বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ ১৭৭ জন কে ভুল প্রশ্নপত্র কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মতিন সরকার কে অব্যাহতি মুকসুদপুরে অবহেলিত প্রতিবন্ধীদের পাশে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থা  বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন ফুলবাড়িতে প্রাণ বঙ্গমিলার্স এর উদ্যোগে বিশ্বমানের লম্বা সুগন্ধি বাসমতি ধান চাষে সাফল্য, পরিদর্শনে জেলা কৃষিবিদ গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম? “৫ম শ্রেণি পাশ করলেই সাংবাদিক”—হাসেমের জালে প্রতারিত অনেকে অবৈধ্য ক্লিনিক এর মালিক সমিতির নির্বাচন  প্রশাসন নিরব ভূমিকায়  চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: রাঙামাটির রূপনগরে এলাকাবাসীর প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি (শ্রী উজ্জ্বল চন্দ্র দেবনাথ):

গাইবান্ধা প্রতিনিধি (শ্রী উজ্জ্বল চন্দ্র দেবনাথ):

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ রাসেল হোসেন রানা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ থানার একটি টিম রংপুর-ঢাকা মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এনআর ট্রাভেলসের একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে বাসের লকারে থাকা একটি কালো ব্যাগ থেকে বিশেষ কৌশলে মোড়ানো ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই বাসের যাত্রী রাসেল হোসেন রানাকে আটক করা হয়। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৮/২০২৬)। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।