Blog

  • ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

    ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনসহ সকল কর্মচারীর সমন্বয়ে গঠিত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।
    আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এর সামনে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সকল কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলামসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ।
    এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

  • ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে তাঁতীদলের গণসংযোগ

    ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে তাঁতীদলের গণসংযোগ

    মোঃ আইনুল ইসলাম,
    বিভাগীয় সম্পাদক,
    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, দিনাজপুর জেলা শাখা।

    রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে চারটায় দিনাজপুর শহরসংলগ্ন মাতা সাগর, ভাটপাড়া ও গাবুড়ার মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।

    গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন তাঁতীদলের রংপুর বিভাগীয় সমন্বয়ক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম (গুরু)।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সহসভাপতি আমজাদ হোসেন, জাতীয়তাবাদী তাঁতীদলের শহর শাখার সহসভাপতি রেজাকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, শহর শাখার প্রচার সম্পাদক মোঃ আইনুল ইসলামসহ জেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও কর্মসূচিতে অংশ নেন।

    গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

  • “বিচারকের আসনে বসার আগে মানুষ হও: নইলে অবিচারই হবে সমাজের নিয়তি”

    “বিচারকের আসনে বসার আগে মানুষ হও: নইলে অবিচারই হবে সমাজের নিয়তি”

    মোঃ আইনুল ইসলাম,
    বিভাগীয় সম্পাদক,
    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    শিক্ষামূলক মতামতভিত্তিক প্রতিবেদন:

    একজন জ্ঞানী ব্যক্তির গভীর তাৎপর্যপূর্ণ বাণী—“বিচার করার আগে সাধক হও আগে।”এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের মৌলিক দর্শন। কারণ, সাধক না হয়ে বিচার করতে গেলে সেই বিচার আর ন্যায় থাকে না—তা রূপ নেয় অবিচারে।

    আর ইসলামি দৃষ্টিকোণ থেকে অবিচার কোনো সাধারণ অপরাধ নয়; এটি এমন এক অপরাধ, যার জবাবদিহিতা সরাসরি আল্লাহ পাকের দরবারে দিতে হবে। কেননা—
    “সমস্ত বিচারকের মাথার উপর একজন মহা বিচারক রয়েছেন, তিনি হলেন আল্লাহ।”

    ❖ সমস্যা কোথায়?
    আমাদের সমাজে দুঃখজনকভাবে এমন একটি শ্রেণি তৈরি হয়েছে— যারা আত্মসমালোচনার বদলে অন্যের দোষ খুঁজতেই বেশি ব্যস্ত। নিজের ভেতরের অসঙ্গতি, নৈতিক দুর্বলতা কিংবা দায়ীত্বহীনতা তারা দেখেন না; কিন্তু অন্যের সামান্য ত্রুটি তাদের চোখে পাহাড়সম হয়ে ওঠে।

    এই মানসিকতা থেকেই জন্ম নেয়—
    মানুষের মাঝে বিবাদ সৃষ্টি, সামাজিক বিভাজন, অপপ্রচার, অন্যায়ের নীরব সহযোগিতা, এবং সম্মানহানির সংস্কৃতি সমাজবিজ্ঞান বলে, যে ব্যক্তি নিজের সংশোধনে আগ্রহী নয়, সে কখনো সমাজ সংশোধনের যোগ্য হতে পারে না।

    ❖ যুক্তির জায়গা
    অজ্ঞতা যখন আত্মবিশ্বাসের মুখোশ পরে আসে, তখন যুক্তি আর কাজ করে না।
    কারণ— যুক্তি বোঝার জন্য দরকার মন,
    মন খোলার জন্য দরকার বিনয়, আর বিনয়ের জন্য দরকার আত্মজ্ঞান, যার ভেতরে এই তিনটির কোনোটিই নেই, তার কাছে যুক্তি দেওয়া মানে—পাথরে বীজ বপন করা।

