Author: Masum Ibn Musa

  • শিরোনাম: বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুরের রহস্যজনক মৃত্যু—পরিবারের অভিযোগ, ইলেকট্রিক শটে হত্যা; অভিযুক্ত আটক

    শিরোনাম: বরিশালে ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুরের রহস্যজনক মৃত্যু—পরিবারের অভিযোগ, ইলেকট্রিক শটে হত্যা; অভিযুক্ত আটক

    তরিকুল ইসলাম দুর্নীতি তালাশ নিউজ টিভি ক্রাইম রিপোর্টার বরিশাল প্রতিনিধি

    রিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের কসাইখানা এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মজিবুর রহমানকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলেছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সাহিল (স্থানীয়দের ভাষ্যমতে) নামে এক ব্যক্তিকে আজ পরিবারের সদস্যরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
    পরিবার ও এলাকাবাসীর দাবি, মজিবুর ছিলেন শান্ত-স্বভাবের, পরিশ্রমী ও সৎ মানুষ। দিনমজুরির মতো কষ্ট করে সংসার চালাতেন, কারও সঙ্গে বিরোধে জড়াতেন না। তার এমন নির্মম পরিণতিতে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে।
    জানা গেছে, ঘটনার দুই দিন আগে মজিবুরের লাশ দাফন করা হয়। প্রথমে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও পরে বাড়িতে আত্মীয়-স্বজনরা তার ঘর তল্লাশি করে কিছু অসঙ্গতি খুঁজে পান। এতে তাদের সন্দেহ জোরালো হয় যে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
    এরই প্রেক্ষিতে আজ নিহতের পরিবার অভিযুক্তকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে গতকালও এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
    এলাকাবাসীর ভাষ্য, একজন নিরীহ ও সজ্জন মানুষকে দিনের আলোয় এমনভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ সমাজকে নাড়া দিয়েছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
    পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সব তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে (০২ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫৩ বিজিবির বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি সদর থানার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ১০টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ২০২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে ৫৩ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

  • খুলনায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ

    খুলনায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত মামুনকে ঢাকায় প্রেরণ

    এইচ এম সাগর (হিরামন) খুলনা

    খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর গ্রামে বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে আহত মামুন মোল্লাকে রবিবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি মধুপুরের খালের মাথা এলাকার সরবেত মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মধুপুর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন মামুন মোল্লা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর থাকা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শহিদুল্লাহ জানিয়েছে, বোমা নিক্ষেপ করতে গিয়ে বিস্ফোরণে মামুন মোল্লা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। ##

  • সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ান এর সঙ্গে  সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ান এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার

    রবিবার (১ মার্চ)২৬ খ্রিঃ সকাল ১০ঃ৩০ মিনিটের সময় জেলা প্রশাসনের আয়োজনেজেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী’র সভাপতিত্বেঃপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি’রউপস্থিতিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসেবামূলক কার্যক্রম জোরদার করা এবং সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মাননীয় মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

  • পবিত্র রমজান উপলক্ষে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

    পবিত্র রমজান উপলক্ষে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

    মোঃ ইয়ামিন, মাল্টিমিডিয়া ইনচার্জ, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতার শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ ।

    রমজানকে সামনে রেখে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ । ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৭নং সদর ইউনিয়ন গ্রামের ১০০টি গরিব ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২০ফেব্রুয়ারি) এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিটি পরিবারের জন্য , ডাল, ছোলা, মুড়ি, পিয়াজ, আলু, তেল, খেজুরসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন ইফতার উপকরণ বিতরণ করা হয়, যা একটি পরিবারকে কয়েকদিনের ইফতারের ব্যবস্থা করতে সহায়ক হবে।

    অনুষ্ঠানে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ বলেন, রমজান আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। এই মাসে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সমাজ কল্যাণ এর পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু রমজান নয় বছরের বিভিন্ন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সদর ইউনিয়ন প্রবাসি ও সমাজ কল্যাণ পরিষদ আগামীতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

    ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজানের আগে এ ধরনের সহায়তা তাদের

  • সালথায় গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর

    সালথায় গরু চুরি করতে এসে ট্রাক ফেলে পালালো চোর

    মোঃ ইলিয়াছ খান স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি:

    ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে ক্ষিপ্ত জনতা ট্রাকটি আগুন ধরিয়ে দেয়।
    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়। রাত আনুমানিক ১ টা ৫০/৫৫/ মিনিটের দিকে সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রন গোপাল (৫৫) এর গোয়ালঘরে ঢুকে অজ্ঞাতনামা চোরেরা গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত গিয়ে আসে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে চোরেরা গরু ফেলে দ্রুত পালিয়ে যায়। তবে চোরেরা পালানোর সময় শরীরের কাজে ব্যবহারিত একটি ট্রাক ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ট্রাকের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ড- ১৪-০৪১৯ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া শত শত উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ট্রাকটি আগুনে পুড়ে যায়।

