Blog

  • খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ

    খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ

    মো: মফিদুল ইসলাম সরকার:

    উই খিলগাঁও এলাকার উদ্যোক্তাদের নিয়ে ব্যতিক্রমধর্মী এক মিটআপ অনুষ্ঠিত হয়েছে।

    উদ্যোক্তাদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।শনিবার (৯ মে ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রঁদেভু পার্টি সেন্টার-এ অনুষ্ঠিত এ আয়োজনে নারী ও পুরুষ উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।মিটআপের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি না থাকা। উদ্যোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন

    পাশাপাশি নিজেদের পণ্যের স্যাম্পল প্রদর্শনের সুযোগও পান অংশগ্রহণকারীরা।

    অনুষ্ঠানে নেটওয়ার্কিং ও ব্যবসায়িক আলোচনার জন্য আলাদা টেবিলের ব্যবস্থা রাখা হয়। সেখানে উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক আইডিয়া, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে পারভীন শিরিন এর নেতৃত্বে পুরো অনুষ্ঠান পরিচালনা করা হয়। আয়োজক ও উদ্যোক্তা হিরা মনি বলেন,

    “সকল উদ্যোক্তাকে এক ছাদের নিচে এনে পরিচিতি ও সহযোগিতার একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই একসাথে তৈরি হোক উদ্যোক্তাদের পথচলা।”

    অনুষ্ঠানের সঞ্চালনাও করেন উদ্যোক্তা হিরা মনি। আয়োজকরা হলেন পারভীন শিরিন,কামরুন নাহার রুচি ও হিরা মনি। খিলগাঁওসহ ঢাকার আশপাশের এলাকা এবং ঢাকার বাইরে রাজশাহী থেকেও উদ্যোক্তা অংশগ্রহণ করেছে। এক হোক সকল উদ্যোক্তা। ধন্যবাদান্তে হিরা মনি

  • ভারতের মাটিতে রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬ পেলেন বাংলাদেশের তুলতুল

    ভারতের মাটিতে রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬ পেলেন বাংলাদেশের তুলতুল

    মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,

     

    ভারতের বিখ্যাত সংগঠন, মহাবঙ্গ সাহিত্য পরিষদ, আয়োজিত রবীন্দ্র জন্ম জয়ন্তীতে দুই বাংলার জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল লেখালেখির অবদানের জন্য প্রেস্টিজিয়াস পুরস্কারে মনোনিত ভারতের “রবীন্দ্র রত্ন পুরস্কার২০২৬” মনোনিত হলেন।

    উপন্যাসে এই পুরস্কার পান তিনি।

     

    শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশ শীর্ষ পত্রিকা

    ছাড়াও নিয়মিত ভারতের পত্র,পত্রিকায় লিখালিখি করে প্রশংসা কুড়িয়েছেন।

     

    এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় তার গল্পগ্রন্থ “নরকে আলিঙ্গন” প্রকাশিত হয় এবং তা বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।

    এছাড়া আরও খুশির সংবাদ কলকাতা থেকে আবারও তিনি নতুন বই প্রকাশে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রকাশিত হলেই পাঠকরা ধীরে ধীরে জানতে পারবেন।

    সম্প্রতি তার লেখা গল্প ভারতের গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে এটি তার জন্য লেখালেখির ক্ষেত্রে দারুণ মাত্রা যোগ করেছে।

    লেখালেখির জন্য পেয়েছেন তিনি আরও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য—

    মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত), সোনার বাংলা সাহিত্য পুরস্কার সহ আরও অন্যান্য সম্মাননা। তুলতুল বলেন,আমি অনেক পুরস্কার পেয়েছি তবে আন্তর্জাতিক এই রবীন্দ্র রত্ন পুরস্কার আমার লেখালেখির জগতে আরও একটি প্রাপ্তি আর সম্মান যোগ করেছে।

