Author: Masum Ibn Musa

  • পঞ্চগড় জেলা পুলিশের  কিট প্যারেড অনুষ্ঠিত

    পঞ্চগড় জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

    শাহিনুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

    পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৮টা ০০ মিনিটে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

    কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম। এসময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের কিট সামগ্রী, পোশাক-পরিচ্ছন্নতা ও সামগ্রিক শৃঙ্খলা সরেজমিনে পর্যালোচনা করেন। পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদেরকে দ্রুত সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন তিনি।

    কিট প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড় জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী।
    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শইমী ইমতিয়াজসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

  • হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবা সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবা সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

    বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

    গোপন সংবাদের ভিত্তিতে (৫ ফেব্রুয়ারী) গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনী নবীগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর ও লিটন এর বাসায় অভিযান পরিচালনা করে তাদের বাসায় তল্লাসি চালিয়ে ১৩৩ পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট সহ ৪ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
    আটকৃতরা হলো, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ননের দেবপাড়া গ্রামের শফিকুল মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়া (৪৫), কান্দিগাও গ্রামের আমজাদ উল্লার পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৩৫), একই গ্রামের ইয়াবা ব্যবসায়ী মোঃ বদরুল ইসলাম (৩০) ও ইয়াবা ব্যবসায়ী মোঃ রয়েল মিয়া (৩৫)।
    আটককৃতদের ইয়াবা ট্যাবলেট সহ ৪ ব্যবসায়ীকে নবিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নির্বাচিত হলে উন্নয়নশীল সালথা সংখ্যা গড়ে তুলবো শামা ওবায়েদ

    নির্বাচিত হলে উন্নয়নশীল সালথা সংখ্যা গড়ে তুলবো শামা ওবায়েদ

    মোঃ ইলিয়াছ খান স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি:

    ফরিদপু-২ (সালথা – নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাম ওবায়েত ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠ, নিরপেক্ষ ও কারচুপি মুক্তি হয় এবং প্রশাসন ও নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- এতে কোন সন্দেহ নেই।
    তিনি আরো বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণ হলে বিএনপির বিজয় অনিবার্য।
    শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, আমরা চাই একটি শিক্ষিত, উন্নত ও ন্যায়ভিত্তিক সোনাপুর। শিশুদের শিক্ষা, যুব সমাজের খেলাধুলা এবং মাদক মুক্ত পরিবেশ নিশ্চিত করতে ইনশাআল্লাহ প্রতিটি ইউনিয়নে শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে কাজ করা হবে। আমরা চাই দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সালথা। আমার বাবা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি আমরাও করব না। এই লক্ষ বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, ভোটার আইডি কার্ড এবং বিকাশ নাম্বার চাওয়া সম্পূর্ণ বেআইনি। কেউ এ ধরনের দাবি করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ আরো বলেন, ১২ তারিখের ভোট শুধু একটি ভোট নাই এটি আগামীর বাংলাদেশ, আগামীর সোনাপুর ও সালথার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি এবং আমৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
    সভায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আজিজুর রহমান লিটনের সঞ্চালনায় এবং মজিবুর রহমান সরদারের সভাপতি কে আর বক্তব্য রাখেন, সালতা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছরোয়ার হোসেন মাতুব্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, মাওলানা নিজামুদ্দিন, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, মোঃ তারা মিয়া, বাবুল তালুকদার, বকুল মাতুব্বারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।।

  • ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

    ডিএনসির মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের অভিযানে গোমস্তাপুর উপজেলায় গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) বিকেল ৪টা দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোগলা কাঁঠাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন— গোমস্তাপুর থানাধীন সাদেকুল ইসলাম ফিটুর স্ত্রী মোসা: সুলেখা বেগম (৪১), সুলেখা বেগমের স্বামী সাদেকুল ইসলাম,
    ফিটু (৩৫), পিতা সুলতান বাস্ফোরে ছেলে শ্রী সোহেল বাস্ফোর (৩৬), এই তিনজনই গোমস্তাপুর থানার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে পৃথকভাবে ২০০ গ্রাম, ৫০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করেন। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে সালমা রুমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
    আদালত প্রথম আসামি মোসা: সুলেখা বেগমকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১ (এক) মাস ২৫ (পঁচিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে  শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ  বিষয়ক সচেতনতামূলক   প্রশিক্ষণ

    চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধি ও শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

    কর্মশালায় শব্দদূষণের সংজ্ঞা, কারণ ও ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬, যানবাহনে হর্ন ব্যবহারের নিয়ম, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা, মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মোটরযান চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট ফোন ব্যবহার করে বিআরটিএ সেবাসমূহ গ্রহণের পদ্ধতি নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান হক সহকারী পরিচালক( ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ, আরো উপস্থিত ছিলেন আমির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ, আবু সাঈদ সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ, শফিকুল আলম ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), চাঁপাইনবাবগঞ্জ।
    রহমত উল্লাহ মোটরযান পরিদর্শক, বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ।
    এছাড়াও প্রশিক্ষণে পরিবহন খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা, পেশাজীবী পরিবহন চালক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্যে সহকারী পরিচালক বিআরটিএর শাহজামান হক বলেন, সচেতন চালকই পারে নিরাপদ সড়ক নিশ্চিত করতে। শব্দদূষণ ও বেপরোয়া চালনার ফলে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তাই আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর কোনো বিকল্প নেই।

    প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশাজীবী পরিবহন চালক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পঞ্চগড়ে ভ্রাম্যমান ভোটার উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পঞ্চগড়ে ভ্রাম্যমান ভোটার উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন

     

    পঞ্চগড়, ২ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে পঞ্চগড়ে ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব কাজী মোঃ সায়েমুজ্জামান, জেলা প্রশাসক, পঞ্চগড় ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা, পঞ্চগড়। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ–২০২৬ এর প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

    ভ্রাম্যমান এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে ভোটারদের সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়। পাশাপাশি ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

  • ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগে উঠান বৈঠকে ব্যস্ত ব্যারিস্টার নওশাদ জমির

    ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগে উঠান বৈঠকে ব্যস্ত ব্যারিস্টার নওশাদ জমির

    শাহিনুর রহমান
    পঞ্চগড় প্রতিনিধি

    বিএনপি মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ধানের শীষের পক্ষে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
    সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬—পঞ্চগড় সদর উপজেলা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।
    এসময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন,
    ❝ভোট দিবো কিসে—ধানের শীষে❞—এই স্লোগানকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
    নির্বাচনী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

     

  • আপনাদের বোন হিসাবে মেয়ে হিসাবে আমৃত্যু পাশে থাকবো ইনশাল্লাহ বললেন শামা ওবায়েদ

    আপনাদের বোন হিসাবে মেয়ে হিসাবে আমৃত্যু পাশে থাকবো ইনশাল্লাহ বললেন শামা ওবায়েদ

    মোঃ ইলিয়াছ খান

    স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি

    বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর – আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ধানের শীষের কান্ডারী শাম ওবায়েত বলেছেন ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা। মানুষের পাশে থাকতে হবে উপকার করতে হবে ক্ষতি করা যাবে না। অপমান করা যাবে না। অত্যাচার অনাচার করা যাবে না। আমার বাবা বিএনপি’র সাবেক মহাসচিব কে এম মরহুম ওবায়দুর রহমান কখনো সালথা – নগরকান্দায় এগুলো করে নাই। আমি ওনার সন্তান হিসাবে আমি কথা দিতে পারি আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। বাহিরদিয়া, রামকান্তপুর সালথা থেকে। আমার একটাই চাওয়া আপনারা ভালো থাকবেন, আমি আমার মা বোনদেরকে বলি আপনারা যদি আমাকে ভোট দেন ইনশাআল্লাহ আমি আপনাদের মেয়ে ও বোন হিসাবে আমৃত্যু আপনাদের পাশে থাকব।
    আপনাদের জন্য কাজ করব। আমার কোন স্বার্থ নেই। আমার আব্বা কোনদিন স্বার্থ দেখে নাই সবাইকে বুকে টেনে নিয়েছে, তিনি কখনো কোন দলমত দেখে নাই সবার জন্য সমানভাবে কাজ করে গিয়েছেন। আমরা ইসলাম ধর্ম ধারণ করি এবং পালন করি হৃদয়ে মন থেকে। আমরা ইসলাম বিক্রি করে খাই না।
    আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭,৮, ও ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বরের সঞ্চালন ায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইমামুল হোসেন তারামিয়া, আব্দুর রব, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসাইন, বালাম হোসেন, ছাত্রদের নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জমকালো আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

