Author: Masum Ibn Musa

  • আদালতের মামলা উপেক্ষা করে কয়রায় ডিসিআরভুক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণ

    আদালতের মামলা উপেক্ষা করে কয়রায় ডিসিআরভুক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণ

    কয়রা (খুলনা) প্রতিনিধি:

    খুলনার কয়রা উপজেলা এলাকায় ডিসিআরভুক্ত জমিতে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে কয়রা উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মো. শাহাবুদ্দিন মালীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, লাখ লাখ টাকা ব্যয়ে স্থাপনা নির্মাণ করে জমি হস্তান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মালী ও তাঁর সহযোগীরা—মজিবর সানা, অজিয়ার সানা ও মরহুম মফিজুল মালীর নামে থাকা ডিসিআরভুক্ত জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে।
    ভুক্তভোগী আমিনুর ইসলামের দাবি, মরহুম সবুর গাজীর নামে থাকা জমির একটি অংশ জালিয়াতির মাধ্যমে কৌশলে নিজের নামে নামজারি করে নেন শাহাবুদ্দিন মালী। এ ঘটনায় কবিরুল গাজীসহ মোট ১৪ জন বাদী হয়ে আদালতে মামলা করেন।
    বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার আদালতে মামলার শুনানি শেষে তাদের পক্ষে রায় দেন। তবে অভিযুক্ত পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন। মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও নির্বাচনী সময়কে কাজে লাগিয়ে দ্রুত ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জমিতে কয়েকটি ঘর নির্মাণ করা হয়েছে। ভুক্তভোগী জমির মালিকদের দাবি, যুবলীগ নেতা শাহাবুদ্দিন মালী টাকা নিয়ে ডিসিআরভুক্ত জমি কয়েকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।
    এ বিষয়ে শাহাবুদ্দিন মালী বলেন, “আমি ডিসিআরের বৈধ মালিক। আমাকে হয়রানি করার জন্যই আমার নামে মামলা করা হয়েছে। মামলার রায় সব আমার পক্ষেই রয়েছে।” জাল দলিলের বিষয়ে তিনি অভিযোগ অস্বীকার করেন।

  • প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা।

    প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা।

    আন্তর্জাতিক রিপোর্টার: মো: সেলিম রানা সৌদি আরব

    পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মানবজাতির জন্য আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে আগমন করে।
    সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস কেবল রোজা পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, গুনাহ থেকে বিরত থাকা এবং মানবতার সেবায় আত্মনিয়োগের মাস। এই মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

    তারা আরও জানান, প্রবাস জীবনে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অত্যন্ত প্রয়োজনীয়। মুসলমান মুসলমানের ভাই—এই চেতনা ধারণ করে প্রবাসে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে সংগঠনের সদস্যরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-এ আবাসিক হোটেল খাতে কর্মরত থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা পবিত্র রমজান মাসে প্রবাসী ভাইদের সঙ্গে সম্মিলিতভাবে রোজা পালন ও ইফতার করার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে চান। একই সঙ্গে দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাস ইহকাল ও পরকালের কল্যাণ অর্জনের শ্রেষ্ঠ সময়। এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদত, ধৈর্য, সংযম ও আত্মসংশোধনের মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে সকল মুসলমানের প্রতি।
    শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়—তিনি যেন মুসলিম উম্মাহর সকল গুনাহ ক্ষমা করেন, রোজা ও ইবাদত কবুল করেন এবং সবাইকে শান্তি, কল্যাণ ও জান্নাতের পথপ্রাপ্তি দান করেন। আমিন।

  • চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

    চাঁপাইনবাবঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব-২০২৬। ১৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। “বাংলার পিঠা বাংলা গান, উৎসবের রঙে রঙিন হোক সবার প্রাণ” — এই স্লোগানকে সামনে রেখে বসন্তের আমেজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা দিয়ে সাজানো হয় ১২ স্টল। বিভিন্ন নামে স্টলগুলো নামকরণ করা হয়েছে-বসন্ত বিলাস,বঙালিয়ানা,পিঠা পার্বণ,পিঠা পল্লী, ঐতিহ্যের পিঠা,রসনা বিলাস, পিঠার আসর,তিতাস নদীর পাড়ে,জুনিয়র পিঠা হাউস,পিঠা ঘর,সপ্তবর্ণা ও পিঠার হাড়ি আমার বাড়ি। শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, গোলাপ পিঠা,কদম পিঠা,জামাই পিঠা,টিরামিসু পিঠা,কফির পুডিং,নবাবি কাপ সেমাই,চিরুনি পিঠা,কুল চিকেন পিঠা এ পাকান পিঠাসহ বিভিন্ন রকমের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান। উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পিঠা উৎসব যেন একদিনের জন্য ফিরিয়ে এনেছিল গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতির আবহ।

  • বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের

    বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের

    সাকিল হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি, দূর্নীতি তালাশ নিউজ টিভি

    ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত রক্ষা হলো না তাঁর রাজনৈতিক অবস্থান—এমনটাই বলছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত মান্নান মাতুব্বর সাম্প্রতিক সময়ে দলীয় অবস্থান পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দেন। তাঁর এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেছিলেন, দলীয় পরিবর্তনের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করার চেষ্টা করছেন।

    তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব, স্থানীয় বিরোধ এবং প্রশাসনিক নানা জটিলতার কারণে তাঁর অবস্থান দুর্বল হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই তিনি প্রত্যাশিত সমর্থন পাননি দলীয় একটি অংশের কাছ থেকে। এতে করে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

    এদিকে পরমেশ্বরদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বোয়ালমারী উপজেলার রাজনীতিতে এ ঘটনা নতুন সমীকরণ তৈরি করতে পারে।

    তবে এ বিষয়ে মান্নান মাতুব্বর বা বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুরো ঘটনায় এলাকায় কৌতূহল ও আলোচনার ঝড় বইছে

  • রূপসা ব্রিজ-এর ঢালে সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চাকরিজীবীর

    রূপসা ব্রিজ-এর ঢালে সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চাকরিজীবীর

    হিরামন সাগর, খুলনা জেলা প্রতিনিধি :

    খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজের পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর পেশায় একজন চাকরিজীবী ছিলেন। তিনি বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন।

    পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে খুলনা মেট্রো-ট ১১-০৮০৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।
    দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। থানার এস আই পীযূষ কান্তি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

  • ক্ষমতার চূড়ায় নয়, কৃতজ্ঞতার শিখরে উঠুন: নবনির্বাচিত এমপিদের জন্য এক হৃদয়ছোঁয়া স্মরণবার্তা

    ক্ষমতার চূড়ায় নয়, কৃতজ্ঞতার শিখরে উঠুন: নবনির্বাচিত এমপিদের জন্য এক হৃদয়ছোঁয়া স্মরণবার্তা

    মোঃ আইনুল ইসলাম, বিভাগীয় সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    প্রতিবেদন:

    নির্বাচনের উত্তাপ পেরিয়ে যখন একজন জনপ্রতিনিধি বিজয়ের মালা গলায় পরেন, তখন চারপাশে বদলে যায় দৃশ্যপট।

    নতুন নতুন মুখ, নতুন শুভেচ্ছা, ফুলের তোড়া, মিষ্টির বাক্স, ক্যামেরার ফ্ল্যাশ—সব মিলিয়ে যেন এক উজ্জ্বল উৎসবের আবহাওয়া। এটি স্বাভাবিক, এটি গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের ভালোবাসা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ।

    কিন্তু এই উজ্জ্বল মুহূর্তে একটি বিষয় গভীরভাবে স্মরণ রাখা জরুরি—যে হাতটি দুঃসময়ে কাঁধে ছিল, সেটিই প্রকৃত শক্তি। যে কণ্ঠটি হতাশার রাতে সাহস দিয়েছে, সেটিই প্রকৃত প্রেরণা।

    একটি প্রবাদ আছে—
    “সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়।”🕊 দুঃসময়ের সঙ্গী—রাজনীতির অদৃশ্য স্তম্ভ,

