Author: Masum Ibn Musa

  • তেতুলিয়ায় সীমান্তে  আবারো  মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি

    তেতুলিয়ায় সীমান্তে আবারো মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি

    ঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

    পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আমদানি করা ভারতীয় পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টাল শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। উদ্ধারের পর সেটিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মর্টার শেলটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করে বিজিবি। এর পর পুলিশকে খবর দেয়া হয়।

    পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার সেল সদৃশ একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি ঝাড়ুয়াপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান।

    পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মর্টার সেল সদৃশ বস্তুটি উদ্ধার করে। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে তেঁতুলিয়া মডেল থানার এসআই কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে উদ্ধারকৃত পুরাতন মর্টার সেলটি হস্তান্তর করা হয়।

    তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম

    বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিরাপদ স্থানে রাখা হয়েছে। একই সাথে আদালতের পাশাপাশি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এর আগে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকায় উদ্ধার হওয়া আরেকটি মর্টাল শেল রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে তেঁতুলিয়ার আজিজ নগড় এলাকায় নিরাপদ স্থানে সফলভাবে নিষ্ক্রিয় করে।

  • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

    শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে (১১ মার্চ) গভীর রাতে এ অভিযানগুলো পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ আলীম (৩২) কে ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। অপর অভিযানে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের শুভকামনা

    শহরের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের শুভকামনা

    ছাদিকুর রহমান সাব্বির, সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের (স্মারক রেজি: ২৬৯) উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ শহরের অভিজাত ‘ওয়েস্টার্ন রেস্টুরেন্ট’ এর হলরুমে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা:
    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ ও সহ-সভাপতি পিন্টু দেবনাথ।
    অতিথিবৃন্দ:
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি ব্যস্ততার কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ। তাদের মধ্যে উল্লেখযোগ্য:
    * ডা: ছাদিক আহমদ, সভাপতি, সুজন (সুশাসনের জন্য নাগরিক)।
    * বকশি ইকবাল আহমদ, আহবায়ক, মৌলভীবাজার প্রেসক্লাব।
    * এসএম উমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাব।
    * ড. মোহাম্মদ আবু তাহের, বিশিষ্ট লেখক ও গবেষক।
    * মোঃ ইয়ামির আলী, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মৌলভীবাজার জেলা।
    * ইঞ্জিনিয়ার মুহাম্মদ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ, টিটিসি মৌলভীবাজার।
    * এম. সাইফুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাব।
    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট সমাজসেবক এম. মুহিবুর রহমান মুহিবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    মূল কার্যক্রম:
    অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান। আমন্ত্রিত অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফরোজ জ্জামান।
    সংগঠনের উপস্থিতি:
    ইফতার মাহফিলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জুসেফ চৌধুরী, দপ্তর সম্পাদক মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির এবং প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পুসহ নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
    অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা একে অপরের সাথে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

  • বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর

    বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর

    এমডি রেজওয়ান আলী বুরো প্রদান-
    দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্রমবর্ধমান মাদক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ। তারা অবিলম্বে মাদক ব্যবসা ও সেবন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। এতে করে যুবসমাজ ধীরে ধীরে বিপথগামী হয়ে পড়ছে এবং সামাজিক শৃঙ্খলা ও পারিবারিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে মাদকের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এলাকাবাসীর দাবি, কিছু অসাধু মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে মাদক সরবরাহ ও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি বলে মনে করছেন তারা।
    সচেতন নাগরিকরা বলেন,মাদক শুধু একটি ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক মুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধি,সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী বলেন, নিয়মিত অভিযান,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে বিরামপুরকে মাদকমুক্ত করা সম্ভব।
    সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের সক্রিয় উদ্যোগ ও কঠোর নজরদারির মাধ্যমে খুব শিগগিরই বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠবে।

  • দিঘলিয়ায় আবারো দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত 

    দিঘলিয়ায় আবারো দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত 

    এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা,

    দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭নং ওয়ার্ড মিয়াপাড়া গ্রামে আবারও দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

    ডাকাতদল গত ১১ মার্চ এপ্রিল রাত  আনু:২ টার সময় সেনহাটি ৭নং ওয়ার্ড  মিয়াপাডা এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী মোঃ জাকারিয়া মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম (৩০) বসত বাড়িতে শিশু বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে থাকাকালীন সময় ডাকাত সদস্যরা শাবল দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে।