    খবর পেয়ে সালথা থানা পুলিশ
    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।

    সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ চলে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। চরু চেষ্টায় সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
    স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্পত্তি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত তোর চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

  • মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

    মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

    রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে মুসলমানেরা তারাবি নামাজ আদায় করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র রমজানের রোজা শুরু হচ্ছে বুধবার ,১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারসহ বড় বড় মসজিদে শত শত বাংলাদেশি তারাবি নামাজে অংশ নেন।খবর আইবিএননিউজ ।

    ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা) এবং কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সসহ (কেয়ার) প্রধান সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশিদের পরিচালিত আড়াই শতাধিক মসজিদসহ প্রায় ৩ হাজার ২০০ মসজিদে তারাবি অনুষ্ঠিত হয়েছে।

    পুরো রমজান মাসজুড়েই এসব মসজিদে নিয়মিত তারাবি নামাজ আদায় করা হবে।

    বাংলাদেশি মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন মসজিদে আগত রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা থাকবে। কোনো কোনো মসজিদে সেহরিও পরিবেশন করা হবে। এ উদ্যোগকে কেন্দ্র করে প্রবাসী মুসলিম সমাজে তৈরি হয়েছে বিশেষ ধর্মীয় আমেজ ও সম্প্রীতির পরিবেশ।

    নিউইয়র্ক সিটির পক্ষ থেকে মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। এছাড়াও নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওরেগন ও ওয়াশিংটন স্টেটেও নিরাপত্তা জোরদারের খবর পাওয়া গেছে।

    এদিকে রমজান উপলক্ষে নিউইয়র্কের বাংলাদেশি গ্রোসারি স্টোর ও রেস্টুরেন্টগুলোতে ইফতারি খাদ্য ও পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে আগেই। বেশ কিছু রেস্টুরেন্টে ১৬ আইটেমের ইফতারি বক্সের দাম রাখা হয়েছে মাত্র ১১ ডলার।

  • নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে

    নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

    নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের রাজধানী অলবানির মধ্যে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন চলাচল আগামী মার্চের শুরুতেই পুনরায় চালু হচ্ছে। এর ফলে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে অলবানি পর্যন্ত মেট্রো–নর্থ ট্রেন চালুর নতুন পরিকল্পনা স্থগিত করা হয়েছে।খবর আইবিএননিউজ ।

    অ্যামট্রাক তাদের এম্পায়ার সার্ভিস লাইনের বন্ধ থাকা তিনটি দৈনিক যাত্রা আবার চালু করতে সম্মত হওয়ায় এ সিদ্ধান্ত আসে। গত বছরের বসন্তে ইস্ট রিভার টানেলের একটি টিউব সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় নিউইয়র্ক পেন স্টেশনÑঅলবানি রুটে সীমাবদ্ধতা তৈরি হয় এবং কর্মদিবসে তিনটি রাউন্ড ট্রিপ বাতিল করা হয়েছিল।

    গভর্নর ক্যাথি হোকুল জানান, তিনি মার্চের মধ্যেই পূর্ণ সেবা ফিরিয়ে আনার বিষয়ে অ্যামট্রাকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক পেন স্টেশন থেকে অলবানি–রেনসেলার পর্যন্ত স্থগিত ও একত্র করা সব এম্পায়ার সার্ভিস ট্রেন পুনরায় চালু করা হবে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তি কমানোকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন।
    পূর্ণ সেবা ফেরার সিদ্ধান্তের পর অ্যামট্রাক নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ও এমটিএকে জানিয়েছে, অস্থায়ীভাবে মেট্রো–নর্থকে অলবানি পর্যন্ত চালানোর অনুমোদন আর দেওয়া হবে না। তবে ভবিষ্যতে চাহিদা বাড়লে পাফকিপসির উত্তরাঞ্চলে—হাডসন ভ্যালি ও ক্যাপিটাল রিজিয়নে-মেট্রো-নর্থ সেবা সম্প্রসারণ বিবেচনায় থাকবে বলে জানান গভর্নর।

