Blog

  • ফকিরহাটে সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ৪

    ফকিরহাটে সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ৪

    ফকিরহাটে সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার, আটক ৪

    আজিজুল গাজী স্টাফ রিপোর্টার।

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সেনা ক্যাম্পের যৌথ অভিযানে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চারজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
    গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ফকিরহাট সেনা ক্যাম্পের একটি যৌথ টিম উপজেলা সংলগ্ন একটি বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলেন—
    ১। সরদার আরিফুজ্জামান আরিফ (৪৫),
    ২। সাইফুল ইসলাম হিরক (৩৫),
    ৩। মোঃ ইমরান মোল্লা,
    ৪। ফরহাদ হোসেন (৩২)।
    সেনা সূত্র জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে এক হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, মাদক সেবনের বিভিন্ন মালামাল ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
    পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
    এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বটিয়াঘাটায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে গড়ে উঠছে মার্কেট ও পাকা ভবন

    বটিয়াঘাটায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে গড়ে উঠছে মার্কেট ও পাকা ভবন

    বিশেষ প্রতিনিধি,খুলনা :

    খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি সম্পত্তি দখল করে একের পর এক পাকা ভবন ও মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। প্রকাশ্য দিবালোকে সরকারি জমি দখল করে স্থায়ী স্থাপনা গড়ে উঠলেও কার্যকর ব্যবস্থা না থাকায় দখলদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
    অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুন্দরমহল বাজারের পেছনে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রায় ০.৭৫ একর জমি বালু ভরাট করে দখল করা হয়েছে। ওই জমির ওপর ইতোমধ্যে গড়ে উঠেছে বহু পাকা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২৯ নম্বর পোল্ডারের অন্তর্ভুক্ত এই এলাকায় বর্তমানে অন্তত ২০ থেকে ২৫টি পাকা স্থাপনা নির্মিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
    স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি দখল করে ভবন নির্মাণের পর অনেকেই সেগুলো আবার বিক্রি করে দিচ্ছেন। এতে করে দখলের পরিমাণ যেমন বাড়ছে, তেমনি দখলদারদের প্রভাবও ক্রমেই শক্তিশালী হচ্ছে। পাকা ভবন নির্মাণ বন্ধের দাবিতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
    এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমিটি তাদের আওতাভুক্ত নয়। ফলে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ারও তাদের নেই। জমির মালিক পানি উন্নয়ন বোর্ড হওয়ায় উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব তাদেরই।
    অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। কেউ প্রশ্ন এড়িয়ে যান, কেউ আবার নানা অজুহাত দেখান। এতে স্থানীয়দের মধ্যে বিষয়টি ধামাচাপা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
    তবে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দখলকারীদের বিরুদ্ধে একটি নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
    স্থানীয় সচেতন মহল বলছেন, দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পুরো এলাকা দখলদারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
    এ বিষয়ে সুন্দরমহল বাজার কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কাশেম গাজী বলেন, “জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন। এলাকার ব্যবসার স্বার্থে আমরা বালু ভরাট করে মার্কেট করেছি। বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মেহেদী হাসান বলেন, “সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ সম্পূর্ণ অবৈধ। অথচ একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে এসব নির্মাণ চালিয়ে যাচ্ছে। সাবেক ইউপি সদস্য শাহারুল বিশ্বাস অভিযোগ করে বলেন, “ক্ষমতার অপব্যবহার করে একটি মহল অবৈধ পাকা ভবন নির্মাণ করছে। নিষেধ করলেও তারা কর্ণপাত করছে না। এখানে ছোট-বড় অন্তত ২০ থেকে ২৫টি পাকা স্থাপনা রয়েছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি সুরখালী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জাকির হোসেনের সহযোগিতায় এবং স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব স্থাপনা গড়ে উঠেছে।
    এ বিষয়ে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর ৪নং সুরখালী ইউনিয়ন আমির মো. ইয়াছিন আরাফাত বলেন, আমরা চাই বাজারটি উন্মুক্ত ও দখলমুক্ত থাকুক। বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান জানান, অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে সুরখালী ভূমি অফিসের নায়েবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরে জানা যায়, জমিটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন। ফলে উচ্ছেদের দায়িত্ব তাদেরই। উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, “আমি সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান

    ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগদান

    মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সায়মুন আমান। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ ও দল পরিবর্তনের ঘোষণা দেন।

    বুধবার (২৮ জানুয়ারি) রাতে সায়মুন আমান তার ফেসবুক পোস্টে লেখেন, “আমি সায়মুন আমান, ঝালকাঠি জেলা ছাত্রদলের ৭ নম্বর পৌরসভার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।” পদত্যাগের ঘোষণার মাত্র ১৪ মিনিট পর আরেকটি পোস্টে তিনি লেখেন, “তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।”