    এমন মানসিকতা সম্পর্কে কুরআনের একটি গভীর ইশারা প্রযোজ্য হয়ে ওঠে—
    “তাদের চোখ আছে, কিন্তু তারা দেখে না;
    তাদের হৃদয় আছে, কিন্তু তারা উপলব্ধি করে না।” এরা শারীরিকভাবে জীবিত, কিন্তু নৈতিকভাবে অচল।

    ❖ সমাজ ও রাষ্ট্রের জন্য পরিণতি
    প্রশ্ন উঠতেই পারে—এই ধরনের মানসিকতা থেকে কি পারিবারিক কল্যাণ সম্ভব, সামাজিক স্থিতি? রাষ্ট্রীয় উন্নয়ন? উত্তর বাস্তবতা থেকেই আসে—যেখানে আত্মশুদ্ধি নেই, সেখানে দায়ীত্ববোধ জন্মায় না।

    যেখানে দায়ীত্ববোধ নেই, সেখানে কল্যাণ কেবল কাগজে থাকে—বাস্তবে নয়। ঠিক যেমন— বিষাক্ত পানি যেদিকে গড়ায়, সেদিকের পরিবেশ ধ্বংস করে, তেমনি বিষাক্ত চিন্তা যেখানেই প্রভাব বিস্তার করে, সেখানেই নষ্ট হয় সম্পর্ক, সমাজ ও বিশ্বাস।

    ❖ করণীয় কী?
    সমাধান খুব জটিল নয়, কিন্তু কঠিন নিজেকে বিচার করার সাহস অর্জন করা।
    অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করা
    দোষ ধরার আগে দায়ীত্ব বোঝা,বিচার করার আগে মানবিক হওয়া,এটাই সভ্য সমাজের ভিত্তি।

    ❖ উপসংহার
    আজ সমাজের সবচেয়ে বড় সংকট দারিদ্র্য নয়, অশিক্ষাও নয়—সবচেয়ে বড় সংকট হলো নৈতিক আত্মসমালোচনার অভাব।
    যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে শেখে, সে একাই সমাজ বদলাতে পারে। আর যে ব্যক্তি শুধু অন্যকে বিচার করতেই জানে—সে নিজেই সমাজের বোঝা হয়ে দাঁড়ায়।
    বিচার করার আগে মানুষ হও—কারণ আল্লাহর আদালতে কোনো ভুল বিচার ক্ষমা পায় না।

  • খুলনা খালিশপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

    খুলনা খালিশপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

    মোঃ রফিকুল ইসলাম
    বিশেষ প্রতিনিধি:
    খুলনা জেলা,
    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনমত গঠনের লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ০২ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার) খুলনা শহরে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

    জনসভাটি অনুষ্ঠিত হবে সকাল ১০ ঘটিকায়,খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গণে। স্থানীয় বিএনপির খুলনা মহানগর কমিটির সাবেক সহ-সভাপতি, খালিশপুর থানা বিএনপির সাবেক আহবায়ক: ও কেসিসির ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম জানিয়েছে, এই সভায় দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
    তিনি আরো বলেন, তারেক রহমান ০২ ফেব্রুয়ারি সকালে হেলিকপ্টার যোগে বৈকালী স্টেডিয়ামে (অস্থায়ী সেনা ক্যাম্প) আসবেন।
    তাঁকে বরণ করার জন্য প্রস্তুত থাকবে ৯নং ও ১৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও খুলনা ৩ আসনের সাধারণ ভোটারগন।
    সেখান থেকে গাড়ি যোগে তিঁনি পৌছাবেন খালিশপুরে প্রোভাতী স্কুল মাঠ প্রাঙ্গণে। সকাল ১০ ঘটিকায় ভাষন দিবেন।
    উল্লেখ্য, এই জনসভা খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে গত কয়েক মাসে আয়োজিত অন্যতম বড় জনসমাবেশ। দলীয় সূত্রে খবর, তারেক রহমান এদিন জাতীয় রাজনীতি, অর্থনৈতিক সংকট, নির্বাচন প্রক্রিয়া এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রাখবেন।

