Blog

  • গৌরীপুরে যুবদল নেতার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

    গৌরীপুরে যুবদল নেতার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

    আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

    পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে অসহায়, হতদরিদ্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

    শুক্রবার( ১৩ মার্চ ২৬) গৌরীপুর উত্তর বাজার মোড়ে উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গার উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের তত্ত্বাবধানে আয়োজিত এই মানবিক উদ্যোগের মাধ্যমে পথচলতি মানুষ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় স্থানীয় বিএনপি নেতা আজিজুল ইসলাম আরজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে গণসংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটির সমর্থকদের আয়োজনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    “পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ হাসান মারুফ রুমী।

    বিশেষ অতিথি হিসেবে ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেলের পক্ষে বক্তব্য দেন ছাত্রদল নেতা আকিব জাভেদ। এছাড়া বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী চিরন্তন চিরু ও বিশিষ্ট চিকিৎসক ডা. মিন্টু চৌধুরী।

    গণসংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটির প্রধান সমর্থক ও শ্রমিক নেতা মো. সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সদস্য মো. বেলাল হোসেন, মো. কামাল হোসেন, মো. স্বপন, নারী নেত্রী বুলবুলি বেগম, পারভীন আক্তার, আঁকি বেগম ও শাফি বেগম। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাসান মারুফ রুমী বলেন, জনগণের অধিকার ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

  • চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যা

    চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যা

    মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

    ​চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। উপজেলার গোপালপুর গ্রামের একটি নির্জন মাঠ থেকে জোবেদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

    ​নিহত জোবেদা খাতুন দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গবাদি পশুর জন্য ঘাস কাটতে গ্রামের পাশের মাঠে যান। সাধারণত দুপুরের মধ্যেই তিনি বাড়িতে ফিরে আসেন, কিন্তু এদিন বিকেল গড়িয়ে গেলেও তিনি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

    ​বিকেলের দিকে স্থানীয় কৃষকরা গোপালপুর মাঠের একটি নিভৃত স্থানে হাত ও মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জোবেদা খাতুনকে শনাক্ত করেন।

    ​দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

    ​”সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী নিখোঁজ ছিলেন। স্থানীয়রা মাঠের ভেতর তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। নিহতের শরীরে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে এবং তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।”

    ​এদিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত নৃশংস। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং আলামত সংগ্রহের কাজ চলছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। বিস্তারিত তদন্তের পর আরও তথ্য জানানো যাবে।”

    ​ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের ধারণা, জোবেদা খাতুনকে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণের চেষ্টা চালায়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর বিষয়টি ধামাচাপা দিতে অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে ক্ষোভ থেকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের ধরণ ও পারিপার্শ্বিক অবস্থা দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন এলাকাবাসী।

    ​এই ঘটনার পর থেকে দলিয়ারপুর ও গোপালপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ​পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।

    উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত।

    মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধি।

    পঞ্চগড়ের বোদায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার কৃতি সন্তান পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব, ফরহাদ হোসেন আজাদ। এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্য বলেন, দলীয় নেতাকর্মীরা দুর্নীতি চান্দাবাজির সাথে যুক্ত থাকলে আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনআনুক ব্যবস্থা নিব। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝে খেজুর বিতরণ করা হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ওলামায়েকেরাম সহ বিপুল পরিমাণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পৌনে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।
    ১৩ মার্চ(শুক্রবার) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
    পুলিশ জানায়, বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ১৯ জন, চাঁদাবাজির অভিযোগে একজন এবং জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে আটক করা হয়েছে।
    অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকা থেকে এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলী থেকে তিন হাজার, বাকলিয়া থেকে ৬০০, আকবরশাহ থেকে ৫০ এবং বন্দর থানা এলাকা থেকে নয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
    সিএমপি সূত্র জানায়, নগরে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বাংলাদেশি নাগরিক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭) (পাসপোর্ট নং- A12776759) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। চেকিংয়ের সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
    উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
    এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
    এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সবসময় সজাগ রয়েছে।

  • ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে

    ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রাম নগরের চারটি ওয়ার্ডে পরিচালিত এক গবেষণায় ১৮ ধরনের ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) নগরের চারটি ওয়ার্ডে গবেষণা চালিয়ে এসব ঝুঁকি নিরূপণ করেছে।
    চিহ্নিত ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে— পাহাড়ধস, মশাবাহিত রোগ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, গ্যাস বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, বিদ্যুৎস্পৃষ্ট, জলাবদ্ধতা, ঝিলের পানিতে ডুবে মৃত্যু, পাহাড়ি ঢল, বজ্রপাত, ভূগর্ভস্থ সুপেয় পানির সংকট, তাপদাহ, সড়ক দুর্ঘটনা, মাদক, পানি সংকট, পানিতে ডুবে মৃত্যু এবং নালায় পড়ে মৃত্যু।
    ১২ মার্চ(বৃহস্পতিবার) দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ‘নগর ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, চট্টগ্রাম নগরের অন্যতম বড় ঝুঁকি হলো অপরিকল্পিত নগরায়ণ। পাহাড় কাটা, অনিয়ন্ত্রিত বসতি গড়ে ওঠা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নগরজুড়ে বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয়েছে।
    তিনি বলেন, এসব ঝুঁকি মোকাবিলায় কমিউনিটির অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও কমিউনিটি পর্যায়ে চিহ্নিত সব বিষয় সরাসরি গ্রহণ করা সম্ভব নয়, তবে বিশেষজ্ঞ মতামত ও কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিটি কর্পোরেশনের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।
    গবেষণা প্রতিবেদনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। কিছু ঝুঁকির কারণ নির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রতিকারের সুপারিশ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন। ইপসা যে প্রতিবেদন হস্তান্তর করেছে তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন বাস্তবায়নের পালা।
    অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা বলেন, স্থানীয় মানুষের জীবনযাপন, ঝুঁকি ও সমস্যার বাস্তব চিত্র তারাই সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারেন। প্রতিবেদনে আশ্রয়কেন্দ্রের সংকট, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহে ত্রুটি-বিচ্যুতি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিষ্ক্রিয়তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়হীনতার বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে। এসব বিষয় ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
    জানা গেছে, জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও) ও ইকো হিপের অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের সহায়তায় এবং রাইমসের কারিগরি সহযোগিতায় ইপসা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধসপ্রবণ চারটি ওয়ার্ড—৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলী এবং ১৪ নম্বর লালখানবাজারে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ প্রকল্প বাস্তবায়ন করছে।
    প্রকল্পটির মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর ঝুঁকিপূর্ণ মানুষের জীবন ও সম্পদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ধসসংক্রান্ত সতর্কবার্তা প্রণয়ন এবং জাতীয় পর্যায়ে প্রটোকল তৈরির ক্ষেত্রেও প্রকল্পটি কাজ করছে।
    প্রকল্পের ধারাবাহিকতায় স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে চারটি ওয়ার্ডে একটি সমন্বিত নগর ঝুঁকি নিরূপণ প্রতিবেদন প্রণয়ন করা হয়। এ জন্য ওয়ার্ডভিত্তিক পরিদর্শন, মিশ্র গ্রুপ সেশন, কমিউনিটি দলীয় আলোচনা এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে কী-ইনফরমেন্ট ইন্টারভিউ (কেআইআই) পরিচালনা করা হয়।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান আইন কর্মকর্তা ও জেলা জজ মহিউদ্দিন মুরাদ, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, বাংলাদেশ আবহাওয়া ও সম্প্রচার অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ সাহাব উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা আবদুল আলিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওমর ফারুক এবং জনস্বাস্থ্য অধিদপ্তরের সামাজিক উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ। এছাড়া উপস্থিত ছিলেন ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানু।
    উন্মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অঞ্চল ও নগর পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান ইফতেখারুল ইসলাম, দৈনিক আজাদীর সাংবাদিক মোরশেদ তালুকদার, ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতিশ চাকমা, ইকবাল আজাদ, সোহানা আক্তার, ইপসার ম্যানেজার সানজিদা আক্তার এবং অরুণ দর্শী চাকমাসহ অন্যান্যরা।
    অনুষ্ঠানের শুরুতে নগর ঝুঁকি নিরূপণ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার (মনিটরিং অ্যান্ড রিসার্চ) ড. মোরশেদ হাসান মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম।

  • তেতুলিয়ায় সীমান্তে  আবারো  মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি

    তেতুলিয়ায় সীমান্তে আবারো মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি

    ঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

    পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আমদানি করা ভারতীয় পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টাল শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। উদ্ধারের পর সেটিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মর্টার শেলটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করে বিজিবি। এর পর পুলিশকে খবর দেয়া হয়।

    পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার সেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান।

    পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মর্টার সেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে উদ্ধারকৃত পুরাতন মর্টার সেলটি হস্তান্তর করা হয়।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম

    বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। একই সাথে আদালতের পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এর আগে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় উদ্ধার হওয়া আরেকটি মর্টাল শেল রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে তেঁতুলিয়ার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে সফলভাবে নিষ্ক্রিয় করে।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে (১১ মার্চ) গভীর রাতে এ অভিযানগুলো পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ আলীম (৩২) কে ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। অপর অভিযানে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের শুভকামনা

    শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের শুভকামনা

    ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি: ২৬৯) উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ শহরের অভিজাত ‘ওয়েস্টার্ন রেস্টুরেন্ট’ এর হলরুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা:
    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ ও সহ-সভাপতি পিন্টু দেবনাথ।
    অতিথিবৃন্দ:
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি ব্যস্ততার কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
    * ডা: ছাদিক আহমদ, সভাপতি, সুজন (সুশাসনের জন্য নাগরিক)।
    * বকশি ইকবাল আহমদ, আহবায়ক, মৌলভীবাজার প্রেসক্লাব।
    * এসএম উমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাব।
    * ড. মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট লেখক ও গবেষক।
    * মোঃ ইয়ামির আলী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা।
    * ইঞ্জিনিয়ার মুহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ, টিটিসি মৌলভীবাজার।
    * এম. সাইফুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাব।
    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট সমাজসেবক এম. মুহিবুর রহমান মুহিবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    মূল কার্যক্রম:
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান। আমন্ত্রিত অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফরোজ জ্জামান।
    সংগঠনের উপস্থিতি:
    ইফতার মাহফিলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুসেফ চৌধুরী, দপ্তর সম্পাদক মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির এবং প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পুসহ নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
    অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা একে অপরের সাথে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।