Blog

  • সালথায় হে দূর্বার তরুন দল ও বাংলার চিত্র কাব্য নামক বইয়ের মোড়ক উন্মোচন

    সালথায় হে দূর্বার তরুন দল ও বাংলার চিত্র কাব্য নামক বইয়ের মোড়ক উন্মোচন

    মোঃ ইলিয়াছ খান স্টাফ রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি:

    ফরিদপুরের সালথায় হে দূর্বার তরুন দল ও বাংলার চিত্র কাব্য নামক ২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
    শনিবার (৩১জানুয়ারী) সকাল ১১ টায় সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। সালথা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে বইটির মোড়ক উন্মোচিত হয়।
    সাহিত্য পরিষদের সভাপতি সাড়ুক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইমরান হোসেন সম্পাদিত বই দুটি এবছর ঢাকা বই মেলায় প্রকাশিত হয়। হে দূর্বার তরুন দল বইটির লেখক মো: মামুন সিকদার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামের মরহুম মানিক সিকদার ও নাজমা বেগম দম্পতির সন্তান। লেখক মামুন সিকদার একজন প্রবাসী। লেখক মামুন সিকদার মূলত গণজাগরন নিয়ে বইটি লিখেছেন, অদম্য শক্তি, অগাধ সাহস আর এগিয়ে যাওয়ার অনুপ্ররনা। সমাজের প্রতিটি বাঁকে, ইতিহাসের প্রতিটি সংগ্রামে তরুনরাই ছিলো পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই বইটি সেই সাহসী তরুনদের উদ্দেশ্যে রচিত, যারা সত্য, ন্যায় ও ন্যায্যতারন পথে অবিচল থাকতে চায়।
    অপর দিকে বাংলার চিত্র কাব্য নামক বইটির রচয়িতা ও সম্পাদনায় শিক্ষক ইমরান নিজেই। এই বই দুটি এবছর ঢাকা বই মেলায় স্থান পায়।
    মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান খাঁন ( মিজান), সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, বিএনপি নেতা নাছির মাতুব্বর, সাবেক ছাত্রদল নেতা, মাহফুজ খান, বিএনপি নেতা মুরাদ হোসেন যুবদল নেতা শাফিকুল ইসলাম বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাবু রমেদ্রনাথ দত্তের সহধর্মিণী ও স্থানীয় গুণীজন ব্যক্তিবর্গ।

  • সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ দুর্নীতি তালাশ নিউজ টিভি

    মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মূহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকোশলী অধিদপ্তরের ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকোশলী মো: হাসান শওকত, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: হুসাইন শওকত, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ তানভীর আহমেদ ,
    বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাহিম রাজা প্রিন্স ফাউন্ডেশনের সভাপতি সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ।
    ক্রীড়ানুষ্ঠানে ৩৮ টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিগণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

  • রংপুরে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিজিবি সদস্য মোতায়েন।

    রংপুরে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও বিজিবি সদস্য মোতায়েন।

    বিপ্লব হোসেন মুক্তি, রংপুর বিভাগীয় ব্যুরো চিফ, দুর্নীতি তালাশ নিউজ টিভি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেয়া হয়েছে।

    শনিবার (৩১ জানুয়ারি) বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর সূত্রআরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে বলে সূত্র জানায়, যারা প্রয়োজন হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

  • মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

    মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা

    জুয়েল রানা মাগুরা

    মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
    মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, শিল্পপতি ফারুকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু প্রমুখ।
    উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমিরের সঞ্চালনায় প্রচারণা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পত্নী রওশন আরা বেগম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্লা ও মাসুদ মজুমদার, কৃষকদলের আহবায়ক রোমায়ন হোসেন বিপ্লব, শ্রমিক দলের আহবায়ক সেলিম রেজা, তাঁতীদলের আহবায়ক আমিনুল ইসলাম ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ ও সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সো হেলসহ উপজেলার ৮ টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, আগামীতে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ধানের শীষ মার্কার কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবার মাথা তুলে দাঁড়াবে । তিনি ধানের শীষ মার্কার ভোট দেওয়ার আহবান জানিয়ে মাগুরা জেলাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন।