    জমকালো আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

    ছাদিকুর রহমান সাব্বির

    সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান
    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রয়ারি সোমবার সকালে শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মো: মনসুর আলমগীর, অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনলাইন সাংবাদিকদের পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ বাবলু হোসেন, যুক্তরাজ্য প্রবাসী। তিনি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মো: মশাহিদ আহমদ।
    অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
    বক্তারা বলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এড: স্বপন কুমার দেব , সহ সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ,জোসেপ আলী চৌধুরী সহ সভাপতি দৈনিক নয়া বঙ্গবাজার,অঞ্জন প্রসাদ রায় চৌধুরী সহ সভাপতি দৈনিক জনতার খবর ,
    পিন্টু দেবনাথ সহ সভাপতি দৈনিক আমার বার্তা/ এনটিভি-ইউরোপ,রিপন আহমদ সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের জণবানী, মঈনুল হক দপ্তর সম্পাদক দৈনিক ঘোষণা, ষ্টাফ রির্পোটার ,আব্দুল বাছিত খাঁন সাংগঠনিক সম্পাদক (দৈনিক নতুন দিন/ দৈনিক খবরপত্র,
    আব্দুল মুকিত ইমরাজ অর্থ সম্পাদক জনতার দলিল,খালেদ আহমদ সামির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন বাংলা টিভি ,জাহেদুল ইসলাম পাপ্পু প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার কুলাউড়া, মো: ইমরান হোসেন সহ- প্রচার সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন, চিনু রঞ্জন তালুকদার নির্বাহী সদস্য দৈনিক গণমুক্তি ,
    মোনায়েম খান সদস্য দি এশিয়ান এইজ, বিকাশ দাশ সদস্য মোহনা টেলিভিশন/ দৈনিক করতোয়া,
    ফরিদুল ইসলাম ফরাজ সদস্য দৈনিক ঘোষনা (ষ্টাফ রির্পোটার,জালালুর রহমান সদস্য দৈনিক খবরপত্র (জুড়ী),বিজয় সাহা সদস্য দৈনিক আজকালের সংবাদ,এনামুল হক আলম সদস্য দৈনিক মৌমাছি কন্ঠ ,শায়েক আহমদ সদস্য দৈনিক ঘোষনা,পলাশ দেব নাথ, সদস্য কমলকুড়ি,জ্যোতির্ময় চক্রবর্ত্তী সদস্য দৈনিক রুপবানী ,মো: মোস্তফা বখস সদস্য দৈনিক ঘোষনা,ছাদিকুর রহমান (সাব্বির) সদস্য দুর্নীতি তালাশ নিউজ টিভি ,স্বরন সিং সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার,তাওহীদ ইসলাম সদস্য, দৈনিক গণমুক্তি, মৌলভীবাজার সদর,রিপন আহমদ-২ সদস্য, দৈনিক আজকের খবর,মো: আলাল আহমদ সদস্য, দৈনিক গণমুক্তি, গোবিন্দ গোস্বামী। সদস্য, দৈনিক সকালের শিরোনাম ( মৌলভীবাজার সদর প্রতিনিধি)সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

  • হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার।

    হবিগঞ্জের নবীগঞ্জে ডেবিল হান্ট টু এর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক গ্রেফতার।

    বুলবুল আহমেদ,

    নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর লক্ষনীয়। অপশক্তি যেন কোন ভাবে নির্বাচনকে বানচাল করতে না পারে সে দিকে লক্ষ দিয়ে প্রশাসন নেমেছে বিশেষ অভিযানে!
    সূত্রে জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ৯নং বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলার গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।
    গত (২ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর তার নিজ গ্রামের বাড়ি থাকে গ্রেফতার করা হয়েছে।
    এদিকে, আওয়ামীলীগ নেতা আবু সিদ্দিক মিয়াকে গ্রেফতার করায় নবীগঞ্জ উপজেলা বিএনপি পরিবারে আনন্দের জোয়ার বইছে। বিএনপির অনেকেই দাবী করছেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বানচাল করার পায়তারা করেছিলো আবু সিদ্দিক। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ থাকে গ্রেফতার করতে সক্ষম হয়।