    এ বিষয়ে সায়মুন আমান বলেন, তিনি ২০১৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে সিনিয়র নেতাদের নির্দেশনা অনুযায়ী কর্মসূচিতে অংশগ্রহণ ও সংগঠনের জন্য লোকজন নিয়ে কাজ করেছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ত্যাগী নেতাকর্মীদের আর মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

    সায়মুন আমান আরও বলেন, “যারা আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এমন আত্মীয়-স্বজনদের বিএনপির সঙ্গে যুক্ত করে কর্মসূচিতে সামনে রাখা হচ্ছে। ত্যাগীদের মূল্যায়ন না হলে সেখানে রাজনীতি করে লাভ কী?”—এমন মন্তব্য করে তিনি জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নেন।

    এদিকে ঝালকাঠি পৌর ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন রানা বলেন, “সায়মুন আমান আগে থেকেই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার বাবাও জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। তার শূন্য পদে শিগগিরই নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে।”

  • মাগুরায় ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

    মাগুরায় ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

    মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ দুর্নীতি তালাশ নিউজ টিভি

    মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট ভালগেট ড্রেজার ব্যবসায়ী মো. জাকির হোসেন মোল্যা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি ১৯৯৩ সাল থেকে দীর্ঘ ১৩ বছর জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি নিজেকে বিলিয়ে দিচ্ছেন জনসেবায়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। মাগুরা দু’টি আসনের তিনিই একমাত্র ব্যতিক্রমী প্রার্থী যিনি কি না ইউপি সদস্য থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করছেন।

    মো. জাকির হোসেন মোল্যা মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ১৯৮৫ সালে জন্ম গ্রহন করেন। তিনি ২০০৩ সালে জাতীয় যুব সংহতি নাকোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং জাতীয় পার্টির সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে ২০১৫ সালে জাতীয় যুব সংহতি শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলটির হাল ধরেন। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন।

    মো. জাকির হোসেন মোল্যা জানান, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নাই। এলাকার উন্নয়ন ও জনসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ভালবাসা ও দোয়া নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন।’

     

  • নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

    নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

    নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

    মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

    রোববার (২৫ জানুয়ারি) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ারের নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে আটক ব্যক্তিরা হলেন—দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন (৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (৩৭) এবং ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।

    যৌথবাহিনী জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম বিদেশি তামাক, গাঁজা প্রস্তুতের সরঞ্জাম, একাধিক মোবাইল ফোন, তিনটি দেশি ও বিদেশি অস্ত্র, নগদ অর্থ, একটি ড্রাইভিং লাইসেন্স এবং ৮টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়।

    সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর জানান, মাদক ও তিনটি দেশি ও বিদেশি অস্ত্রসহ ৪জনকে আটক করা হয়েছে। আমাদের মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

  • ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা: যুবক আটক

    ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা: যুবক আটক

    ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের জন্য বন্ধুর মাকে হত্যা: যুবক আটক

    মো. নাঈম হাসান ঈমন,ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠিতে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে নিলুফা ইয়াসমিন (৫০) নামের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

    রোববার রাতে ঝালকাঠি শহর থেকে সজল খানকে আটক করা হয়৷ আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, সজল খানকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানে ব্যবহৃত স্বর্ণালংকার এবং ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার মধ্যরাতে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরদিন সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।

    উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সকাল ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীর পাড় থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তার নাকে রক্তের দাগ পাওয়া যায় এবং কানের দুল ও নাকফুল না থাকায় স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

    ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নিহতের ছেলে ইলিয়াসের বন্ধু সজল খানকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তার ঘর থেকে নিহত বৃদ্ধার নাক ও কানের দুলসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • আমেরিকাও চায় জামায়াতের নেতৃত্বে সরকার গঠন: জামায়াত প্রার্থী ডাঃ সুলতান

    আমেরিকাও চায় জামায়াতের নেতৃত্বে সরকার গঠন: জামায়াত প্রার্থী ডাঃ সুলতান

    আমেরিকাও চায় জামায়াতের নেতৃত্বে সরকার গঠন: জামায়াত প্রার্থী ডাঃ সুলতান

    বরগুনা (বেতাগী) সংবাদদাতা মোঃ আল আমিন মল্লিক

    বরগুনা -২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ডাঃ সুলতান আহমেদ বলেন বেতাগী উপজেলা এক নির্বাচনী জন্য সমাবেশে বলেন আমেরিকা,যুক্তরাষ্ট্র,চায় না পৃথিবীর কোনো দেশে ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠিত হোক। এবার সেই আমেরিকাও বাংলাদেশের দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে।

    রোববার রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন বরগুনা -২ আসনের জামায়াতে ইসলামী প্রর্থী ডাঃ সুলতান আহমেদ।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান আহমেদ বলেন, শুধু দেশবাসী নয়, দুনিয়াবাসীও এবারের নির্বাচনকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়।

