Blog

  • ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক ও সাড়ে ১৩ লাখ টাকার মালামাল উদ্ধার, আটক ২

    ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক ও সাড়ে ১৩ লাখ টাকার মালামাল উদ্ধার, আটক ২

    আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।

     

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডাকাতির শিকার হওয়া একটি ট্রাকসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

    শুক্রবার (৮ মে) ভোররাতে ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।

    পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান নামের তিন ব্যবসায়ী প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ক্রয় করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ভাড়াকৃত বিআরটিসি ট্রাকে মালামাল তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তারা।

    পথিমধ্যে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনতা ট্রাকটির গতিরোধ করে মালামাল তল্লাশি চালায়। কোনো অবৈধ মালামাল না পাওয়ায় ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

    পরে রাত ১টার দিকে ট্রাকটি পুনরায় যাত্রা শুরু করলে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় ট্রাকচালক ও মালিকপক্ষকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকসহ মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

    ঘটনার খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করে। একই সময় দুইজনকে আটক করা হয়।

    ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, তিনি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

    ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

    তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • বাগেরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার ক্ষতির দাবি

    বাগেরহাটে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার ক্ষতির দাবি

    আজিজুল গাজী, ব্যুরো চিফ, খুলনা।

     

    বাগেরহাট

    বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবাহার এলাকায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ইয়ামিন শেখ (৩০)। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, সাহেবাহার গ্রামের পেতনীমারা বিলে দীর্ঘদিন ধরে মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে আসছেন ইয়ামিন শেখ। তার ঘেরে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কৈ, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল।

    ভুক্তভোগীর অভিযোগ, গত ৭ মে রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

    ইয়ামিন শেখ দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সাহেবাহার এলাকার আলামিন মোল্লা ও এনামুল শেখসহ কয়েকজনের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। অভিযুক্তরা এর আগেও বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

    ভুক্তভোগী ইয়ামিন শেখ বলেন, “অনেক কষ্ট করে ঘেরে মাছ চাষ করেছি। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে সব শেষ করে দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

    স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মাছের ঘেরে বিষ প্রয়োগের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • জেলা গোয়েন্দা ডিবি কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবা ও ভারতীয় স্কোপ মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ১ মাদক কারবারী গ্রেফতার।

    জেলা গোয়েন্দা ডিবি কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবা ও ভারতীয় স্কোপ মাদক বিক্রয়ের নগদ টাকাসহ ১ মাদক কারবারী গ্রেফতার।

    মস্তু মিয়া

    জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া

     

    মে ৭/০৫/২০২৬ রাত ৭ .২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন চর লালপুর (কান্দিপাড়া) এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ৬৫ (পয়ষট্টি) বোতল স্কফ সিরাপ, ২৪০ (দুইশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৫,৬০০/- (পাঁচ হাজার ছয়শত) টাকা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

     

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মহসিনের বিরুদ্ধে ইতিপূর্বে ০৫টি মাদক মামলা রয়েছে।

     

    গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:

    ১। মোঃ মহসিন মিয়া

    পিতা- মৃত উবায়দুল হক

    মাতা- মৃত সালেহা বেগম

    সাং- চর লালপুর (কান্দিপাড়া)

    থানা- আশুগঞ্জ

    জেলা- ব্রাহ্মণবাড়িয়া

     

    এ-সংক্রান্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

    মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

    জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

    কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, ফজল কাদের বাহিনীর সদস্যরা মহেশখালী থানার ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযান চলাকালে ফজল কাদের বাহিনীর ৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন— মোঃ আলমগীর (৩৪), পিতা: বাদশা মিয়া, তৌহিদুল ইসলাম কালু (২৪), পিতা: মৃত বশির আহমেদ, ফারুক (২৫), পিতা: মৃত ফজল আকবর এবং কাইয়ুম উদ্দিন (৩৫), পিতা: সুলতান আহমেদ। তারা সবাই মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকার বাসিন্দা।

    পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সদস্য হিসেবে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

    উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

    কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • “মানবতার ফেরিওয়ালা” ব্যারিস্টার মোঃ নওশাদ জমির এমপি ও ব্যারিস্টার নওফেলের মানবিকতায় কৃতজ্ঞ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার

    “মানবতার ফেরিওয়ালা” ব্যারিস্টার মোঃ নওশাদ জমির এমপি ও ব্যারিস্টার নওফেলের মানবিকতায় কৃতজ্ঞ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার

    নিজেস্ব প্রতিবেদন: দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    মানবতার ফেরিওয়ালা  সংকটের অন্ধকারে আলোর বাতিঘর প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মোঃ নওশাদ জমির এমপি ও ব্যারিস্টার নওফেলের মানবিকতায় কৃতজ্ঞ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার

     

    মানবতা আজও বেঁচে আছে—আর সেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন দুর্নীতি তালাশ নিউজ টিভির সম্মানিত প্রধান উপদেষ্টা, মানবিক হৃদয়ের অধিকারী, পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব মোঃ নওশাদ জমির এমপি এবং সম্মানিত ব্যারিস্টার নওফেল।

    সম্প্রতি দুর্নীতি তালাশ নিউজ টিভির সম্মানিত সম্পাদক নির্ভীক সত্যসন্ধানী কণ্ঠস্বর জনাব মোঃ শহিদুল ইসলাম এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই কঠিন ও সংকটময় মুহূর্তে যখন পুরো পরিবার উদ্বেগ আর দুশ্চিন্তায় দিশেহারা—ঠিক তখনই মানবতার ফেরিওয়ালার মতো পাশে এসে দাঁড়ান সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মোঃ নওশাদ জমির এমপি এবং ব্যারিস্টার নওফেল।

     

    তাঁরা শুধু আনুষ্ঠানিক খোঁজখবরেই সীমাবদ্ধ থাকেননি;বরং দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের সর্বোচ্চ পরিচয় দিয়ে হাসপাতালে খোঁজখবর নিয়েছেন, চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রেখেছেন এবং অর্থনৈতিকভাবেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের এই মহৎ মানবিক সহায়তা শুধু সহানুভূতির নয়—এটি একটি প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, একজন আহত যোদ্ধার প্রতি সম্মান এবং মানবতার প্রতি গভীর দায়বদ্ধতার অনন্য উদাহরণ।

     

    দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারের সকল প্রতিনিধি, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে অনুভব করছেন—এমন একজন মহৎ হৃদয়ের মানুষকে প্রধান উপদেষ্টা হিসেবে পাওয়া সত্যিই গর্বের, সৌভাগ্যের এবং আল্লাহর বিশেষ রহমত।

     

    সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি—তিনি আমাদের প্রতিষ্ঠানে এমন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে কবুল করেছেন, যিনি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মানবতার প্রকৃত শিক্ষা বাস্তবে প্রমাণ করেছেন। দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে সম্মানিত প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মোঃ নওশাদ জমির এমপি এবং ব্যারিস্টার নওফেলের প্রতি জানানো হচ্ছে অন্তরের গভীর থেকে অফুরন্ত কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।

     

    আমরা মহান আল্লাহ পাকের কাছে আন্তরিকভাবে দোয়া করি—

    আল্লাহ পাক যেন তাঁদের নেক হায়াত, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সম্মানময় জীবন দান করেন। পরিবার-পরিজনসহ তাঁদের সকলকে নিরাপত্তা, শান্তি ও সুখের ছায়ায় রাখেন। দেশের কল্যাণে, মানবতার সেবায় এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যেন তাঁরা আরো বেশি কাজ করার তৌফিক লাভ করেন।

     

    একইসাথে তাঁদের পরিবারের যারা ইন্তেকাল করেছেন, মহান আল্লাহ পাক যেন তাঁদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমীন। আজকের এই কঠিন সময়ে তাঁদের এই মানবিক সহযোগিতা দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার কখনো ভুলবে না। এই ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।

    “মানবতার পাশে যারা দাঁড়ায়, ইতিহাস তাদের কখনো ভুলে যায় না।” কৃতজ্ঞতায় ও গভীর শ্রদ্ধায়—

    দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার।

  • আখাউড়া রেলওয়ে স্টেশনে মাদকসেবন, ৪ জনের কারাদণ্ড

    আখাউড়া রেলওয়ে স্টেশনে মাদকসেবন, ৪ জনের কারাদণ্ড

    মস্ত মিয়া

    জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া

     

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

     

    বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

     

    ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সেই ইমামধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সেই ইমাম

    পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ।

     

    দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেট জেলার শাহেদ (২৮), টাঙ্গাইল জেলার আবুল কালাম (৪৮), সুনামগঞ্জ জেলার রফিকুল ইসলাম (২৩) এবং পিরোজপুর জেলার আল আমিন (২২)।

     