    কারণ রবীগুরু আমাদের শ্রদ্ধার লেখক,উনাকে পড়ে পড়েই আমরা বড় হই।আমি ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ এবং মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি। অনেক অনেক কৃতজ্ঞ। আগামী ১২ মে ২০২৬,বেলা ১২ টায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে এই এক জমকালো আয়োজন এই পুরস্কার নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য,সকলকে প্রদান করা হবে।

  • গাইবান্ধায় দুদক পরিচয়ে প্রতারণা, ভুয়া কর্মকর্তা গ্রেফতার

    গাইবান্ধায় দুদক পরিচয়ে প্রতারণা, ভুয়া কর্মকর্তা গ্রেফতার

    মোঃ জিয়াউর রহমান, বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে জাফরুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। এ সময় ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে অবহিত করেন।

    পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জাফরুল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, কিছু কাগজপত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • পরীক্ষা দেওয়া হলো না ইয়ামিনের

    পরীক্ষা দেওয়া হলো না ইয়ামিনের

    ছাতক,সুনামগঞ্জ(প্রতিনিধি)

    মোঃ আল মাহমুদ জীবন তালুকদার

     

    পরীক্ষার জন্য বোনের বাড়িতে না থেকে সিএনজি (অটো রিকশা)

    যোগে বাড়িতে আসার পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ঝরে গেল তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র ইয়ামিন আহমদের (৮) তাজা প্রাণ। সে ছাতকের চরমহল্লা ইউনিয়নের চববাডুকা গ্রামের নিজাম উদ্দিন এর পুত্র এবং চরমহল্লা টেটিয়ার চর পয়েন্টে লতিফিয়া ইসলামিয়া কিন্ডারগার্টেন এর তৃতীয় শ্রেণির ছাত্র। গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মাসহ পরিবারের অন্যদের সাথে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নাজিমপুর গ্রামের বড় বোনের ছেলের আকিকা অনুষ্ঠানে গিয়েছিল ইয়ামিন। পরীক্ষার জন্য বোনের বাড়ী না থেকে নম্বরবিহীন সিএনজি (অটোরিকশা) যোগে বাড়িতে আসছিল। পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দামোধরতুপী নোয়া গাঁও নামক স্থানে বেপরোয়া গতির সিএনজির সামনের চাকা ছিটকে সিএনজিটি উল্টে যায়। এতে মাথায় মারাত্মক আঘাত পায় সে। প্রথমে তাকে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউকে স্থানান্তর হয়। সন্ধ্যার পর তার মৃত্যু হয়।

     

    ইয়ামিন পিতা-মাতার ৬ মেয়ের পর একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

     

    লতিফিয়া ইসলামিয়া কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মাওলানা এনামুল হক বলেন, ইয়ামিনের গতকাল (শনিবার) পরীক্ষা দেওয়ার কথা ছিল, এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়িতে আসার পথে তার মর্মান্তিক মৃত্যু হয়। নম্র ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ইয়ামিনের মৃত্যুতে আমরা শোকাহত।

     

    শনিবার আছরের নামাজের পর জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

     

    হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আব্দুল মুত্তালিব বলেন, সিএনজি অটোরিকশাটি হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • বরগুনার তালতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ

    বরগুনার তালতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ

    মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

     

    বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামসংলগ্ন পায়রা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের চাপে বাঁধের একটি বড় অংশ ধসে পড়ায় অন্তত ১৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ চরম ঝুঁকির মধ্যে পড়েছেন।

     

    স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বুধবার রাতে প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে বাঁধে বড় ধরনের ধস নামে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর স্থানীয় বাসিন্দারা নির্ঘুম কাটান, কারণ যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

     

    গ্রামবাসীরা জানান, বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বিশেষ করে নিশানবাড়িয়া, ছোটবগী ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

     

    স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এলাকা পরিদর্শন করেছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

     

    এদিকে এলাকাবাসীর দাবি, প্রতিবছর অস্থায়ী সংস্কার কাজ করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই সমস্যা বারবার দেখা দিচ্ছে। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান চান।

     

    উপজেলা প্রশাসন জানিয়েছে, জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।

     

    স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগ নেমে আসতে পারে তালতলীর উপকূলীয় জনপদে।

  • ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া।

    ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া।

    জাবেদ আহমেদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

     

    যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল এবং রিফর্ম ইউকের জয়জয়কারের মধ্যেও নিজের বিজয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানিয়া চৌধুরী। ইংল্যান্ডের ‘ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড’ থেকে তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

     

    দীর্ঘ ২৫ বছর ধরে এই ওয়ার্ডের দুটি কাউন্সিলর আসনই লেবার পার্টির দখলে ছিল। তবে এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে একটি আসন কনজারভেটিভ পার্টির কাছে হারাতে হয় লেবার পার্টিকে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও শাহানিয়া চৌধুরীর এই জয় দলটির নেতাকর্মীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

     

    শাহানিয়া চৌধুরীর পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালাপুর চৌধুরী বাড়িতে।

     

    তাঁর পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন ব্রিটেনে মূলধারার রাজনীতি ও বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ।

     

    রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শাহানিয়া চৌধুরীই ছিলেন যুক্তরাজ্যে প্রথম শ্রীমঙ্গলী (মৌলভীবাজারের) নারী কাউন্সিলর।

     

    কমিউনিটির উন্নয়ন, কঠোর পরিশ্রম এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণেই ভোটাররা তাঁকে পুনরায় নির্বাচিত করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর এই সাফল্যে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে। শাহানিয়া চৌধুরী বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তুহিন চৌধুরীর চাচাতো বোন।

     

    মেয়ের এই ধারাবাহিক সাফল্যে শাহানিয়ার পিতা-মাতা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মৌলভীবাজার তথা দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন, যেন সততার সাথে তিনি মানুষের সেবা করে যেতে পারেন।

  • নেত্রকোণার কেন্দুয়ায় চুরিকৃত ধান ও ট্রাক্টরসহ চোর আটক,

    নেত্রকোণার কেন্দুয়ায় চুরিকৃত ধান ও ট্রাক্টরসহ চোর আটক,

    মোঃ সামছুল হক,নেত্রকোনা প্রতিনিধিঃ

     

    নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গভীর রাতে চুরিকৃত ধান বহনের সময় আঙ্গুর মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং প্রায় ১২০ কেজি চুরিকৃত ধান জব্দ করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদের নেতৃত্বে এসআই মোজাম্মেল হকসহ পুলিশের একটি টহল টিম এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

    এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি ট্রাক্টরে করে ধান বহনের বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। যাচাই-বাছাই শেষে ধানগুলো চুরিকৃত বলে নিশ্চিত হয় পুলিশ।

     

    আটক আঙ্গুর মিয়া মদন উপজেলার আখাশ্রী গ্রামের ফজল মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি আরও ৪/৫ জন সহযোগীকে নিয়ে রাস্তার পাশে রাখা ধান ট্রাক্টরে তুলে নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

    উদ্ধার হওয়া ধানের মালিক কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে সজীব মিয়া। তিনি জানান, রাতের বেলায় রাস্তার পাশে রাখা ধান চুরি হয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুলিশ ধান উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে।

     

    ঘটনাস্থল থেকে প্রায় ১২০ কেজি ধান উদ্ধার করা হয়। একই সঙ্গে ধান পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করে পুলিশ। পরে আটক আঙ্গুর মিয়াকে কেন্দুয়া থানায় নিয়ে যাওয়া হয়।

    এ ঘটনায় এসআই মোজাম্মেল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আঙ্গুর মিয়াকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

     

    কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় রাতের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

