Blog

  • উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    রফিকুল ইসলাম রফিক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

    কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগামী ৭ মার্চ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

    কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, উলিপুর-১ উপকেন্দ্রের আওতাধীন উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

    সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

  • সীতাকুণ্ড ইকোপার্কে শিশু ইরা হত্যা: অভিযুক্ত ঘাতক মাহাবুব গ্রেপ্তার, মামলা হত্যা ধারায় রূপান্তর

    সীতাকুণ্ড ইকোপার্কে শিশু ইরা হত্যা: অভিযুক্ত ঘাতক মাহাবুব গ্রেপ্তার, মামলা হত্যা ধারায় রূপান্তর

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ৭ বছর বয়সী শিশু জান্নাতুল নিশা ইরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইরা। বিষয়টি নিশ্চিত করেন তার চাচা মো. রমিজ।
    গত রবিবার (১ মার্চ) সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক-এর দুর্গম পাহাড়ি এলাকায় গলা কাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। রবিবার চমেকে ইরার গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পুনরায় ইএনটি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। ৩ মার্চ মঙ্গলবার ভোরে আইসিইউতে তার মৃত্যু হয়।।ইরা সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের দরিদ্র রিকশাচালক মনিরুল ইসলামের মেয়ে।
    পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় ইরা প্রতিদিনের মতো তার দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল। কিন্তু বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।

    চিকিৎসকরা জানান, শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সে ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
    ঘটনার দিন ১ মার্চ রবিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানা-য় অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। শিশুটির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে।
    চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, “ঘটনার মূল অভিযুক্ত প্রধান আসামী প্রতিবেশী মাহাবুব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।”
    ঘটনার পর পর শিশু ইরা কান্ডে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। পুলিশ কোনো ক্লু খুঁজে না পেলেও র‍্যাব-৭ এবং পুলিশের যৌথ প্রচেষ্টায় চন্দ্রনাথ ধাম পাহাড়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি ইরাকে নিয়ে চন্দ্রনাথ ধামের দিকে যাচ্ছে। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তাদের প্রতিবেশী ভাড়াটিয়া মাহবুব (৫০) হিসেবে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
    সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীকে উপযুক্ত সাজা প্রদানের লক্ষে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
    ইরার চাচা আজিজ বলেন,
    “সোমবার রাত সাড়ে ৯টার দিকেও সে ইশারায় আমাদের সঙ্গে কথা বলছিল। পরে রাত আড়াইটার দিকে তার অবস্থার অবনতি হয়। সে ইশারায় পানি ও খাবার চাইছিল, কিন্তু চিকিৎসকদের নিষেধ থাকায় কিছু দিতে পারিনি।” পরিবারের দাবি, মৃত্যুর আগে শিশুটি ইশারায় একটি নাম বোঝানোর চেষ্টা করেছিল।
    নৃশংস এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশু ইরাকে হত্যা চেষ্টার পর দুর্গম পাহাড় থেকে উদ্ধার, চিকিৎসা, মামলা দায়ের, মৃত্যুর ঘটনা এবং প্রধান অভিযুক্ত গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটি এখন পূর্ণাঙ্গ হত্যা মামলায় রূপ নিচ্ছে।

  • সাবেক এমপি জোয়াহেরের দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    সাবেক এমপি জোয়াহেরের দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

    টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান প্রথম জানাজা নামাজে ইমামতি করেন। এরপর বেলা ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
    জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের(ভিপি জোয়াহের) মরদেহ সীমান্ত পাড়ি দিয়ে টাঙ্গাইলে এসে পৌছায় সোমবার (২ মার্চ) ভোরে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা। রাতে বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় তার মরদেহ ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরে সেই ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে আনা হয়। সেখানে থেকে জেলা সদর হেলিপ্যাডে বেলা ১২টায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
    সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটে ভারতের কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টার নামে হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এমপি জোয়াহের। মৃত্যুর তিন দিন আগে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে ও স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় যান। সরকারের অনুমতি পেয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পর তার মরদেহ দেশে আনা হয়।
    মরহুমের জানাজা নামাজে অংশ নেন, কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, কেন্দ্রীয় সদস্য ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আলো, আইয়ুব আলী, শামীমুল আক্তার শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহান শাহ সিদ্দিকী মিন্টু, মহসিন সিকদার, শামসুদ্দিন শামস, গণসঙ্গীত শিল্পী এলেন মল্লিক, টাঙ্গাইল জেলা সিপিবি’র সভাপতি নাছিমুল আক্তার সেলিম, সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান, সখীপুরের গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন সখীপুরী, অ্যাডভোকেট আনিছুর রহমান খান হুমায়ুনসহ সখীপুর ও বাসাইল উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
    প্রকাশ, জোয়াহেরুল ইসলাম জোয়াহের পেশায় টাঙ্গাইল আদালতের একজন আইনজীবী ছিলেন। তিনি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দু’বারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ভিপি জোয়াহের নামেও পরিচিত ছিলেন। বিগত ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ২০২৪ সালের (৫ আগস্ট) এর পর তিনি ভারতে যান এবং কলকাতায় বসবাস শুরু করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে।

  • পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি

    পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি

    এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার

    পার্বত্য মন্ত্রী উচ্চারণ করে বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না। তিনি স্পষ্ট জানান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না, বরং পাহাড়ের পরিবেশ রক্ষা করে পরিবেশবান্ধব বা ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত। (মঙ্গলবার)(৩মার্চ)২৬ খ্রি: সকাল ১০ঃ০০ ঘটিকায় সময়  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হলো স্বাস্থ্য ও শিক্ষা খাত। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন যতটুকু প্রয়োজন তা ইতিমধ্যে হয়েছে, তবে যেখানে একান্ত জরুরি সেখানে কাজ চলবে।
    তিনি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়, যা কাজের গতি কমিয়ে দেয়।
    তাই প্রতিটি উন্নয়ন কাজে পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় বজায় রাখা এবং নিয়মিত মনিটরিং করা আবশ্যক।
    প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী দীপেন দেওয়ান আরো হুশিয়ারি দিয়ে বলেন, উন্নয়নের নামে কেবল প্রজেক্ট তৈরি করে অর্থ অপচয় করার সুযোগ আর থাকবে না।
    যেখানে প্রয়োজন নেই সেখানে প্রকল্প নেওয়া যাবে না। প্রতিটি কাজের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। তিনি আরও যোগ করেন, জেলা পরিষদের কাজের মাধ্যমেই জেলার উন্নয়নের প্রতিচ্ছবি ফুটে ওঠে, তাই সেবার নামে কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না।
    সভায় উপস্থিত কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের ভূ-প্রকৃতি ও দুর্গমতার বিষয়টি তুলে ধরেন।
    তারা জানান, সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রমিক খরচ অনেক বেশি, তাই দরপত্রের (টেন্ডার) সিডিউল রেট সমতলের মতো হওয়া যৌক্তিক নয়। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়নসহ ইকো-ট্যুরিজম, শিক্ষা ও যোগাযোগ খাতে মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করা হয়।

    রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, হাবিব আজম, মিনহাজ মুরশিদ, নাইউপ্রু মারমা, সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা ও দয়াল দাশ প্রমুখ।

  • চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক  অভিযানে  মাদকসহ আটক ৫,  উভয়কে কারাদণ্ড

    চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ৫, উভয়কে কারাদণ্ড

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) বিকাল ৩:০০ ঘটিকায় জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি, কানসাট বাজার ও পিরোজপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—কয়লাবাড়ী গ্রামের মৃত রফিকের ছেলে মোঃ জেমারুল ওরফে জেম (৩৬), কানসাট বাজারের মোঃ রবুর ছেলে মোঃ সুহেল (৩৪), কানসাট বাজারের মোঃ রবুর ছেলে মোঃ মুরুজ আলী (২৬), পিরোজপুর গ্রামের মৃত হানিফ মন্ডলের মেয়ে মোসা: ইরিনা বেগম (২০)। সকলের থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথকভাবে উদ্ধারকৃত আলামত হিসেবে ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করেন । অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট শিকারপুর গ্রামস্থ এলাকা। আসামীর হচ্ছে শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর গ্রামের মোঃ রবু আলীর স্ত্রী মোসাঃ ছবি আরা বেগম (৫৫), উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ০৫ গ্রাম।আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১৬ (ষোল) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চতুর্থ আসামিকে ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ (একশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

  • শিরোনাম: বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুরের রহস্যজনক মৃত্যু—পরিবারের অভিযোগ, ইলেকট্রিক শটে হত্যা; অভিযুক্ত আটক

    শিরোনাম: বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুরের রহস্যজনক মৃত্যু—পরিবারের অভিযোগ, ইলেকট্রিক শটে হত্যা; অভিযুক্ত আটক

    তরিকুল ইসলাম দুর্নীতি তালাশ নিউজ টিভি ক্রাইম রিপোর্টার বরিশাল প্রতিনিধি

    রিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের কসাইখানা এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মজিবুর রহমানকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলেছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সাহিল (স্থানীয়দের ভাষ্যমতে) নামে এক ব্যক্তিকে আজ পরিবারের সদস্যরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
    পরিবার ও এলাকাবাসীর দাবি, মজিবুর ছিলেন শান্ত-স্বভাবের, পরিশ্রমী ও সৎ মানুষ। দিনমজুরির মতো কষ্ট করে সংসার চালাতেন, কারও সঙ্গে বিরোধে জড়াতেন না। তার এমন নির্মম পরিণতিতে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে।
    জানা গেছে, ঘটনার দুই দিন আগে মজিবুরের লাশ দাফন করা হয়। প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও পরে বাড়িতে আত্মীয়-স্বজনরা তার ঘর তল্লাশি করে কিছু অসঙ্গতি খুঁজে পান। এতে তাদের সন্দেহ জোরালো হয় যে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
    এরই প্রেক্ষিতে আজ নিহতের পরিবার অভিযুক্তকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে গতকালও এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
    এলাকাবাসীর ভাষ্য, একজন নিরীহ ও সজ্জন মানুষকে দিনের আলোয় এমনভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ সমাজকে নাড়া দিয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সব তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে (০২ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫৩ বিজিবির বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি সদর থানার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ১০টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ২০২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে ৫৩ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

  • খুলনায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ

    খুলনায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ

    এইচ এম সাগর (হিরামন) খুলনা

    খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে আহত মামুন মোল্লাকে রবিবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি মধুপুরের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মধুপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন মোল্লা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর থাকা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শহিদুল্লাহ জানিয়েছে, বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে মামুন মোল্লা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ##

  • সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ান এর সঙ্গে  সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ান এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার

    রবিবার (১ মার্চ)২৬ খ্রিঃ সকাল ১০ঃ৩০ মিনিটের সময় জেলা প্রশাসনের আয়োজনেজেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী’র সভাপতিত্বেঃপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি’রউপস্থিতিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মাননীয় মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

  • পবিত্র রমজান উপলক্ষে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

    পবিত্র রমজান উপলক্ষে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

    মোঃ ইয়ামিন, মাল্টিমিডিয়া ইনচার্জ, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ ।

    রমজানকে সামনে রেখে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ । ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৭নং সদর ইউনিয়ন গ্রামের ১০০টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২০ফেব্রুয়ারি) এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য , ডাল, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, তেল, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ বিতরণ করা হয়, যা একটি পরিবারকে কয়েকদিনের ইফতারের ব্যবস্থা করতে সহায়ক হবে।

    অনুষ্ঠানে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সমাজ কল্যাণ এর পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রমজান নয় বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

    ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের