শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব কয়টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট ইএসডিও থ্রাইড প্রকল্পের আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ।  ফুলবাড়ীতে জাতীয় পুষ্টিসপ্তাহ ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা  চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য

ফুলবাড়ীতে জাতীয় পুষ্টিসপ্তাহ ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ি (দিনাজপুর)

মোঃ আশরাফুল ইসলাম

ফুলবাড়ি (দিনাজপুর) থেকে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত

 

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”

এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৩ এপ্রিল( বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, আবাসিক মেডিকেল কর্মকর্তা আলিফ – নূর – ই -সাইয়েদী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিক সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সগন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

 

২৩ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে।

উক্ত আলোচনা সভায় ডাক্তারদের বক্তব্যের মাধ্যমে জানান সুস্থ জীবনযাত্রার ভিত্তি হলো সঠিক পুষ্টি। তাই পরিমিত ও সুষম খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা, শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য উপযুক্ত পুষ্টির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেই সাথে মানুষের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ও কোন কোন খাদ্যে কি ধরনের পুষ্টি রয়েছে তা অবগত করা হয়েছে।