বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের সব কয়টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট ইএসডিও থ্রাইড প্রকল্পের আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ।  ফুলবাড়ীতে জাতীয় পুষ্টিসপ্তাহ ২০২৬ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ টাকায় ১০ ঘণ্টা খাটুনি, শেষ হয় না রূপসীদের জীবনযুদ্ধ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষ। গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী আদমদীঘিতে আবেগঘন বিদায়: পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড মাহমুদা সুলতানাকে সম্মাননা রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা  চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য

রংপুরে নবাগত জেলা প্রশাসককে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলেল শুভেচ্ছা

মোঃ জিয়াউর রহমান  মফস্বল সম্পাদক রংপুর  দুর্নীতি তালাশ নিউজ টিভি 

মোঃ জিয়াউর রহমান

মফস্বল সম্পাদক রংপুর

দুর্নীতি তালাশ নিউজ টিভি

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে নবাগত রংপুর জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন জেলা প্রশাসকের সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশিদ বেলাল, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন জুয়েল, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং সাবেক ইউনিয়ন সভাপতি হারেছ সর্দার।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে জেলা প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নবাগত জেলা প্রশাসক শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং জেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।