিকুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম লিপু (২৫) ও নজরুল ইসলামের পুত্র নাবিদুল (১৮), মোড়লপাড়ার মোতালিবের পুত্র পনির হাসান (২৩), জামালপুরের জাহাঙ্গীরের পুত্র মো. কাউছার (২৩), খলাপাড়া গ্রামের আকরামের বাড়ীর ভাড়াটিয়া ও নীলফামারী সদরের নটখানা গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র সাইম কিবরিয়া (১৯), পৌরসভার গোলাবাড়ী গ্রামের আ. রহমানের পুত্র মো. আতিকুল্লাহ তাওছিনকে (২০) আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

    অপরদিকে এস আই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মোক্তারপুর ইউনিয়নের সিংলাব গ্রামে অভিযান চালিয়ে মৃত সতিন্দ্র চন্দ্র দাসের পুত্র জীবন দাসকে (৪০) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আয়ুবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নাগরী ইউনিয়নের ডিভাইন মার্সি হাসপাতালের পাশের প্রনয় গমেজের বসত বাড়ীর সামনের ঝোপ হতে মঠবাড়ী গ্রামের সুভাস বিশ্বাসের পুত্র সমীর বিশ্বাসকে (৩৫) ১৫ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ পচাঁ গুড়, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলাসহ আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে ২৫ মার্চ ২০২৬ ইং তারিখ কালীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা (নং ২৪, ২৬ ও ২৭) দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত চা-শ্রমিক রাজু গ্রেপ্তার

    কমলগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত চা-শ্রমিক রাজু গ্রেপ্তার

    ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের পৈশাচিক ঘটনা ঘটেছে।

    এই অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা-শ্রমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত ২০ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এই ঘটনাটি ঘটে।

    ঘটনার নেপথ্যে
    মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজ ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন এবং তাকে উদ্ধার করেন।

    হাসপাতাল ও আইনি পদক্ষেপ
    গত শনিবার (ঈদের দিন) গুরুতর অবস্থায় শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে অবহিত করে।

    এরপর ভিকটিমের পিতা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে পাত্রখোলা চা বাগান এলাকা থেকে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    অভিযুক্তের পরিবারের পাল্টা দাবি
    ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তের পিতা সৎনারায়ণ গড়। তার দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, “শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল, ধর্ষণের বিষয়টি বানোয়াট।”

    পুলিশ প্রশাসন যা বলছে
    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয় এবং অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গত সোমবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

  • সমগ্র বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে যক্ষা রোগীর সংখ্যা বেশি : বিশ্ব যক্ষা দিবসে উদ্বেগ

    সমগ্র বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে যক্ষা রোগীর সংখ্যা বেশি : বিশ্ব যক্ষা দিবসে উদ্বেগ