  • পার-বটিয়াঘাটায় এলজিইডির সড়ক কার্পেটিংয়ে চরম অনিয়ম : শুরুতেই নষ্ট হচ্ছে কোটি টাকার কাজ

    পার-বটিয়াঘাটায় এলজিইডির সড়ক কার্পেটিংয়ে চরম অনিয়ম : শুরুতেই নষ্ট হচ্ছে কোটি টাকার কাজ

    নিজস্ব প্রতিবেদক :

    বটিয়াঘাটা উপজেলার পার-বটিয়াঘাটা এলাকায় এলজিইডির আওতায় চলমান সড়ক কার্পেটিং কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১ হাজার ৪০০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৩৭০ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়াউল ট্রেডার্স। কাজ শুরুর পর থেকেই রাস্তার মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে কোনো ধরনের মানসম্মত হ্যাজিং না দিয়েই তড়িঘড়ি করে পিচ ঢালাই করা হচ্ছে। ফলে পিচ বসার আগেই উঠে যাচ্ছে, কোথাও রাস্তার মাঝখান ডেবে যাচ্ছে এবং দুই পাশ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাধারণ যান চলাচল করলেই রাস্তা দেবে যাচ্ছে, যা কাজের নিম্নমানের স্পষ্ট প্রমাণ। অভিযোগ রয়েছে, কাজে ব্যবহৃত পিচ ও পাথর অত্যন্ত নিম্নমানের। পাথরের সাইজ অসম এবং কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই তা ব্যবহার করা হচ্ছে। পিচ ঢালাইয়ের পরপরই কোথাও ঢেউ, কোথাও ফাটল দেখা যাচ্ছে। স্থানীয় মুদি দোকানদার নিরাপদ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা রাস্তা নয়, মনে হচ্ছে শুধু লোক দেখানো পিচ ছিটানো হয়েছে। কয়েকদিন গেলেই সব উঠে যাবে। আরও গুরুতর অভিযোগ করে সন্ধ্যা মন্ডল, কবিতা মহালদার, হেমা মন্ডল, মিরু মন্ডল, মিনতী রানী, রাধা রানীসহ একাধিক বাসিন্দা জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী ভারী রোলার দিয়ে চাপ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। কোথাও নামমাত্র চাপ দেওয়া হচ্ছে, আবার কোথাও দায়সারা ভাবে রুলার ব্যবহার করা হচ্ছে। এতে পিচ ঠিকভাবে বসছে না এবং গাড়ি চলাচলের সঙ্গে সঙ্গে রাস্তা নরম হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন, এর চেয়ে আগের ইট সোলিং রাস্তার অবস্থাই ভালো ছিল। কাজের এমন চিত্র দেখে স্থানীয় জনপ্রতিনিধিরাও বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। ইউপি সদস্য পপি তরফদার বলেন, আমি নিজে গিয়ে কাজ দেখে এসেছি। এভাবে কাজ হলে রাস্তা টিকবে না, এটা চোখ বন্ধ করেও বলা যায়। আরেক জনপ্রতিনিধি প্রসেনজিৎ কুমার বলেন, ৫ আগস্টের পর আমরা এলাকায় নিজেরাই নানা সমস্যায় আছি। তবে কাজে অনিয়ম হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই।
    এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী প্রকৌশলী গৌতম কুমার মন্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডি বটিয়াঘাটা অফিসের উপ-সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী জানান, অনেক সময় রাস্তার পাশে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ভারী রোলার চলাচল করতে পারে না, সে কারণে কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। এছাড়া কাজটি ২৮ আগস্ট ২০২৪-এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দেশের পরিবেশ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সময় বাড়িয়ে কাজ পুনরায় করা হচ্ছে। দীর্ঘদিনের ভোগান্তির পর পার-বটিয়াঘাটার মানুষ এই সড়কটি নিয়ে স্বপ্ন দেখেছিল। কিন্তু অনিয়ম ও অবহেলার কারণে সেই স্বপ্ন এখন ভেঙে পড়ার উপক্রম। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে কোটি টাকার এই প্রকল্পটি শুরুতেই নষ্ট হয়ে যাবে এবং বহুল প্রতীক্ষিত সড়কটি দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়েই শেষ হবে। ##

