Blog

  • ১৮৫৪ সালের ঐতিহ্যের টানে আবারও মিলনমেলা — দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৬ আগামী ৩০ মে

    ১৮৫৪ সালের ঐতিহ্যের টানে আবারও মিলনমেলা — দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৬ আগামী ৩০ মে

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    দিনাজপুর দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বহুল প্রতীক্ষিত “ঈদ পুনর্মিলনী–২০২৬”। আগামী ৩০ মে ২০২৬, শনিবার (ঈদের ৩য় দিন) দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এই মিলনমেলার আয়োজন অনুষ্ঠিত হবে।

     

    আয়োজক সূত্রে জানা যায়, ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠন DZS Former Student Volunteer Group এ আয়োজনের উদ্যোগ নিয়েছে। “ভ্রাতৃত্বের বন্ধনে, একত্রিত হওয়া”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

    অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২০ মে ২০২৬।

     

    আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করতে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে:

    https://forms.gle/f7Ew3h7SVWEUYNw7A

    অনুষ্ঠানের নিবন্ধন ফি ও প্রয়োজনীয় পেমেন্টের জন্য বিকাশ, নগদ ও রকেট নম্বরও প্রকাশ করা হয়েছে।

    বিকাশ: 01770-673477

    নগদ/রকেট: 01717-071908

    আয়োজকরা জানিয়েছেন, পেমেন্ট সম্পন্ন করার পর অংশ- গ্রহণকারীদের নাম ও ব্যাচ উল্লেখ করে পেমেন্ট ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।

     

    হোয়াটসঅ্যাপ নম্বর: 01930-662038

    যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগের সুযোগ রাখা হয়েছে বিভিন্ন ব্যাচের সমন্বয়কারীদের সঙ্গে। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহীন পারভেজ ও ইঞ্জিনিয়ার সুমন মন্ডল (ফারুক)। আয়োজকদের প্রত্যাশা, বহু বছরের স্মৃতিকে নতুনভাবে জাগিয়ে তুলতে এই ঈদ পুনর্মিলনী হয়ে উঠবে প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ের এক আবেগঘন ও স্মরণীয় আয়োজন।

  • ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস

    ডুমুরিয়ায় বন্যপ্রাণী ঘুঘু অবমুক্ত করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস

    শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

    পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। অবৈধভাবে খাঁচায় বন্দি করে রাখা একটি বন্য ঘুঘু পাখিকে উদ্ধার করে উন্মুক্ত আকাশে অবমুক্ত করেছেন তিনি।

    রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে পাখিটি অবমুক্ত করা হয়।

    ডুমুরিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নির্দেশনায় ‌গুটুদিয়া নামক স্থানে থেকে বন‌ বিভাগের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় এক শিকারির কাছ থেকে বন্য ঘুঘু পাখিটি উদ্ধার করা হয়। পরে পাখিটিকে কোনো প্রকার আঘাত না করে সুরক্ষিতভাবে কার্যালয়ে নিয়ে আসা হয়।

    পাখিটি অবমুক্তকালে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন:

    “বন্যপ্রাণী আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এদের খাঁচায় বন্দি রাখা কেবল আইনত দণ্ডনীয় অপরাধই নয়, বরং পরিবেশের ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকিস্বরূপ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অমান্য করে যারা পাখি শিকার বা ক্রয়-বিক্রয় করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

    তিনি আরও বলেন, প্রকৃতির সৌন্দর্য ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। কোনো এলাকায় পাখি শিকার বা বন্যপ্রাণী পাচারের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    পাখি অবমুক্তকরণের এই মানবিক ও সচেতনতামূলক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন:

    ডুমুরিয়া উপজেলা বন‌ বিভাগের ডুমুরিয়া উপজেলা কর্মকর্তা মোঃ লিয়াকত আলী খান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক এস রফিক, আব্দুল লতিফ মোড়লসহ

    ভূমি অফিসের নাজির ও অন্যান্য কর্মচারীবৃন্দ।

    স্থানীয় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

    প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের ফলে স্থানীয় পর্যায়ে পাখি শিকারের প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।

     

     

     

     

     

     

     

     

  • সাংবাদিক ছাদিকুর রহমান সাব্বিরের মায়ের অসুস্থতা: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

    সাংবাদিক ছাদিকুর রহমান সাব্বিরের মায়ের অসুস্থতা: দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