    নবনির্বাচিত সম্মানিত এমপি মহোদয়গণ, আপনাদের জীবনের সেই দিনগুলো কি ভুলে যাওয়া সম্ভব— যখন রাজনৈতিক প্রতিকূলতা, আর্থিক সংকট, মানসিক চাপ কিংবা সামাজিক চ্যালেঞ্জ আপনাদের ঘিরে ধরেছিল? সেই কঠিন দিনে যারা পাশে থেকেছেন—

    ১.সময় দিয়েছেন,
    ২.পরামর্শ দিয়েছেন,
    ৩.সমালোচনা করে সঠিক পথ দেখিয়েছেন,
    ৪.নির্ভয়ে সমর্থন দিয়েছেন,
    ৫.ব্যক্তিগত স্বার্থ ভুলে আপনাদের পাশে দাঁড়িয়েছেন,
    তারাই আপনাদের সবচেয়ে ঘনিষ্ঠ ও পরম শুভাকাঙ্ক্ষী।

    ক্ষমতার আলো অনেককে কাছে টানে, কিন্তু চরিত্রের আলো কেবল প্রকৃত মানুষকেই কাছে রাখে।
    🌸 নতুন মুখ, নতুন শুভেচ্ছা—তাদেরও সম্মান দিন, আজ আপনাদের পাশে অনেক নতুন মানুষ আসছেন—কেউ সেলফি তুলছেন, কেউ ফুলের মালা পরাচ্ছেন, কেউ দাওয়াত করছেন, কেউ মিষ্টিমুখ করাতে চাইছেন।
    এটি দোষের কিছু নয়।

    সমাজের মানুষ তাঁদের নির্বাচিত প্রতিনিধিকে ঘিরে আনন্দ করবে—এটাই স্বাভাবিক।
    ১.সব সম্পর্ক স্বার্থের নয়।
    ২.সব হাসির আড়ালে উদ্দেশ্য লুকিয়ে থাকে না।
    অনেকেই আন্তরিকভাবে ভালোবাসা থেকে এগিয়ে আসেন।

    তাই কাউকে সন্দেহ নয়— বরং সবার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, শালীনতা ও সম্মান বজায় রাখাই একজন প্রাজ্ঞ জনপ্রতিনিধির পরিচয়।

    ⚖ ভারসাম্যই নেতৃত্বের সৌন্দর্য
    একজন সফল এমপি তিনটি বিষয় কখনো ভুলে যান না—
    ১.অতীতের ত্যাগ
    ২.বর্তমানের দায়িত্ব
    ৩.ভবিষ্যতের জবাবদিহিতা
    যারা দুঃসময়ে ছিলেন—তাদের মূল্যায়ন করুন। যারা সুসময়ে এসেছেন—তাদের সম্মান দিন।
    কিন্তু সিদ্ধান্ত নিন বিবেক দিয়ে।

    কারণ ইতিহাস সাক্ষী—
    ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু কৃতজ্ঞতা চিরস্থায়ী। সম্মানের মালিক আল্লাহ
    ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বলা হয়েছে—যে মানুষকে সম্মান করে, আল্লাহ তাকেও মানুষের কাছে সম্মানিত করেন।

    সম্মান দেওয়া মানে শুধু পদ বা প্রভাবকে সম্মান করা নয়—
    মানুষের অবদানকে স্বীকৃতি দেওয়া, নীরব ত্যাগকে মূল্যায়ন করা এবং হৃদয়ের সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা।

    📌 একটি দায়িত্বশীল আহ্বান
    এই প্রতিবেদন কোনো অভিযোগ নয়, কোনো সমালোচনা নয়।
    এটি একটি স্মরণবার্তা- নবনির্বাচিত সম্মানিত এমপিদের জন্য, তাদের দুঃসময়ের সাথীদের জন্য, নতুন শুভেচ্ছাবাহীদের জন্য,
    এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের জন্য।

    আমরা চাই—
    নেতৃত্ব হোক কৃতজ্ঞতায় সমৃদ্ধ,
    সম্পর্ক হোক মর্যাদায় সুরক্ষিত,
    এবং গণতন্ত্র হোক মানবিকতায় আলোকিত। কারণ একজন জনপ্রতিনিধির প্রকৃত মহত্ত্ব বোঝা যায়— তিনি ক্ষমতার চেয়ারে বসে কাদের স্মরণ করেন, কাদের পাশে রাখেন, এবং কাদের অবদানকে হৃদয়ে ধারণ করেন।