    বর্তমানে এম্পায়ার সার্ভিস নিউইয়র্ক সিটি থেকে পাফকিপসি পর্যন্ত মেট্রো-নর্থের হাডসন লাইনের রেলপথ ব্যবহার করে। পাফকিপসির উত্তরে অলবানি হয়ে নাইয়াগ্রা ফলস পর্যন্ত রেলপথের মালিকানা মালবাহী রেল সংস্থা সিএসএক্স (CSX)–এর হাতে; সেখানে অ্যামট্রাক অনুমতি নিয়ে চলাচল করে। ইস্ট রিভার টানেলের সংস্কার চলমান থাকলেও কীভাবে পূর্ণ ট্রেন চলাচল সম্ভব হচ্ছে-এ বিষয়ে অ্যামট্রাক কর্তৃপক্ষ মন্তব্য করতে রাজি হয়নি।

  • নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস

    নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

    নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেটি হোকুল তাঁর দ্বিতীয় পূর্ণ মেয়াদের নির্বাচনী লড়াইয়ে রানিং মেট হিসেবে সাবেক নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামসকে মনোনীত করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে হোকুল তাঁর নির্বাচনী টিকিটে আঞ্চলিক ভারসাম্য আনলেন। ৬৫ বছর বয়সী অ্যাড্রিয়েন অ্যাডামস গত ডিসেম্বর ২০২৫,মাসে চার বছর দায়িত্ব পালনের পর সিটি কাউন্সিল স্পিকারের পদ ছাড়েন।
    হোকুল ও অ্যাডামস-দুজনই রাজনৈতিকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত। তবে অ্যাডামসের অন্তর্ভুক্তি বিশেষভাবে নিউইয়র্ক সিটির দক্ষিণ-পূর্ব কুইন্স এলাকার ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে হোকুলের অবস্থান আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। গভর্নর হোকুল ৪ ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। তিনি অ্যাড্রিয়েন অ্যাডামসকে “একজন যোদ্ধা” হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সক্ষম। এই প্রথমবারের মতো নিউইয়র্ক অঙ্গরাজ্যে কোনো প্রধান রাজনৈতিক দলের টিকিটে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর-উভয় পদে দুই নারী প্রার্থী একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।খবর আইবিএননিউজ ।এক বিবৃতিতে হোকুল বলেন, “অ্যাড্রিয়েন জানেন কঠোর পরিশ্রমের অর্থ কী এবং যারা সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন অনুভব করে, তাদের পাশে কীভাবে দাঁড়াতে হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার হিসেবে তিনি পরিবার সুরক্ষা, আবাসনকে আরও সাশ্রয়ী করা, শিশুদের জন্য বিনিয়োগ এবং শহরের ক্ষতি করতে চায়,এমন যে কারও বিরুদ্ধে দাঁড়ানোর নেতৃত্ব দিয়েছেন।” অ্যাড্রিয়েন অ্যাডামস তাঁর মনোনয়নে সম্মানিত বোধ করছেন বলে জানান।

    এই ঘোষণার মধ্য দিয়ে কয়েক মাসের জল্পনার অবসান হলো। এর আগে হোকুল নিউইয়র্ক সিটির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক নেতাকে সম্ভাব্য রানিং মেট হিসেবে বিবেচনা করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, নির্বাচিত হলে অ্যাড্রিয়েন অ্যাডামস হবেন গভর্নর হোকুলের তৃতীয় লেফটেন্যান্ট গভর্নর। এর আগে ব্রায়ান বেঞ্জামিন ঘুষের মামলায় গ্রেপ্তার হওয়ার পর পদত্যাগ করেন, যদিও পরবর্তীতে মামলার প্রধান সাক্ষীর মৃত্যুর কারণে অভিযোগ প্রত্যাহার করা হয়। ২০২২ সালে হোকুল সাবেক কংগ্রেস সদস্য অ্যান্টোনিও ডেলগাডোকে রানিং মেট হিসেবে মনোনীত করেছিলেন। তবে গত বছর তিনি গভর্নরের সঙ্গে মতবিরোধে জড়ান এবং বর্তমানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হোকুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ডেলগাডো বুধবার ঘোষণা দেন, বাফেলোর নার্স ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত ইন্ডিয়া ওয়ালটন তাঁর রানিং মেট হবেন। ওয়ালটন ২০২১ সালে বাফেলোর মেয়র নির্বাচনে ব্যর্থ হয়েছিলেন। ডেলগাডো-ওয়ালটন জুটি আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সিরাকিউজে অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টি কনভেনশনে সমর্থন আদায়ের চেষ্টা করবে। ডেলগাডো বলেন, “আমি সবচেয়ে বেশি যে বিষয়টি প্রশংসা করি, তা হলো তাঁর আবেগ ও লড়াকু মনোভাব। তিনি একটি স্বপ্ন ও নৈতিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত।”

  • নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

    নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

    মোঃনুর উদ্দিন, জেলা প্রতিনিধি নোয়াখালী।

    কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নোয়াখালীর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।

    আজ বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে, একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

    এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে। ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।