বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা  চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য রংপুরে নবাগত জেলা প্রশাসককে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নাটোরে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

প্রথম ধাপে শতভাগ লক্ষ্যমাত্রা পুরণের পর ২য় পর্যায়েও শতভাগ পুরণের লক্ষ্য নিয়ে নাটোরে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সংবাদ সস্মেলনের মাধ্যমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কামাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ যুবায়ের হোসেন লেলিন, ডাঃ এম এ মতিন, ডাঃ জুসাইদ হোসেন সহ সিভিল সার্জন অফিসে কর্মরত মেডিক্যাল অফিসার ও জেলর তিন টি প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

 

ক্যাম্পেইনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের জানানো হয় জেলায় মোট ২,৩০০টি কেন্দ্রের মাধ্যমে ১লাখ ৭৩হাজার ৩৩৯ জন শিশু। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই হাম রুবেলা টিকা দান করা হবে। এর মধ্যে গত ১৮ এপ্রিল পর্যন্ত নাটোর সদরে ২০ হাজার ২৪৫ কে টিকা দানের লক্ষ্যমাত্রা ধরে ১৬হাজার ৬৫২ জনকে এবং নাটোর পৌরসভা এলাকার ৮হাজার ৬৮০ জন লক্ষ্যমাত্রা ধরে ৭হাজার ৭৭৮ জনকে টিকা দান করা হয়েছে।

 

আগামী ২০ এপ্রিল থেকে জেলার অন্য ৬ টি উপজেলায় এই হাম রুবেলা টিকা দেওয়া হবে। এসব উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা হচ্ছে বাগাতিপাড়া উপজেলায় ১০হাজার ৩০৭ জন, বড়াইগ্রামে ৩১হাজার ৮৩০ জন, গুরুদাসপুরে ১৯হাজার ৪৭৩ , লালপুর ৩০হাজার ৫০৬ ও সিংড়ায় ৩৩হাজার ৯৩৩ জন। এসব উপজেলায় যাতে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করা যায় সেজন্য ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কামাল উদ্দিন ভুইয়া সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

সিংক: ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) নাটোর।