  • দিনাজপুর জেলা প্রশাসকের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা

    দিনাজপুর জেলা প্রশাসকের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর মমতাময়ী মা আজ রাত আনুমানিক ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    মায়ের মৃত্যু কেবল একটি পরিবারের শোক নয়—এটি একজন সন্তানের জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে নীরব এবং সবচেয়ে ভারী বেদনার নাম। একজন মা পৃথিবীর সেই ছায়া, যার দোয়া সন্তানের পথ সহজ করে দেয়, যার ভালোবাসা বিনিময়হীন, নিঃস্বার্থ এবং অনন্ত।

     

    আজ একজন জেলা প্রশাসক তাঁর মাকে হারিয়েছেন, কিন্তু এই শোকের মুহূর্তে তিনি শুধু একজন প্রশাসক নন—তিনি একজন সন্তান। কারণ মা হারানোর ব্যথা কোনো পরিচয়, পদ-পদবী কিংবা ক্ষমতার সীমার মধ্যে আবদ্ধ থাকে না। এই বেদনা প্রতিটি মানুষের হৃদয়কে নীরবে কাঁদায়। ইসলামে মায়ের মর্যাদা অত্যন্ত মহান। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন—

    “মায়ের পদতলে সন্তানের জান্নাত।”

     

    একজন মা সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দেন, রাত জেগে সন্তানের অসুস্থতায় কাঁদেন, নিজের কষ্ট গোপন রেখে সন্তানের মুখে হাসি দেখতে চান। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় যদি কোনোটি থাকে, তবে তা হলো “মায়ের বুক”।

     

    আজ সেই মমতাময়ী মা পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমিন।

     

    দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হচ্ছে।

    মা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত।

    যাদের মা বেঁচে আছেন—তাঁদের যত্ন নিন, ভালোবাসুন, সময় দিন। কারণ পৃথিবীর সব শূন্যতা হয়তো একদিন পূরণ হয়, কিন্তু “মা” নামের শূন্যতা কখনো পূরণ হয় না।

    (তাং-১০-০৫-২০২৬ ইং)

  • গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। 

    গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। 

    মোঃ রেজাদুল ইসলাম রেজা

    স্টাফ রিপোর্টার গাইবান্ধা

     

    নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

     

    আজ শনিবার ০৯ মে ২০২৬ সকালে শহরের [গুরুত্বপূর্ণ সড়ক/শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসক [মাসুদুর রহমান মোল্লা ] এর নির্দেশনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

     

    অভিযানে রাস্তার পাশের ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

     

    জেলা প্রশাসন মোঃ মাসুদুর রহমান মোল্লা জানায়, পরিস্কার “পরিচ্ছন্ন গাইবান্ধা” গড়ার লক্ষ্যে প্রতিমাসে নিয়মিত এই অভিযান চলবে। নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে।

  • পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম

    পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম

    সিহাব আলম সম্রাট, রাজশাহী

     

    রাজশাহী জেলার প্রবেশদার পুঠিয়া উপজেলা। পুঠিয়া ও দুর্গাপুর ২ উপজেলা নিয়ে সংসদীয় আসন ৫৬ রাজশাহী-৫। কৃষি প্রধান এই ২ উপজেলার অর্থকরী ফসল ধান,পান,আলু,আমসহ কাঁচা সবজি। কিন্তু দুঃখের বিষয় ২০০৮ সালের নির্বাচনে আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়ে যায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন। ক্ষমতাসীন আ’লীগের ১৭ বছর শত-শত নয় হাজার-হাজার একর আবাদি জমিতে হয়ে যায় অবৈধ পুকুর। হুমকির মুখে পড়ে কৃষি খাত।

     

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সৎ, যোগ্য,সাহসী,ধর্ম ভিরু নিষ্ঠাবান এক ব্যক্তি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই কঠোর হস্তে দমন করে যাচ্ছেন সকল অন্যায় ও অপকর্মের। বিশেষ করে ফসলি জমি রক্ষার্থে অবৈধ পুকুর খনন বন্ধ ও মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন আইনি পদক্ষেপ গ্রহণের। অথচ একটি চক্র তাঁর সুনাম অক্ষুণ্নে মরিয়া হয়ে উঠেছে।

