Author: Masum Ibn Musa

  • প্রায় ২৮ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারি গ্রেফতার 

    প্রায় ২৮ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারি গ্রেফতার 

    মাসুম ইবনে মুসা, খুলনা বিভাগীয় প্রতিনিধি, দুর্নীতি তালাশ নিউজ টিভি
    আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক ১২ঘটিকায় কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল ভল্কানাইজিং এর সামনে থেকে মাদক কারবারি মিলন মাল (৩৮), পিতা-বাবুল মাল, সাং- খড়িয়া, থানা-লৌহজং, জেলা- মুন্সিগঞ্জকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ হাজার পিস ইয়াবা । গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইতিমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেমএমপি) ফেসুবক পেজে পোস্ট করা করেছে।
  • নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

    নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

    মোঃনুর উদ্দিন ,জেলা প্রতিনিধি নোয়াখালী।

    কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নোয়াখালীর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

    আজ বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে, একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

    এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে। ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

  • কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক  ব্যবসায়ী গ্রেফতার

    কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

    গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশের রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) গভীর রাতে কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকাস্থ সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬নং গেইট সংলগ্ন গুদারাঘাট রোডের পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেওপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে আল-আমিন (৩১), আনোয়ার হোসেনের ছেলে আবিদ হাসান (৩১) আব্দুল বাতেনের ছেলে সিয়াম আহমেদ (২১)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় ১৭(২)২৬ নং মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির  অভিযানে বিপুল পরিমাণ  ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারে, (১৮ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ডিএনসির এক চৌকস টহল দলের পরিচালিত অভিযানে শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা গ্রামের একটি এলাকায় অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মো: সুহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে । এ সময় গ্রেফতারকৃত সুহের রানার কাছ থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,০২,১১০ (দুই লক্ষ দুই হাজার একশত দশ) টাকা বাংলাদেশী অর্থ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম। তিনি বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
    মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

  • গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ রাতুল

    গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ রাতুল

    ​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:

    রাজশাহীর গোদাগাড়ী ও তানোরবাসীর জন্য এক আনন্দ সংবাদ বয়ে এনেছেন তরুণ রাজনৈতিক প্রতিভা রেহান আসিফ আসাদ। এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন তিনি। গত ৪ ফাল্গুন ১৪৩২ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
    ​রেহান আসিফ আসাদ একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।তার বাবা মরহুম ড. এম আসাদুজ্জামান আসাদ ছিলেন বিএমডিএ-এর সাবেক সফল চেয়ারম্যান।
    তিনি গোদাগাড়ী-তানোরের গর্ব, সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীনের ভ্রাতুষ্পুত্র।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘Rules of Business, 1996’ এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় ৫ নম্বর ক্রমিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

    এই খবর এলাকায় পৌঁছানোর পর গোদাগাড়ী ও তানোরের সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই নিয়োগের ফলে অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন আরও বেগবান হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুল ভাইকে অভিনন্দন জানিয়ে অনেকেই লিখেছেন, তানোর-গোদাগাড়ীর জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে ।

    রেহান আসিফ আসাদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তানোর ও গোদাগাড়ীবাসী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, তার হাত ধরে এই অঞ্চলের কৃষি, শিক্ষা ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

  • বিদেশে পাঠানো নামে প্রতারণার অভিযোগ।

    বিদেশে পাঠানো নামে প্রতারণার অভিযোগ।

    আন্তর্জাতিক রিপোর্টার: মো: সেলিম রানা (সৌদি)

    ময়মনসিংহের শেরপুরের খুনুয়া নতুন পাড়া এলাকার এক যুবককে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত সুবিধা না দিয়ে তাকে বিদেশে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়েছে।
    ভুক্তভোগী মোহাম্মদ আকাশ জানান, স্থানীয় দালাল সোহেল রানা এবং তার ফুফু মনিষা বিদেশে পাঠানোর নামে তার কাছ থেকে অর্থ নেন। ঢাকা মহাখালী সৈনিক ক্লাবের সামনে তাদের অফিস। তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী কোম্পানি ভিসা, থাকা-খাওয়া, মাসিক ১৫০০ রিয়াল বেতন এবং দৈনিক ৮ ঘণ্টা ডিউটির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এসবের কোনোটি পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
    বর্তমানে সৌদি আরব এ অবস্থানরত আকাশ জানান, তাকে বিভিন্ন জায়গায় কাজ পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে এবং প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। তার দাবি, একই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন আরও বহু প্রবাসী শ্রমিক, যারা দালাল ও চক্রের ফাঁদে পড়ে চরম ভোগান্তিতে রয়েছেন।
    ভুক্তভোগীর বাড়ি শেরপুর জেলা এর খুনুয়া নতুন পাড়ায়। তিনি সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    এ ঘটনায় প্রবাসীদের সংগঠন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সংগঠনটির সদস্য হিসেবে আকাশ সৌদি প্রশাসন এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চেয়েছেন।
    তিনি বিশেষভাবে বাংলাদেশ দূতাবাস রিয়াদ সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের, ক্ষতিপূরণ আদায় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
    ভুক্তভোগীর অভিযোগ, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে যাওয়া আরও অনেক মানুষ এই প্রতারণার শিকার হতে পারে। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তিনি ও তার পরিবার।

  • সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযান

    সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের বিশেষ অভিযান

    মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

    ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অবদান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া নটখোলা ময়েনদিয়া এলাকায় সম্পত্তি ঘটে যাওয়া কাইজ্জ্যা মারামারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সালথা থানার তদন্ত (ওসি) কেএম মারুফ হাসান রাসেলসহ থানা পুলিশের সমস্ত অফিসার ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

    অভিযান চলাকালে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, আপনারা জানেন যে গত ১৪ ফেব্রুয়ারি সালথা থানার খারদিয়া, নটখোলা ও ময়েনদিয়া এলাকায় স্থানীয় একটা বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দাঙ্গা – কাইজ্জ্যা শুরু হলে তাৎক্ষণিকভাবে আমরা এসে যৌথ বাহিনীর সমন্বয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজকে ১৭ ফেব্রুয়ারি যে বাজারকে কেন্দ্র করে হট্টগোল হয়েছিল সেই বাজারে আজ হাটের দিন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের যাতে নির্বিঘ্নে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে সেটা নিশ্চয়ই তার জন্য এলাকায় আমাদের তৎপরতা বৃদ্ধি করেছে এবং যারা দাঙ্গা কাইজ্জা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অভিযান পরিচালনা করছি। বর্তমানে অত্র এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

  • হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

    হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা

    মোঃ ইয়ামিন, মাল্টিমিডিয়া ইনচার্জ, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মনিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

    নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (২৫), ছেলে হোসাইন (৪), পাশের ঘরের আব্দুস সাত্তারের ছেলে জোবায়ের (৬)।

    এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হোমনা থানার ওসি মোরশেদুল আলম।

    পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী জহিরুল ইসলামের ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোক এসে দেখে তিনটি লাশ পড়ে আছে। এ সময় স্থানীয়রা প্রবাসীর স্ত্রী এবং দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

    হোমনা থানার ওসি মোরশেদুল আলম জানান, প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখছি।

  • খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক, 

    খুলনা মফস্বল প্রেসক্লাবের আংশিক কমিটি গঠন, শাহীন সভাপতি- নজরুল সম্পাদক, 

    খুলনা জেলা প্রতিনিধি,

    খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে সভা মঙ্গলবার দুপুর  ২.৩০ সময় অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোসলে উদ্দিন (খুলনাঞ্চল),
    সাংবাদিক মফিজুর রহমান টুকু (দৈনিক আজকের কন্ঠস্বর) সাংবাদিক মনিরুজ্জামান মনির (দৈনিক যশোর বার্তা),উপস্থিত সকল সদস্যদের কন্ঠ ভোটে মহিদুল ইসলাম শাহীন কে সভাপতি ও নজরুল ইসলাম (রুপসী বাংলা টিভি),কে সাধারণ সম্পাদক ও মাজহারুল আলমকে কোষাদক্ষ্য নির্বাচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরুণ কান্তি মন্ডল, গাজী যুবায়ের আলম (খবর প্রতিদিন),শহিদুল ইসলামক (সময়ের খবর),রাজিব হুমায়ূন রাজু- ( আজকের খবর ও চেয়ারম্যান বিডি নিউজ),মোঃশাহ নেওয়াজ (প্রতিষ্ঠাতা দুর্নীতি তালাশ নিউজ টিভি গোলাম কিবরিয়া তুহিন- (দৈনিক জাতীয় অর্থনীতি,জে এ টিভি ও বাংলা চানেল ১৯),নিত্যানন্দ মহালদার (দৈনিক নাগরিক ভাবনা ও কেবি টিভি),মারুফা বেগম -( সংবাদ প্রতিদিন পত্রিকা),মনিরা বেগম,বিভাগীয় সম্পাদক দুর্নীতি তালাশ নিউজ টিভি
    সোহেল রানা- (বাংলার চেতনা),শামীম আহমেদ (দৈনিক অনির্বান), সরদার সাইদী হাসান বাবু দুর্নীতি তালাশ নিউজ টিভি মোঃ আতিকুর গোলদার (দৈনিক মানবাধিকার প্রতিদিন), কামরুল ইসলাম,মোঃ রিপন ফকির ( বাংলার দুত),মোঃ রোমেল বটিয়াঘাটা ( ফাস্ট নিউজ) মো: বদরুজ্জামান খাকী ( দৈনিক ভোরের চেতনা),অজিত কুমার রায় – ( দৈনিক অপরাধ অনুসন্ধান), সাব্বির আহমেদ
    ( দৈনিক বাংলার সংবাদ),
    মীর ফারুক হোসেন ( খবর প্রতিদিন),মোঃ তমরিশ বিশ্বাস (খুলনার অর্থনীতি),বাবু অধিকারী (মানবাধিকার প্রতিদিন),মোঃ ছাব্বির আহমেদ (বাংলাদেশ সময়),আল আমিন ( বাংলার চেতনা),মোঃ রফিকুল ইসলাম টুকু (২৪ ঘন্টা), ইরানী পারভীন ( স্বাধীন চেতা),
    মোঃ খায়রুজ্জামান মঈন ( বিডি নিউজ), মোঃ রিপন হোসেন (দৈনিক বাংলার দূত) সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়। পরক্ষণে অতিথিদে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হয়। আগামী ২৮ ফেব্রুয়ারী পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

  • শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান। বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন— ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাছুমা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ দুরুল হুদা এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার চারগুণ এককালীন অর্থ প্রদান করা হয়। বক্তারা তাঁদের অবসরজীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা ও দোয়া করেন। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।