    তিনি আরো বলেন বহির্বিশ্বও চাচ্ছে এবার, জামায়াতে ইসলামীর নেতৃত্বে এ দেশে সরকার গঠিত হোক। আপনারা যাঁরা বিচক্ষণ ও রাজনীতিসচেতন, তাঁরা এটার আলামত বুঝতে পারেন।’

    এ বিষয়ে জানতে চাইলে সুলতান আহমেদ আজকের বাংলা কে বলেন, শুধু আমেরিকাই নয়, পশ্চিমা বিশ্বও চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আর দুর্নীতিমুক্ত করতে হলে এই মুহূর্তে জামায়াত ছাড়া সম্ভব না। আমরা এখনো দাবি করি, দুর্নীতিমুক্ত করতে হলে এখন তাদের সামনে শুধু জামায়াতই আছে। আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকও এটি চায়, তাদের আনাগোনা এখন জামায়াত অফিসে। আজকেও আমি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বললাম, তাদেরও আগ্রহ আছে। দুর্নীতিমুক্ত করতে পারলে দেশের উন্নতি-অগ্রগতি হবে, সেটা করতে হলে জামায়াতকে সামনে রাখতে হবে।

    এ সময় সমাবেশ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন বলেন ডাঃ সুলতান সাহেব সৎ নীতিবান বা ন্যায়পরায়ণ একজন মানুষ আমরা এমন একজন মানুষকে প্রার্থী হিসেবে পেয়ে ধন্য আগামী ১২ তারিখ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ডাক্তার সুলতান আহমেদকে জয় যুক্ত করি ফিরব ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞা একত্ববদ্ধ হয়ে তাকবীরের স্লোগানে মুখরিত ছিল জনসমাবেশ।

  • বটিয়াঘাটার সুন্দরমহল এলাকায় এক তরুনীর আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

    বটিয়াঘাটার সুন্দরমহল এলাকায় এক তরুনীর আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

    বটিয়াঘাটার সুন্দরমহল এলাকায় এক তরুনীর আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

    বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি :

    খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল গ্রামে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে লাশ হতে হলো সুমাইয়া খাতুন পুতুল(২৪) নামে এক কিশোরীর। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বড়পরী চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা বাকী হাওলাদারের কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া খাতুন পুতুল গত শনিবার সন্ধায় বেড়াতে আসে তার বান্ধবী উর্মী খাতুনের পিতার বাড়ি উপজেলার সুন্দরমহল এলাকার খান মার্কেট সংলগ্ন নাসির শেখের বাড়িতে। নাসির শেখের পরিবার জানায়, গতকাল সোমবার সকালে পরিবারের সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে তখন পুতুল কে খাওয়ার জন্য ডাকলে সে বলে আমার শরীর খারাপ খাবো না বলে বাড়ির দোতলায় চলে যায়। খাওয়া শেষে পুতুল কে ডাকাডাকি করলে সে ডাকে সাড়া না দেওয়ায় পরিবারের সদস্যরা দোতলায় যেয়ে দেখে পুতুল গলায় ওরনা পেচিয়ে ডাবার সঙ্গে ঝুলছে। তখন তারা তড়িঘড়ি করে পুতুল কে ডাবা থেকে নামিয়ে খাটের উপর রেখে পুলিশকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে বটিয়াঘাটা থানা পুলিশের ওসি তদন্ত শাহিনুর রহমান গোলদার, সেকেন্ড অফিসার রবিসংকর নাগ, এস আই শফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয় পুলিশ। এ বিষয়ে বটিয়াঘাটা থানার ওসি তদন্ত শাহিনুর রহমান গোলদার জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

  • চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে  ইমাম সম্মেলন অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

    মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবাবগঞ্জ মঞ্চে গণভোটের প্রচার-প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত ইমাম সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সঞ্চালক করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ,চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মোঃ জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন,আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে হ্যাঁ ভোট প্রদান করলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে। ইমাম ও ওলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
    বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ইমাম ও ওলামারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক

    ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক

    ফটিকছড়ির ধর্মপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই সন্ত্রাসী আটক

    নাজিম উদ্দীন,ফটিকছড়ি প্রতিনিধি

    চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করা হয়।
    আটককৃতরা হলেন— মো. রফিক (৫৫) ও মো. মজনু উদ্দিন (৩৬)। তারা উভয়েই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা এবং আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে।

    সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের ফটিকছড়ি সেনা ক্যাম্প পৃথক দুটি টিমে বিভক্ত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ওই দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

    অভিযানকালে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়—
    দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ডামি পিস্তল, .৩০৩ ক্যালিবারের একটি গুলি, শটগানের একটি গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, ১০০ রাউন্ড এয়ার গান অ্যামুনিশন, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।

    আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
    বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।