এমডি রেজওয়ান আলী বুরো প্রদান-
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্রমবর্ধমান মাদক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা অবিলম্বে মাদক ব্যবসা ও সেবন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এতে করে যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছে এবং সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মাদকের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাদক সরবরাহ ও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করছেন তারা।
সচেতন নাগরিকরা বলেন,মাদক শুধু একটি ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক মুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধি,সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী বলেন, নিয়মিত অভিযান,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে বিরামপুরকে মাদকমুক্ত করা সম্ভব।
সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের সক্রিয় উদ্যোগ ও কঠোর নজরদারির মাধ্যমে খুব শিগগিরই বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠবে।
Blog
-

বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর
-

দিঘলিয়ায় আবারো দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত
এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা,
দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭নং ওয়ার্ড মিয়াপাড়া গ্রামে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতদল গত ১১ মার্চ এপ্রিল রাত আনু:২ টার সময় সেনহাটি ৭নং ওয়ার্ড মিয়াপাডা এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী মোঃ জাকারিয়া মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম (৩০) বসত বাড়িতে শিশু বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে থাকাকালীন সময় ডাকাত সদস্যরা শাবল দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে।
ধারালো চাপাতির ভয় ভীতি পরিদর্শন করে ঘরে থাকা নগদ ২,২৩,০০০ টাকা ২ (দুই) বান্ডেল লুঙ্গি আনুমানিক মূল্য ১২০০০ টাকা ক্ষতিসাধন করে। এলাকাবাসী ও ভুক্তভোগী জানায়, প্রায় চুরি ডাকাতি হচ্ছে আতঙ্কে আছি আমাদের নিরাপত্তা নিয়ে। আবার গত শনিবার ৭মার্চ মোঃ মাসুদ রানা সেনহাটি কালী মন্দির সংলগ্নে একজোড়া কানের দুল, ২টা আংটি, ১টা গলার চেইন, ১টা ভিভো মোবাইল সেট সহ ২১০০ টাকা ঘরের তালা ভেঙে নিয়ে যায়।
এ ব্যপারে পুলিশের ডিউটি অফিসার বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।
-

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার “ফ্যামিলি কার্ড”এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবতা।
এই লক্ষ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ের বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন দীপন দেওয়ান মন্ত্রী পার্বত্য বিষয় মন্ত্রণালয়।
উদ্বোধনী বক্তব্যে’তে প্রধান অতিথি দীপন দেওয়ান
বলেন, “পারিবারিক জীবনমান নিশ্চিত করতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ।
এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধার আওতায় আসবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য (এমপি) সাচিং প্রু জেরী।
তিনি তার বক্তব্যে’তে বলেন, লামা উপজেলার প্রতিটি যোগ্য পরিবার যাতে এই সুবিধার আওতায় আসে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পুরো সমাজের চিত্র বদলে যাবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পাইলটিং পর্যায়ের এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এই কার্ড বিতরণ নিশ্চিত করা হবে। -

তেজগাঁওয়ে ৪৭টি মাথার খুলি উদ্ধার, মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার
বিপ্লব চৌধুরী: স্টাফ রিপোর্টার
রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধারসহ একটি সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মোঃ আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। তাদের হেফাজত থেকে বিভিন্ন প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা অবস্থায় ৪৭টি মাথার খুলি এবং মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকার ১ নম্বর গেটের সামনে এক ব্যক্তি অবৈধভাবে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ‘Sapporo Dental College & Hospital’-এর হোস্টেলে অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় হোস্টেলের ৪০২ নম্বর কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করত।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে । -

চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী শহরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ এলাকায় টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালমাছমারী শহরাতলা এলাকায় একটি আমবাগানের ভেতর মাদক কেনাবেচা হচ্ছে। পরে র্যাবের দলটি সেখানে অভিযান চালায়।
অভিযানকালে রাত প্রায় ৮টা ৩০ মিনিটে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মালিকানাধীন আমবাগান থেকে ৩০ বোতল কাফ রিলিফ (Kuf Relief) মাদকসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী কলোনী এলাকার মোঃ এনতাজ আলীর ছেলে হেলিম (২৬), হাদু মিয়ার ছেলে ফয়সাল (২০), মোঃ শরিফুল ইসলামের ছেলে মো. দেলোয়ার তাদের সবার বাড়ি একই এলাকায়। র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। -

রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি-ছিনতাই ও মাদক মামলার মূলহোতা মিলন র্যাবের হাতে গ্রেফতার
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী।
রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে বলে জানায় র্যাব।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় দায়ের করা চোরাই মালামাল সংরক্ষণ সংক্রান্ত মামলা (এফআইআর নং-৪, তারিখ ৪ মার্চ ২০২৬, ধারা ৪১৩ দণ্ডবিধি), শাহ মখদুম থানায় মারধর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা (এফআইআর নং-৬, তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ধারা ৩২৩/৩৭৯/৫০৬/৩৪ দণ্ডবিধি) এবং তানোর থানায় দায়ের করা চুরির মামলা (এফআইআর নং-৫, ধারা ৩৭৯ দণ্ডবিধি) উল্লেখযোগ্য।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানায় বাড়িঘরে চুরি সংক্রান্ত মামলা (ধারা ৪৬১/৩৮০ দণ্ডবিধি), রাজপাড়া ও বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলা (ধারা ৩৯২ দণ্ডবিধি) এবং বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা একাধিক মামলায় তিনি অভিযুক্ত। পাশাপাশি রাজপাড়া থানায় দায়ের করা একটি জুয়া আইনের মামলাতেও তার নাম রয়েছে বলে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, যেখানে ইয়াবা ও অন্যান্য মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। এছাড়া পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী দায়ের করা মামলাতেও তিনি অভিযুক্ত।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন তার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী সূত্রে নিশ্চিত করা হয়েছে। -

ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই নিহত ।
আন্তর্জাতিক ডেক্স, দূর্নীতি তালাশ নিউজ টিভি।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে।
সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন।
স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ।
-

কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মরহুম জিন্নত আলীর ছেলে।
কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম মোশাররফ হোসেনের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আসাদ উল্লাহ আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা আহবায়ক মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, কাপাসিয়া ছাত্রদলের আহবায়ক শিশির মনির, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক হিমেল খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম মো. মোশাররফ হোসেন কিডনি ও লিভারজনিত জটিল রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন। -

ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, আহত ১৭
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী নয়ন ওঁরাও (১৯), উত্তম ওঁরাও (২০) ও তপু কর্মকার (১৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকায়।
নিহত উত্তম ওঁরাওয়ের বাবা যোগেজ ওঁরাও জানান, তারা তিনজনই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, বোয়ালখালী উপজেলা থেকে দুটি বাসে করে লোকজন মানিকছড়ি উপজেলায় একটি হিন্দু বউভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বিকালে ফেরার পথে ফেলাগাজী মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অন্তত ১৭ জন বরযাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে। -

জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবু গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, আব্দুল আলিম, পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ এবং নূরে আলম সিদ্দিকী আসাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, এ্যাডভোকেটবৃন্দ, ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও সফল করেছে।
তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া থাকলে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গঠন সম্ভব। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় বক্তারা রমজানের শিক্ষা থেকে নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।