  • আমরা নির্বাচিত হলে শিক্ষাকে অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয়ভাবে বিবেচনা করা হবে : নূরুল ইসলাম বুলবুল

    আমরা নির্বাচিত হলে শিক্ষাকে অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয়ভাবে বিবেচনা করা হবে : নূরুল ইসলাম বুলবুল

    1. ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জনতার প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তার “জনতার ইশতেহার” ঘোষণা করেছেন। ইশতেহার ঘোষণায় তিনি বলেন, সুশাসন ও শান্তির মাধ্যমে একটি পরিবর্তনশীল, উন্নত ও আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। নিরাপদ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ার স্বপ্ন দেখছেন তিনি। নূরুল ইসলাম বুলবুল বলেন, বেকারত্ব দূর করতে বেকার ভাতা নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তার প্রধান কৌশল। তিনি জানান, আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও শান্তির নীড় হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন। ইশতেহারে উল্লেখ করা হয়—চাঁপাইনবাবগঞ্জকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে। জেলা সদরসহ ইউনিয়নসমূহে গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে এবং প্রধান সড়কগুলো সম্প্রসারণ করা হবে। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পানি নিষ্কাশনের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত নির্মাণ করা হবে।নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার সঙ্গে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুসহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। মহানন্দা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে সরবরাহের মাধ্যমে কৃষিখাতের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং দিয়ার অঞ্চলকে আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান জামায়াত প্রার্থী। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জকে শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন, উন্নত চিকিৎসা সেবা, কৃষি ও শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে। তরুণদের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, ভিশন ২০৪০ বাস্তবায়ন এবং গ্রিন টাউন, ক্লিন টাউন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
    জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক এমপি অধ্যাপক মোঃ লতিফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মহাম্মদ ইসাহাক সহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক

    সাংবাদিক পর্যবেক্ষক কার্ড দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক

    সরদার সাইদী হাসান বাবু্,
    (ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ)
    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

    সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নৈতিক পেশা। সত্য অনুসন্ধান, জনস্বার্থ রক্ষা এবং ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। অথচ সাম্প্রতিক সময়ে ভুয়া ও নামসর্বস্ব অনলাইন পোর্টালের কথিত সাংবাদিকদের দৌরাত্ম্যে এই মহান পেশার মর্যাদা প্রশ্নের মুখে পড়ছে।

    আরও উদ্বেগজনক বিষয় হলো-১২ ফেব্রুয়ারির নির্বাচনে পর্যাবেক্ষক কার্ড পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন। যাচাই-বাছাই ছাড়াই এসব কথিত সাংবাদিকদের সাংবাদিক পর্যবেক্ষক কার্ড বা পরিচয়পত্র প্রদান করা হবে প্রকৃত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।

    অনলাইন সাংবাদিকতার বিস্তারের সঙ্গে সঙ্গে অনেক ভুয়া পোর্টাল গড়ে উঠেছে, যাদের নেই নিবন্ধন, নেই সম্পাদকীয় নীতি, নেই পেশাদার কাঠামো। এসব প্ল্যাটফর্মে যুক্ত তথাকথিত সাংবাদিকদের একটি অংশ ব্যক্তিস্বার্থে সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। এতে একদিকে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, অন্যদিকে প্রকৃত সাংবাদিকদের প্রতি সমাজের আস্থা ক্ষুণ্ন হচ্ছে।

    সাংবাদিক পর্যবেক্ষক কার্ড কোনো সাধারণ কাগজ নয়। এটি একটি দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক। যাচাই ছাড়া এই কার্ড প্রদান মানে ভুয়া পরিচয়ের বৈধতা দেওয়া এবং অপসাংবাদিকতাকে উৎসাহিত করা। এর ফলে প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের কাছে সাংবাদিক সমাজের সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সাংবাদিক সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান-ভুয়া অনলাইন পোর্টাল ও কথিত সাংবাদিকরা যেন কোনো ধরনের কার্ড বা স্বীকৃতি না পান সে ব্যাপারে সোচ্চার হওয়া এবং পেশার স্বচ্ছতা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখা। সাংবাদিকতার নামে অপকর্ম চলতে থাকলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে পুরো গণমাধ্যম অঙ্গন।

    সত্যিকারের সাংবাদিকতা টিকে থাকবে দায়িত্ব, সততা ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে। ভুয়া পরিচয়কে প্রশ্রয় দিলে সেই ভিত্তিই দুর্বল হয়ে পড়বে। এখনই সময়-ভুয়া অনলাইন পোর্টাল ও কথিত সাংবাদিকদের লাগাম টেনে ধরার এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার।

  • ড্রাইভারের  নিখোঁজ

    ড্রাইভারের নিখোঁজ

    মোঃ সুমন মিয়া ড্রাইভার গত সোমবার 12/01/2026 ইং তারিখে ঢাকা থেকে সেরে আসা সয়াবিন তেলসহ ট্রাকটি ছিনতাই কারীর কবলে পড়ে তেল আর গাড়ি পাওয়া গেল পাওয়া যায়নি ড্রাইভারের খোঁজ

    দুর্নীতি তালাশ নিউজ টিভি রংপুর বিভাগীয় ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম

    মোঃ সুমন মিয়ার পরিবার বলেন আমি আমার সন্তানকে জীবিত ফেরত চাই এ ব্যাপারে ট্রাক শাখায় তারা লিখিত অভিযোগ করেন এ ঘটনাকে কেন্দ্র করে ট্রাক চালক ড্রাইভারেরা রাস্তা অবরোধ করেন তাদের একটাই দাবি আমাদের সুমন ভাইকে ফেরত চাই এটাই আমাদের সরকারের কাছে এবং যত প্রশাসন আছে তাদের কাছে একটাই দাবি ছিনতাই কারীর হাত থেকে সুমন ভাইকে আমরা ফেরত চাই তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন ড্রাইভার হেল্পার এবং নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ তারাও আন্দোলনে যাওয়ার কথা বলেন

  • শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১২৫ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

    শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১২৫ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

    শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে
    ১২৫ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ

    মোঃ জুয়েল রানা
    মাগুরা প্রতিনিধি

    মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ তম বার্ষিক ক্রীড়া, নবীনবরণ, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনদিনব্যাপী এ অনুষ্ঠানমালা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
    শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুৎ কুমার দাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল,
    সাংবাদিক মোঃ জুয়েল রানা,
    শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী প্রমুখ।
    অনুষ্ঠানের প্রথম দিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ত্রিশটি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। দ্বিতীয় দিনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক গান, নৃত্য, কবিতা আবৃত্তি, কৌতুক, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। রাতে ‘প্রহর’ শিল্পীগোষ্ঠির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সালথা’য় এক যুবকের আত্মহত্যা, নিজেই পেটে ঢুকালেন চাকু

    সালথা’য় এক যুবকের আত্মহত্যা, নিজেই পেটে ঢুকালেন চাকু

    সালথা’য় এক যুবকের আত্মহত্যা, নিজেই পেটে ঢুকালেন চাকু

    মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

    ফরিদপুরের সালথায় বাজারের মধ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি শুক্রবার (৩০ জানুয়ারি) সকল সাড়ে ৮ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে ঘটে। নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০)
    স্থানীয়রা জানান, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীতায় ভূগছিলেন। তিনে কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে নিজের শরীরে নিজেই আঘাত করার প্রবণতা ও ছিল তার। নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, সকলে বাজারে বাদশা কাকার আগমনের খবর শুনে জুবা ধীরে ধীরে বাজারের দিকে রওনা দেন। পুটিয়া বাজারে মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ মাটিতে পড়ে যান। মুরাদ নামের দোকানদার জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জবা দোকানে থাকা পিঁয়াজ – মরিচ কাটার একটি চাকু দিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে ওর বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত হয়।
    সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, নিহত ঐ ব্যক্তি ভারসাম্যহীন ছিল এবং দীর্ঘদিন অসুস্থ ছিল। আজ সকালে সে চাকু দিয়ে নিজের পেটে আঘাত করে এবং মৃত্যুবরণ করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
    এবং তদন্ত অব্যাহত আছে।