    আখাউড়া রেলওয়ে থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহেদ ও রফিকুল ইসলামকে ১২ দিন করে এবং আল আমিন ও আবুল কালামকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • সাহিত্য ও মানবিক চেতনায় মুখর দিনাজপুর নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

    সাহিত্য ও মানবিক চেতনায় মুখর দিনাজপুর নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদ,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গঠন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে দৈনিক নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম, দিনাজপুর-এর উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ২০২৬ ইং) দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়াস্থ দৈনিক নওরোজ, সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    প্রধান উপদেষ্টা ও সভাপতি শাহ আলম শাহী বিশেষ কারণে অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের উপদেষ্টা মোঃ মমিনুল ইসলাম।

    সভাপতির বক্তব্যে মোঃ মমিনুল ইসলাম বলেন,“সাহিত্য মানুষের আত্মাকে আলোকিত করে, আর পাঠচর্চা একটি সমাজকে জ্ঞান ও মানবিকতায় সমৃদ্ধ করে তোলে। তরুণ প্রজন্মকে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সাহিত্যচর্চার বিকল্প নেই।”

     

    অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক নওরোজ-এর ব্যুরো প্রধান ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস-এর সম্পাদক বাবু আহমেদ বাপ্পা। সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন,

    “সুস্থ সাহিত্যচর্চা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। কবিতা, আলোচনা ও সংস্কৃতির মাধ্যমে মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় হয়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মোছাঃ মাসুদা খাতুন, সিনিয়র সহ-সভাপতি, দৈনিক নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম, দিনাজপুর এবং দুর্নীতি তালাশ নিউজ টিভির কো-চেয়ারম্যান;মোঃ মামুনুর রহমান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি;

    মোঃ আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি;

    মোঃ আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি;মোঃ রিয়াজুল ইসলাম রিপন, সহ-সভাপতি;মোঃ মহবুর রহমান, সহ-সভাপতি; মোছাঃ ইসমিনা বেগম আঙ্গুরী, সহ-সভাপতি;

    মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি;

    এছাড়াও উপস্থিত ছিলেন—

    মোঃ সাইফুল রহমান বাবু, সাধারণ সম্পাদক;

    মোঃ আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম, দিনাজপুর; বিভাগীয় সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি এবং রংপুর বিভাগীয় প্রধান, দুর্নীতি অনুসন্ধান নিউজ;

    মোঃ জাকারিয়া শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক;মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক;

    মোঃ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক;ফারজানা মনি, মহিলা ও শিশু সম্পাদক;এবং মোঃ ফরহাদ রেজা, ধর্ম সম্পাদক।অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক মোঃ ফরহাদ রেজা। পরে সাহিত্য, সমাজ ও মানবিক মূল্যবোধভিত্তিক আলোচনা এবং কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

     

    বক্তারা বলেন, বর্তমান সময়ে সাহিত্যচর্চা শুধু বিনোদনের বিষয় নয়; বরং এটি সমাজকে সচেতন, মানবিক ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তরুণদের বইমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

    মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ

    মাহফুজার রহমান, মাগুরা জেলা প্রতিনিধি :

     

     

    মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

     

     

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

     

     

    বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং পৌর বিএনপির সভাপতি কিজিল খান।

     

     

    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম  নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিপ্লব খলিফা,  সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু,

     

    শ্রমিক দলের উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি সোহেল এবং আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো: ফজলুর রহমান পিরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

     

     

    বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

  • পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত: মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান

    পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত: মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান

    অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি:

    পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

     

    কর্মসূচির শুরুতে সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য যে, প্রতি বছর ৮ মে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা জঁ হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক নেটওয়ার্ক হিসেবে স্বীকৃত। বাংলাদেশে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী এই কার্যক্রম শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হিসেবে দেশের প্রতিটি প্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে। মানবিকতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছামূলক সেবার মূলমন্ত্রকে ধারণ করে পটুয়াখালীর এই আয়োজনে বক্তারা নতুন প্রজন্মকে মানবিক কাজে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

     

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এবং জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান। অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হিরা ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ যুব রেড ক্রিসেন্ট ও ইউনিটের আজীবন সদস্যরা।

     

    আলোচনা সভায় বক্তারা আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের গৌরবময় ইতিহাস ও বর্তমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণে পটুয়াখালী ইউনিটের স্বেচ্ছাসেবীরা সবসময় নিবেদিতপ্রাণ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এই সংস্থার অবদান অনস্বীকার্য।

  • লোনা মাটিতে মিষ্টি আঙুরের বিপ্লব পাইকগাছায় উদ্যোক্তা কৃষক তৈয়েবুর রহমানের অভাবনীয় সাফল্য

    লোনা মাটিতে মিষ্টি আঙুরের বিপ্লব পাইকগাছায় উদ্যোক্তা কৃষক তৈয়েবুর রহমানের অভাবনীয় সাফল্য

    এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

    উপকূলের লোনা বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় যেখানে সাধারণ ফসল ফলাতেই হিমশিম খেতে হয়, সেখানে বিদেশি মিষ্টি আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পাইকগাছার এক অদম্য সাহসী কৃষক তৈয়েবুর রহমান। শখের বশে শুরু করা এই চাষ এখন উপকূলীয় কৃষিতে নতুন এক বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। লোনা পানিতেও আঙুরের হাতছানি দিচ্ছে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রাম। গ্রামের এক কোণে তাকালে মনে হবে এ যেন বিদেশের কোনো আঙুর বাগান। মাচায় মাচায় থোকায় থোকায় ঝুলছে বাইকোনুর, পার্পেল, গ্রিন লং, একলো এবং সুপার নোভা সহ ১০টি ভিন্ন জাতের আঙুর। কোনো কোনো থোকার ওজন ছাড়িয়ে গেছে এক কেজি। ইতোমধ্যে স্কোয়াশ চাষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষকের স্বীকৃতি পাওয়া তৈয়েবুর রহমান এবার বেছে নিয়েছেন এই চ্যালেঞ্জিং আঙুর চাষ। তার এই অভাবনীয় সাফল্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় কৃষক ও উৎসুক দর্শনার্থীরা। যেভাবে এলো এই সফলতা সেই অভিব্যক্তিতে তৈয়েবুর রহমান জানান, ইউটিউব ও কৃষিভিত্তিক ওয়েবসাইটের সহায়তায় তিনি এই চাষের কলাকৌশল রপ্ত করেন। গত বছর মাত্র দুটি গাছ দিয়ে পরীক্ষা শুরু করলেও বর্তমানে তার বাগানে প্রায় ২০টি বড় গাছ এবং বিক্রির জন্য প্রায় এক হাজার চারা রয়েছে। তিনি প্রথাগত পদ্ধতির বদলে ‘জিও ব্যাগ’ ও আধুনিক মাচা পদ্ধতি ব্যবহার করছেন। জিও ব্যাগের সুবিধার ফলে গাছের শিকড় নিয়ন্ত্রণ করা যায় এবং লোনা মাটির বিরূপ প্রভাব এড়িয়ে প্রয়োজনীয় সার ও পানি ব্যবস্থাপনা সহজ হয়। বর্তমানে তার বাগানের চারাগুলো ১শত থেকে ৩শত টাকা দরে বিক্রি হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। উদ্যোক্তা তৈয়েবুর রহমান বলেন, “প্রথমে শখের বশে শুরু করলেও এখন এর বাণিজ্যিক সম্ভাবনা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। লোনা এলাকায় যে মিষ্টি আঙুর হওয়া সম্ভব, তা আমি প্রমাণ করতে পেরেছি। কেউ যদি এই চাষে এগিয়ে আসতে চায়, তবে আমি তাদের সব ধরনের কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত।” এদিকে, তৈয়েবুর রহমানের এই সাফল্য দেখে স্থানীয় অনেক কৃষক এখন আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তার বাগান দেখতে আসছেন এবং চারা সংগ্রহ করছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. একরামুল হোসেন এই উদ্যোগকে ‘ব্যতিক্রমী ও বৈপ্লবিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “সাধারণত উপকূলীয় মাটি আঙুর চাষের জন্য অনুকূল নয় বলে মনে করা হয়। কিন্তু তৈয়েবুর রহমান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন। কৃষি বিভাগ থেকে তাকে প্রয়োজনীয় সকল পরামর্শ প্রদান করা হচ্ছে এবং এই মডেল পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।” পাইকগাছার লোনা মাটিতে এই মিষ্টি আঙুর চাষ কেবল একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি উপকূলীয় অঞ্চলের প্রতিকূলতাকে জয় করার এক নতুন উদাহরণ। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ‘আঙুর বিপ্লব’ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশিষ্টরা।