    ধারালো চাপাতির ভয় ভীতি পরিদর্শন করে ঘরে থাকা নগদ ২,২৩,০০০ টাকা ২ (দুই) বান্ডেল লুঙ্গি আনুমানিক মূল্য ১২০০০ টাকা ক্ষতিসাধন করে। এলাকাবাসী ও ভুক্তভোগী জানায়, প্রায় চুরি ডাকাতি হচ্ছে আতঙ্কে আছি আমাদের নিরাপত্তা নিয়ে। আবার গত শনিবার ৭মার্চ মোঃ মাসুদ রানা সেনহাটি কালী মন্দির সংলগ্নে একজোড়া কানের দুল, ২টা আংটি, ১টা গলার চেইন, ১টা ভিভো মোবাইল সেট সহ ২১০০ টাকা ঘরের তালা ভেঙে নিয়ে যায়।

    এ ব্যপারে পুলিশের ডিউটি অফিসার বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছেন। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

  • ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই  নিহত ।

    ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই নিহত ।

    আন্তর্জাতিক ডেক্স, দূর্নীতি তালাশ নিউজ টিভি।

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

    সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন।

    বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন।

    স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ।

  • কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

    কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন

    মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

    গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মরহুম জিন্নত আলীর ছেলে।
    কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন (৫২) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
    মরহুম মোশাররফ হোসেনের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আসাদ উল্লাহ আসাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা আহবায়ক মো. পনির খন্দকার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, কাপাসিয়া ছাত্রদলের আহবায়ক শিশির মনির, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, মোক্তারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক হিমেল খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    মরহুম মো. মোশাররফ হোসেন কিডনি ও লিভারজনিত জটিল রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন।

  • ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, আহত ১৭

    ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, আহত ১৭

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রামের ফটিকছড়িতে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
    সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী নয়ন ওঁরাও (১৯), উত্তম ওঁরাও (২০) ও তপু কর্মকার (১৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকায়।
    নিহত উত্তম ওঁরাওয়ের বাবা যোগেজ ওঁরাও জানান, তারা তিনজনই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
    প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, বোয়ালখালী উপজেলা থেকে দুটি বাসে করে লোকজন মানিকছড়ি উপজেলায় একটি হিন্দু বউভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বিকালে ফেরার পথে ফেলাগাজী মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
    দুর্ঘটনায় অন্তত ১৭ জন বরযাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে।

  • জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে টাউন ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবু গিফারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, আব্দুল আলিম, পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী, অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ এবং নূরে আলম সিদ্দিকী আসাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, এ্যাডভোকেটবৃন্দ, ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ ও সফল করেছে।
    তিনি বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া থাকলে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গঠন সম্ভব। সেই লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইফতার মাহফিলে অতিথিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেন। এ সময় বক্তারা রমজানের শিক্ষা থেকে নৈতিকতা, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বারহাট্টায় ১২ বোতল বিদেশী মদ ও ইয়াবাসহ এক নারী গ্রেফতার

    বারহাট্টায় ১২ বোতল বিদেশী মদ ও ইয়াবাসহ এক নারী গ্রেফতার

    ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

    নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ১০ পিস ইয়াবাসহ মোছা. জুমা আক্তার (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত তার বাবা পালিয়ে যায়।

    সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল রবিবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বারহাট্টা থানাধীন আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

    নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে হরিয়াতলা গ্রামের মো. আবুল কাশেমের দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের বসতঘরে অভিযান চালায় ডিএনসি’র একটি রেইডিং টিম। এ সময় ঘরটিতে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিক ব্যাগের ভেতর পেপার কাগজে মোড়ানো ১২ বোতল ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলি করে মোট সাড়ে চার লিটার মদ ছিল। এছাড়া একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

    অভিযানকালে ঘটনাস্থল থেকে মোছা. জুমা আক্তারকে গ্রেফতার করে ডিএনসি। তিনি একই এলাকার বাসিন্দা মো. সোহেল মিয়ার স্ত্রী এবং ওই ঘরের মালিক মো. আবুল কাশেমের মেয়ে। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে জুমার বাবা মো. আবুল কাশেম (৬৩) কৌশলে পালিয়ে যান।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে বারহাট্টা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।