    নিজস্ব প্রতিবেদক:

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

    জনপ্রিয় সাংবাদিক ছাদিকুর রহমান সাব্বিরের মাতা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

    মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা এবং দেশবাসীসহ সবার কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।

    ​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তাকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন সেবা দেওয়া হচ্ছে।

    মায়ের এই কঠিন সময়ে সাংবাদিক ছাদিকুর রহমান সাব্বির অত্যন্ত চিন্তিত ও আবেগাক্রান্ত।

    ​এক আবেগঘন বার্তায় ছাদিকুর রহমান সাব্বির বলেন:
    ​”মা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। আমার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয়।

    চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন। আমি দেশবাসী, আমার সহকর্মী, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষী সবার কাছে বিনীত অনুরোধ করছি—আপনারা আমার মায়ের সুস্থতার জন্য পরম আল্লাহর কাছে দোয়া করবেন।

    আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

    ​সাংবাদিক সাব্বিরের মায়ের অসুস্থতার খবর পেয়ে তার সহকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন।

  • বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

    বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

    মাহিদুল ইসলাম ফরহাদ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

     

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    ​আজ রোববার (১৭ মে ২০২৬) ভোর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি চৌকস টহল দল এই অভিযান পরিচালনা করে।

    ​বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ০৪:১০ ঘটিকায় বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ নওশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। টহল দলটি সীমান্ত পিলার ১৯০/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামস্থ ভাতিয়া বিলে তল্লাশি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

    ​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

    ​তিনি জানান, আটককৃত এই বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপের ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

  • ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

    ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

    মোঃ আইনুল ইসলাম

    বিভাগীয় সম্পাদক,

    দুর্নীতি তালাশ নিউজ টিভি।

     

    পৌর-উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পৌর ও উপজেলা বিএনপির সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এবং আগামী ৩০ মে, ২০২৬ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    শনিবার (১৬ মে) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

    অনুষ্ঠান শুরু হওয়ার পর দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

     

    সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন; সহ-সভাপতি: খালেকুজ্জামান বাবু; আলহাজ্ব মাহবুব আহমেদ; মোঃ আখতারুজ্জামান জুয়েল; মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল;

    সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না; কোষাধ্যক্ষ আনিসুর রহমান বাদশা; যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা,

    জনাব মোঃ রাশেদুল ইসলাম মানিক সহ-আইন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির দিনাজপুর,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল; কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু; রংপুর বিভাগীয় কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল; জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফ জাকির হোসেন হীরা; জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খাঁন; সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম; দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ফুলবাড়ী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুর্তজা হক শাহ (অস্টিন); পৌর তাঁতীদলের সভাপতি মোঃ হিরা আহমেদ; বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মাহমুদ; জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিনাত আরা এবং সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ জেলা বিএনপির বিভিন্ন থানার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

    সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় ও আসন্ন কর্মসূচি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তবে সময় স্বল্পতার কারণে সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনসহ কয়েকজন নেতা বক্তব্য প্রদান করতে পারেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী ৩০ মে পালিতব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা করা হয়।

  • রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬

    রাজশাহীতে হলো চাকরি মেলা ২০২৬

    মো: গোলাম কিবরিয়া

    রাজশাহী জেলা প্রতিনিধি

     

     

    রাজশাহীতে দিনব্যাপী চলছে চাকরি মেলা। এতে অনেকেই দক্ষতা অনুযায়ী চাকরি পেয়েছেন। শনিবার দুপুরে নগরের একটি কনভেনশন সেন্টারে হলে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

    রাজশাহীতে সমাজের পিছিয়ে পড়া ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ তরুণ–তরুণীদের কর্মসংস্থানের জন্য ব্যতিক্রমধর্মী একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে নগরের একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে ২৭টি প্রতিষ্ঠান।

     

    পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ মেলার আয়োজন করে।

     

     

    মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ছিল দক্ষ কর্মীর চাহিদা। কোথাও টাইলস ও মোজাইক মিস্ত্রি, কোথাও ইলেকট্রিক মিস্ত্রি, ওয়েল্ডিং শ্রমিক, সেলসম্যান কিংবা কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য আবেদন নেওয়া হয়।

     