     

    রাজশাহীর দুর্গাপুরে ‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের অনুমতি চেয়ে একটি লিখিত আবেদন দেওয়ার হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর। আর এই আবেদনে সু-স্পষ্ট ভাবে লিখা রয়েছে “বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হলো” অধ্যাপক নজরুল ইসলাম,সংসদ সদস্য, ৫৬ রাজশাহী-৫। অনুমতির সুপারিশ নয়।

     

    আবেদনের এই কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজশাহীর পেশাদার সাংবাদিকরা বলছেন,কাউকে পুকুর খনন করতে দেওয়ার জন্য আবেদন করা সাংবাদিকদের কাজ নয়। প্রশাসনকে ব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণই এর উদ্দেশ্য।

     

    বর্তমান দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি কুরবান আলী ও সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী এবং উভয় সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু। তারাই মুশিফিকুর রহমান ও কামাল হোসেন নামের দুই ব্যক্তিকে দুটি মৌজায় ১৭ বিঘা জমিতে পুকুর খনন করতে দেওয়ার জন্য গত বুধবার (৬ মে) ইউএনওর কাছে আবেদন করেছেন।

     

    লিখিত আবেদনে বলা হয়েছে, ‘আমরা অবগত আছি যে, দুর্গাপুর উপজেলাধীন ৭ নম্বর জয়নগর ইউনিয়নের অন্তর্গত পরিলা এবং জয়নগর মৌজায় অনাবাদী পতিত জমি রয়েছে, যা স্থানীয় সাধারণ কৃষকদের কাছ থেকে মুশফিকুর রহমান ও কামাল হোসেন লিজ গ্রহণ করেছেন। পতিত জমিগুলো পুকুর হিসেবে খনন করা হলে এলাকার পরিবেশ উন্নয়ন, মাছ চাষের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় জনগণ ও সাংবাদিক সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

    অথচো, পারিলা মোজার জমি তিন ফসলি এবং ভিটা যে ভিটাতে অর্থকারি ফসল পানবরজ রয়েছে। এই ভিটা পুকুরে না দেওয়ায় পানবরজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়েছিল।

     

    সরেজমিনে জানা যায়, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ও উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানে অবৈধ পুকুর খনন জিরো টলারেন্স নীতি অটোল রয়েছেন।

     

    সভাপতি কোরবান আলী বলেন, ‘আমাদের প্রেসক্লাবের ভবনটা আছে, কিন্তু দরজা-জানালা নাই। ভালো টয়লেট নাই। পুকুর দুটি খনন করা গেলে আমরা এসব করতে পারব।’

     

    এ বিষয়ে মুঠো ফোনে কথা হয়, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম,সংসদ সদস্য, রাজশাহী-৫ তিনি বলেন, আমি এবং আমাদের সরকার ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিপক্ষে অবস্থান করছি। দুর্গাপুরের কিছু সাংবাদিক বেশ কিছু দিন থেকে পতিত জমিতে পুকুর খননের অনুমতির সুপারিশ নিতে আমার কাছে আসতে থাকে। সর্বশেষ,আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছি। আমি কিন্তু অনুমতি দিইনি।

     

    দুর্গাপুরের ইউএনও মাশতুরা আমিনা বলেন, ‘যারা জমির মালিক তারা কিন্তু আবেদন করেননি। দুজন ইজারা গ্রহণ করেছেন উল্লেখ করে সাংবাদিকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তারা এই আবেদন করতে পারেন না। পতিত জমি উল্লেখ করে তারা পুকুর খনন করতে দেওয়ার জন্য আবেদন করেছেন। এমপি মহোদয় তদন্তের জন্য সুপারিশ করেছেন, অনুমতির জন্য সুপারিশ করেন নাই। তবে পুকুর খনন করতে দেওয়ার সুযোগ নেই।’