    লুতুব আলি, কলকাতা

    সমগ্র পৃথিবীর মধ্যে ভারতে সব থেকে বেশি যক্ষা রোগের সংখ্যা। যা বিশ্বের মোট যক্ষা রোগীর প্রায় ২৭ শতাংশ। ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস। ভারতের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এ ব্যাপারে চরম উদ্যোগ প্রকাশ করেছেন। সমগ্র পৃথিবীব্যাপী আজ বিশ্ব যক্ষা দিবস পালিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে এক অভিনব পদ্ধতিতে বিশ্ব যক্ষা দিবস পালিত হল। স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এক প্রকার রাস্তায় নেমে এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করলো। বর্ধমান শহরের মল্লিক পুকুর এলাকার স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী ও বয়স্ক মহিলাদের যক্ষা রোগ সম্পর্কে সচেতন করা হলো। উপস্থিত ছেলেমেয়েদের কলম, চকলেট দিয়ে বিশ্ব যক্ষা রোগ দিবসটিকে আকর্ষণীয় করে তোলা হলো। সংস্থার সম্পাদক, বিশিষ্ট পুষ্টিবিদ প্রলয় মজুমদার জানান, সচেতনতামূলক আলোচনার শেষে সকলের জন্য যক্ষা রোগ সংক্রান্ত একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হয় এবং সঠিক উত্তরদাতাদের উপহার স্বরূপ কলম, চকলেট দেওয়া হয়। ১৮৮২ সালের ২৪ মার্চ ডা: রবার্ট কোচ যক্ষা রোগের জীবাণু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেন। এই আবিষ্কারের শত বছর পর ১৯৮২ সাল থেকে এই দিনটি বিশ্বযক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যক্ষা রোগটি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এটি সাধারণত ফুসফুসে আক্রান্ত করে, তবে শরীরের অন্যান্য অঙ্গ কেউ আক্রান্ত করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সমগ্র বিশ্বের মধ্যে ভারতে যক্ষা রোগীর আক্রান্ত সংখ্যা শীর্ষে। ভারতের যে রাজ্যগুলিতে যক্ষা রোগীর সংখ্যা বেশি সেগুলি হল উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। ভারতের পর বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, পাকিস্তান সহ এই দেশগুলিতে বিশ্বের মোট যক্ষা রোগীর ৫৬ শতাংশ বসবাস করে। এক সমীক্ষায় জানা গেছে ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী সমগ্র বিশ্বে প্রায় ১ কোটি ৮ লাখ মানুষ সক্রিয় যক্ষা আক্রান্ত হয় এবং ১২ লাখ ৫০ হাজার মানুষ মারা যান। বাংলাদেশের প্রতিবছর যক্ষ্মার কারণে ৩৮ হাজার মানুষ মারা যান। বিশেষজ্ঞ কয়েক জন চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে ভারতের যক্ষা রোগকে অনেকটা দমন করা হয়েছে। এখানে সরকারি ও বেসরকারিভাবে নানা রকম উদ্যোগ গ্রহণ করার ফলে অনেকটা দমন করা গেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষা রোগ সম্পর্কে যে সমস্ত পদক্ষেপ গুলি গ্রহণ করেছে সেগুলি হল: সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সেবা, রোগ নির্ণয়, বেসরকারি খাতের সাথে সহযোগিতা, গবেষণা ও উন্নয়ন। যক্ষা রোগের নতুন চিকিৎসা পদ্ধতি ও ওষুধ উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, সরকারি ও বেসরকারিভাবে একইসঙ্গে আরও দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে যক্ষা রোগকে নির্মূল করতে হবে।

  • মালদ্বীপের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

    মালদ্বীপের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

    মাহামুদুল মালদ্বীপ স্টাফ রিপোর্ট।

    আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। দারুণ সমন্বয়, দ্রুত পাসিং এবং রক্ষণভাগের দৃঢ়তায় পাকিস্তানকে চাপে রাখে দলটি। প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ, পরে দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে।
    এই জয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আনন্দের বন্যা বয়ে গেছে, বিশেষ করে মালদ্বীপ-এ বসবাসরত সমর্থকরা উদযাপনে মেতে উঠেছেন।
    এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের আত্মবিশ্বাস ও অগ্রগতির প্রতিচ্ছবি। তরুণ খেলোয়াড়দের এই পারফরম্যান্স সত্যিই আশাব্যঞ্জক, যা ভবিষ্যতে সিনিয়র দলে ভালো সম্ভাবনার ইঙ্গিত দেয়।

    এই জয় প্রমাণ করে, বয়সভিত্তিক দলগুলোতে এখন বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান তৈরি করছে।

  • ‎তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

    ‎তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা

    মল্লিক জামাল, ‎​নিজস্ব প্রতিবেদক,

    বরগুনার তালতলীতে এক তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার উত্তর ঝারাখালি এলাকার নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

    ‎​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার বলেন, মো: শাহ্ আমল (৪৯) সব প্রতি রাতে তার তরমুজ ক্ষেত পাহারা দেয়। হঠাৎ করে গতরাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি টের পেয়ে বাসা থেকে বের হলেও কাউকে দেখতে পায়নি।

    ‎​তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মো: শরিফুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ​”আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হবে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।”