    🌍 দুর্নীতি তালাশ নিউজ বিশ্বাস করে— দায়িত্বশীল নেতৃত্বই পারে একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে। সম্মান, কৃতজ্ঞতা ও নৈতিকতার এই বার্তা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ুক—
    আর আমাদের গণতন্ত্র হোক মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।

  • মূলধারায় ৭ বাংলাদেশী—আমেরিকান শিল্পীর চিত্র প্রদর্শনী

    মূলধারায় ৭ বাংলাদেশী—আমেরিকান শিল্পীর চিত্র প্রদর্শনী

    হাকিকুল ইসলাম খোকন

    জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং, জেক্যাল এবং নিউইয়র্কস্থ রেজোর্ট ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে একটি যৌথ চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার। জ্যামাইকায় অবস্থিত রেজোর্ট ওয়ার্ল্ডের রেড ওয়াল আর্ট গ্যালারিতে মূলধারার এই প্রদর্শনীতে অন্যান্য শিল্পীদের সাথে ৭ জন বাংলাদেশী শিল্পীর চিত্রকর্মও প্রদর্শিত হবে। আর প্রদর্শনীটি কিউরেটিং করবেন বাংলাদেশী বংশোদ্ভুত শিল্পী ও ভাস্কর আলমা ফেরদৌসি লিয়া।
    এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশী আমেরিকান শিল্পীরা হলেন বিশ্বজিত চৌধুরী, আলমা লিয়া, দীপা দেবনাথ, ফারহানা ইয়াসমিন, রুদ্র জাহাঙ্গীর, শারমিন সিরাজি, তারিক জুলফিকার। বিশ্বজিত চৌধুরী, আলমা লিয়া, দীপা দেবনাথের একটি করে ছবি থাকলেও ফারহানা ইয়াসমিনের দুটি, রুদ্র জাহাঙ্গীরের দুটি, শারমিন সিরাজির তিনটি ও তারিক জুলফিকারের তিনটি চিত্রকর্ম রয়েছে।
    ‘কালচার থ্রু ক্যালাইডোসকোপ’ নামের এই প্রদর্শনীতে একটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে তাহলো ইমিগ্রান্টদের ডাইভার্স চিত্রকলা। নির্বাচিত এই প্রদর্শনী চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। মূলধারার এই প্রদর্শনীর একমাত্র কিউরেটর আলমা লিয়া বাংলাদেশী শিল্পানুরাগীদের এই প্রদর্শনীতে আমন্ত্রণ জানিয়েছেন।

  • কোভিড অনুদান লুটে জড়িত ৯ বাংলাদেশি, দোষ স্বীকার করে অর্থ ফেরত

    হাকিকুল ইসলাম খোকন

    কোভিড-১৯ মহামারির সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নির্ধারিত নিউইয়র্কে স্টেটের ত্রাণ তহবিল আত্মসাতের অভিযোগে কুইন্স ও লং আইল্যান্ডের ৯ জন আসামি দোষ স্বীকার করেছেন। তারা সবাই বাংলাদেশি বলে জানা গেছে। খবর আইবিএননিউজ ।
    আসামিরা হলেন: কুইন্সের এস্টোরিয়ার বাসিন্দা মাহবুব মালিক (৪১), জ্যামাইকার তোফায়েল আহমেদ (৫০), এলমহার্স্টের ইউসুফ এমডি (৪৫), জ্যাকসন হাইটসের মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ (৬৮), লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির নিউ হাইড পার্কের নাদিম শেখ (৫৬), জ্যামাইকার জাকির চৌধুরী (৫৯), জ্যামাইকা হিলসের মোহাম্মদ খান (৪৯), লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির ফার্মিডেলের তানভীর মিলন (৫৫) এবং সাফোক কাউন্টির জুনেদ খান (৫৬)। তাদের মধ্যে মাহবুব মালিক গ্রেপ্তার হওয়ার পর তিন বছরের শর্তসাপেক্ষ মুক্তি পেয়েছেন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ এবং নিউইয়র্ক স্টেট ইনস্পেক্টর জেনারেল লুসি ল্যাং এ তথ্য নিশ্চিত করেছেন।
    প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, আসামিরা কোভিড-১৯ মহামারির সময় ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসাগুলোর সহায়তার জন্য চালু হওয়া নিউইয়র্ক স্টেটের ‘এম্পায়ার ডেভেলপমেন্ট প্যানডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রাম’-এর আওতায় একাধিক ভুয়া আবেদন জমা দেন। আদালতে তারা চতুর্থ ডিগ্রির গ্র্যান্ড লারসেনি ও পেটিট লারসেনির অভিযোগে দোষ স্বীকার করেন।
    ২০২৫ সালের মে থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন তারিখে কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকারের পর আদালত তাদের মোট ১০ লাখ ৯১ হাজার ৭২০ ডলার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন। এর মধ্যে ইতোমধ্যে ৭ লাখ ৬০ হাজার ডলার নিউইয়র্ক স্টেটেকে ফেরত দেওয়া হয়েছে।
    ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ এক বিবৃতিতে বলেন, মহামারির মতো নজিরবিহীন সংকটকালে সংগ্রামরত ব্যবসাগুলোর জন্য বরাদ্দ তহবিল আত্মসাৎ করা গুরুতর অপরাধ। তিনি জানান, দোষ স্বীকারের মাধ্যমে আসামিরা এখন ক্ষতিপূরণ দিতে বাধ্য।
    ইনস্পেক্টর জেনারেল লুসি ল্যাং বলেন, দুর্যোগকালীন ত্রাণ তহবিল ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা অপরাধ এবং জনস্বার্থের পরিপন্থী। তিনি তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
    তদন্তে জানা যায়, ২০২০ সালের জুনের দিকে শুরু করে আসামিরা একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের নামে অনুদানের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে অর্থ ব্যবসার বেতন, ভাড়া/মর্টগেজ, ইউটিলিটি বিল ও সরঞ্জাম ক্রয়ের জন্য প্রয়োজন। তবে তদন্তকারীরা দেখতে পান, অনুদানের অর্থ পাওয়ার পরপরই অধিকাংশ টাকা ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
    ব্যাংক হিসাব ও ট্যাক্স রিটার্ন পর্যালোচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুদান পাওয়ার আগে কোনো কার্যকর ব্যবসায়িক লেনদেনের প্রমাণ পাওয়া যায়নি। জমা দেওয়া ট্যাক্স নথিতে উল্লেখিত আয়-ব্যয়ের তথ্যও ব্যাংক রেকর্ডে প্রতিফলিত হয়নি।
    নিউইয়র্ক স্টেট ইনস্পেক্টর জেনারেলের দপ্তর প্রথমে তদন্ত শুরু করে এবং মে ২০২৪-এ মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে প্রেরণ করে। অভিযোগ দায়েরের বিষয়টি জানার পর আসামিরা ৬ থেকে ৯ মে ২০২৫-এর মধ্যে পৃথকভাবে আত্মসমর্পণ করেন। মামলাটি কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ফ্রডস ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।
    এদিকে, এ ঘটনায় জড়িত জাকির চৌধুরীর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তার নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্র যুবদলের নেতা পরিচয় তুলে ধরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে তুলোধুনা ধরেছেন। নিউইয়র্কের সিনিয়র সাংবাদিক, লেখক ও বিশ্ব পর্যটক হাবিব রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্র যুবদলের এই নেতাকে ইঙ্গিত করে লিখেছেন- কোভিডের অর্থ আত্মসাৎকারী ৭ জনের একজন যুক্তরাষ্ট্র যুবদল নেতা । দোষ স্বীকারের পর তিনি গত বছরের ২৩ সেপ্টেম্বর পরিশোধ করেছেন ১ লাখ ডলার। ৭৫ হাজার ডলার পরিশোধ করেছেন গত বছরের ২৩ ডিসেম্বর। বাকী ৭৫ হাজার শোধ করবেন আগামী ২৩ মার্চ।

  • ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

    ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

    ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশী—আমেরিকান শিল্পী মনিকা জাহান বোস এবং অটাম স্পিয়ার্স’র নতুন যৌথ প্রদর্শনী চলছে ওয়াশিংটন ডিসির ‘ওয়াশিংটন প্রজেক্ট ফর দ্য আর্টস’এ। ডুপন্ট সার্কেলের এই আর্ট স্পেসে এবার তার প্রদর্শনীর বিষয় ‘ব্রেইডস এন্ড থ্রেডসঃ কানেকটিং লেগাসিস’। তারা দুজনই বাংলাদেশী এবং আফ্রিকীয় ঐতিহ্য মূলভিত্তি রেখে ডায়াসপরিক ভাবনাকে তুলে ধরেছেন এই যুগ্ম প্রদর্শনীতে। এতে থাকছে বাংলাদেশী ও আফ্রিকীয় নানা পদ্ধতির ও ডিজাইনের ব্রেইডিং বা বেনি ও খোঁপা, কাপড়ে এমব্রয়ডারির মাধ্যমে শিল্পচর্চাসহ আনুষঙ্গিক অন্যান্য হস্তশিল্প। উল্লেখ্য মনিকা জাহান বোস ইতোমধ্যেই সূতি শাড়ির প্রদর্শনীর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে বিশ্বজুড়ে ভূমিকা পালন করেছেন।খবর আইবিএননিউজ ।
    গত ১৩ ডিসেম্বর ২০২৫,শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত। এই সময়কালে তারা একাধিকবার নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে আলাপচারিতায় অংশ নেবেন।
    মনিকা জাহান বোস কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কুল থেকে জেডি করেন। এছাড়াও শান্তি নিকেতনে পড়াশুনা করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাস করেন তিনি ।

  • চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনে পরাজিত হলেও এলাকার উন্নয়ন কার্যক্রমে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।

    শুক্রবার, (১৩ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় হারুনুর রশিদ তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ফেসবুক পোস্টের মাধ্যমে লিখিত বার্তায় তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনগণ যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন, তা তিনি আজীবন স্মরণ রাখবেন।

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ বলেন, দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সুযোগ্য পুত্র তারেক রহমান-কে দেশনায়ক হিসেবে বেছে নেওয়ার মধ্য দিয়ে দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তার ভাষ্য মতে, “আমরা একটি আসনের লড়াই হেরেছি, কিন্তু মহাযুদ্ধে জয়ী হয়েছি। দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে—এটাই আমাদের বড় শক্তি।”

    উন্নয়নে সক্রিয় ভূমিকার ঘোষণায় হারুনুর রশীদ বলেন, তিনি বর্তমান সংসদ সদস্য না হলেও ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় সিনিয়র নেতা হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি সমন্বয় করে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে কাজ করবেন।

    তিনি তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে—বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, স্বাস্থ্যসেবা পরিকল্পনা, যুব কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি দলীয়ভাবে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, দল ক্ষমতায় থাকায় এসব উদ্যোগ বাস্তবায়নের পথ এখন সম্পূর্ণ উন্মুক্ত।

    ফেসবুক পোস্টের লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তার অভিযোগ, নির্বাচনের পর থেকেই জামায়াত, বিএনপির নেতাকর্মীদের হুমকি দেওয়ার চেষ্টা করছে এবং এই হুমকির বিষয়টি জামায়াতের নেতৃবৃন্দদের নজরে রয়েছে।

    তিনি আরও বলেন, “রাষ্ট্রক্ষমতায় না থেকেও ভয়ভীতি প্রদর্শন জনগণের রায়ের প্রতি অসম্মান। চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরনের হুমকি বা অস্থিরতা বরদাশত করা হবে না। আইনের বাইরে গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    চাঁপাইনবাবগঞ্জের মানুষ যাতে কোনো উন্নয়ন প্রকল্প বা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং কোনো বৈষম্যের শিকার না হন—সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাবেক এই সংসদ সদস্য।

    তিনি বলেন, “আমার লক্ষ্য ব্যক্তি ক্ষমতা নয়, চাঁপাইনবাবগঞ্জ তথা বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা।” একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে সরকারের অবস্থানকে জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

    সবশেষে তিনি চাঁপাইনবাবগঞ্জকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহর সহায়তা কামনা করেন।