    স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানা গেছে।

    জনসভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি খুলনা মহানগর শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় প্রচারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

  • আগামী ২ ফেব্রুয়ারি খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

    আগামী ২ ফেব্রুয়ারি খুলনায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

    মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: খুলনা জেলা, দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনমত গঠনের লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার) খুলনা শহরে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

    জনসভাটি অনুষ্ঠিত হবে সকাল ১০ ঘটিকায়,খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গণে। স্থানীয় বিএনপি নেতৃত্ব জানিয়েছে, এই সভায় দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
    উল্লেখ্য, এই জনসভা খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে গত কয়েক মাসে আয়োজিত অন্যতম বড় জনসমাবেশ। দলীয় সূত্রে খবর, তারেক রহমান এদিন জাতীয় রাজনীতি, অর্থনৈতিক সংকট, নির্বাচন প্রক্রিয়া এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রাখবেন।

    স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলে জানা গেছে।

    জনসভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি খুলনা মহানগর শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় প্রচারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

  • পঞ্চগড় এ উন্নয়ন ভাবনা শীর্ষক মত বিনিময় সভা, ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

    পঞ্চগড় এ উন্নয়ন ভাবনা শীর্ষক মত বিনিময় সভা, ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

    মোঃ শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

    পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে আজ জেলা উন্নয়নকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। জেলার সার্বিক উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং ব্যবসায়ীদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। চেম্বারের সম্মানিত ট্রেজারার মোঃ রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় এবং চেম্বারের সম্মানিত সভাপতি আলহাজ্ব শরীফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় চেম্বারের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জেলার সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। বিশেষ করে সীমান্তঘেঁষা এ জেলার বাণিজ্য সম্প্রসারণ, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রস্তাবনা আসে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোঃ নওশাদ জমির। তিনি তার বক্তব্যে বলেন, পঞ্চগড়ের উন্নয়ন সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এবং পরিকল্পিত উদ্যোগ নিলে এ জেলাকে বাণিজ্য ও বিনিয়োগের একটি শক্তিশালী অঞ্চলে পরিণত করা সম্ভব। তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর সমাধানের আশ্বাস দেন।

    তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় শিল্প ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে প্রয়োজন নীতিগত সহায়তা, সহজ ঋণপ্রাপ্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরি। এ ক্ষেত্রে চেম্বার ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    আলোচনা সভাটি প্রশ্নোত্তর ও উন্মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের উন্নয়নমুখী আলোচনা সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব দেন।

  • ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১৯২ বোতল সিরাপসহ একজন আটক ।

    ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১৯২ বোতল সিরাপসহ একজন আটক ।

    মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

    দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১ জন আসামীসহ ৩৪,২৫০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল আটক করা হয়েছে।

    আজ শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প ও জলপাইতলী বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ১৯২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোবাইল, ০১টি চাকু ও ০১টি সীম কার্ড আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৩৪,২৫০/- (চৌত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

    ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে

  • নাচোল থানাধীন ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

    নাচোল থানাধীন ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

    মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে স্বামী-স্ত্রীসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি শনিবার সকাল ৭ ঘটিকায় নাচোল থানাধীন দক্ষিণ চন্ডিপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— নাচোল থানাধীন নেজামপুর ইউনিয়নে দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত হারুনের ছেলে মোঃ দানেশ আলী এবং তার স্ত্রী মোঃ আনোয়ার হোসেন মেয়ে মোছাঃ তাহেরা বেগম (৩০), তারা উভয়েই দক্ষিণ চন্ডিপুর গ্রাম, নেজামপুর ইউনিয়ন, নাচোল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আসামীদের আইনানুগ প্রক্রিয়ার জন্য নাচোল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

    ময়মনসিংহে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

    মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

    ময়মনসিংহ জেলার সদর থানার ক্লুলেস রিজওয়ান জাহান খাঁন রিয়াদ(২৫) হত্যা মামলার ০২ আসামি ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর অভিযানে গ্রেফতার করা হয়েছে।

    বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ২। লিংকন(২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহ সহ অজ্ঞাতনামা আসামিরা পূর্ব শত্রুতার জেরে গত ২৬ নভেম্বর ২০২৫খ্রিঃ অনুমান ১৪০০ ঘটিকায় ময়মনসিংহ সদর থানার পাটগুদাম ব্রীজ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স এর নিকটে নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ(২৫), পিতা-সাইদুল হক খাঁন, সাং-১৩১/এ/১, কালিবাড়ি রোড, থানা-সদর, ময়মনসিংহকে হত্যার উদ্দেশ্যে পথ রোধ করে মারপিট করতঃ চাকু দিয়ে ঘাই মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরবর্তীতে উক্ত তারিখে নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। আলোচিত ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফলাও করে প্রচার হয়। উক্ত ঘটনায় নিহত রিজওয়ান জাহান খাঁন রিয়াদ এর পিতা বাদী হয়ে ময়নমসিংহ জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার কোতোয়ালী থানার মামলা নং-৭৮, তারিখ-২৭ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪ পেনাল কোড। ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে তৎপর হয়।

    এরই প্রেক্ষিতে, ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, এর আভিযানিক দল উক্ত হত্যার ঘটনায় জড়িত ধৃত আসামিদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ৩১ জানুয়ারি অনুমান ০২০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা হতে আসামি ১। মোঃ জাহাঙ্গীর আলম(২২), থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহকে এবং একই তারিখ অনুমান ০৪৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকা হতে আসামি ২। লিংকন(২২), থানা-সদর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করে হয়েছে।

  • ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা দিতে হবে : শাম ওবায়েদ

    ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা দিতে হবে : শাম ওবায়েদ

    মোঃ ইলিয়াছ খান স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি:

    ফরিদপুর -২ (সালথা নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন,১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা দিতে হবে। যার যার কেন্দ্রীর ভোট, সেই কেন্দ্রীর মানুষই পাহারা দিবেন। এক কেন্দ্রের মানুষ অন্য কেন্দ্রী যাওয়ার কোন প্রয়োজন নেই। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার দিকে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরও বলেন, প্রতিপক্ষকে কখনোই ছোট করে দেখা যাবে না। আমাদের ধানের শীষের একটি ভোটও যেন নষ্ট না হয়, সেটি নিশ্চিত করা ধানের শীষের সৈনিকদের দায়িত্ব। ১১ ই ফেব্রুয়ারি সকাল থেকে ১২ ফেব্রুয়ারি ফল ষোষণা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। রেজাল্ট সিট হাতে নিয়ে কেন্দ্র থেকে বের হবেন। ২৪ ঘন্টা ভোট পাহারা দিতে হবে। তুমি আর বলেন, দীর্ঘ 18 বছরের সংগ্রাম ও নির্যাতনের পর ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার একটি সুযোগ এসেছে। এই ভোটের মাধ্যমে আমরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থী কে ভোট দিয়ে পারবো। এই ভোটের মধ্যে দিয়েই দেশের গণতন্ত্রের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এই দিনটিকে। এই দিনটিকে কোনভাবেই হেলাফেলা করা যাবে না। নেতা কর্মীদের সতর্ক করে শামা ওবায়েদ বলেন, ভোটের মাঠে কাউকে ছোট করে দেখা যাবে না। সম্পত্তি লক্ষ্য করা যাচ্ছে, কিছু লোক মা- বোনদের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নাম্বার চাইছে। কেউ এমন কিছু চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। ভোটার আইডি কার্ড প্রত্যেক নাগরিকদের ব্যক্তিগত সম্পদ। এটি কার অধিকার কারো নেই। এটি নির্বাচন ধ্বংসের ষড়যন্ত্র। উঠান বৈঠকে যদুনন্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খানের সভাপতিত্বে ও যদুনন্দী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনে উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মুকুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন ফকির, যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।