    সপুরা সিল্ক মিলস লিমিটেডের প্রতিনিধি টিপু সুলতান বলেন, তাঁদের প্রতিষ্ঠানে সেলসম্যান ও কম্পিউটার অপারেটরসহ কয়েকটি পদ খালি আছে। যোগ্য প্রার্থীদের সিভি যাচাই–বাছাই করে নিয়োগ দেওয়া হবে।

     

    নূর এন্টারপ্রাইজের মালিক মনিরুজ্জামান রিপন জানান, তাঁর প্রতিষ্ঠানে টাইলস, মোজাইক ও মার্বেল মিস্ত্রির প্রয়োজন। মেলা থেকেই তিনি খায়রুজ্জামান নামের একজনকে চাকরিতে নেন। এ ধরনের আয়োজনে তাঁরা যেমন দক্ষ জনশক্তি পাচ্ছেন, তেমনি অনেকে যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন।

     

     

    আরিফ থাই অ্যালুমিনিয়ামের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, তাঁদেরও দক্ষ কর্মী প্রয়োজন।

     

    একটি বিউটি পারলারের মালিক সোনিয়া খাতুন টুম্পা বলেন, তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে তিনজন কাজ করেন। আরও দুজন প্রয়োজন। শিক্ষানবিশ হলেও প্রশিক্ষণ দিয়ে কাজে নেওয়া হবে। মেলা থেকেই তিনি সুফিয়া আক্তার নামের একজনকে চাকরির জন্য বাছাই করেন।

     

    মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মতিউর রহমান ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। সভাপতিত্ব করেন আইডিএফের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মো. শহীদুল আমিন চৌধুরী।

     

     

    স্বাগত বক্তব্যে আইডিএফের। সমন্বয়কারী একরাম হোসেন বলেন, গুরু–শিষ্যভিত্তিক ছয় মাস মেয়াদি শিক্ষানবিশ কার্যক্রমের মাধ্যমে বিউটি পারলার, টেইলরিং, ওয়েল্ডিং, মোবাইল সার্ভিসিং, গ্রাফিক ডিজাইন ও আইটি সাপোর্টসহ ২০টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২৪৯ গুরুর অধীনে ৮৪৩ শিক্ষানবিশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ কর্মসংস্থান পেয়েছেন বা উদ্যোক্তা হয়েছেন।

     

    একরাম হোসেন আরও বলেন, নিম্ন আয়ের পরিবারের ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ–তরুণীদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে শিক্ষানবিশদের ২১ হাজার টাকা ও গুরুকে ৯ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে রিসাদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সাংবাদিকতার নামে প্রতারণার ফাঁদ! ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র

    সাংবাদিকতার নামে প্রতারণার ফাঁদ! ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র

    অনুসন্ধানে: দুর্নীতি তালাশ নিউজ টিভি:

     

    প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা:

    বর্তমান সময়ে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিকতায় আগ্রহী তরুণ-তরুণীদের লক্ষ্য করে এক ভয়ংকর প্রতারণার চক্র সক্রিয় হয়ে উঠেছে। “আজকের খবর” নাম ব্যবহার করে ফেসবুকে একটি আকর্ষণীয় ফটোকার্ড ও বুস্টেড বিজ্ঞাপনের মাধ্যমে “জরুরি ভিত্তিতে মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ” শিরোনামে প্রচারণা চালানো হচ্ছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

     

    ফটোকার্ডে একটি হ্যান্ড মাইক ও বুম প্রদর্শন করে তার উপর “আজকের খবর” নাম ব্যবহার করা হয় এবং সেখানে লেখা থাকে —

    “সত্যের সন্ধানে নির্ভীক…”

    “আগ্রহী প্রার্থীরা আবেদন ফরমটি সাবমিট করুন, চূড়ান্তভাবে মনোনীত হলে আপনাকে কল করা হবে।”এই আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বহু আগ্রহী প্রার্থী আবেদন করলে পরবর্তীতে একটি নারী কণ্ঠ থেকে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১,০০০ টাকা পাঠাতে বলা হয়।

     

    অনুসন্ধানে জানা যায়, তারা যে বারকোড বা নম্বর ব্যবহার করে তা যাচাই করলে সুনির্দিষ্ট কোনো বৈধ পরিচয় পাওয়া যায় না। এমনকি সরকারি কোনো নিবন্ধন, অনুমোদন কিংবা নির্ভরযোগ্য অফিস ঠিকানাও খুঁজে পাওয়া যায়নি।

    ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, টাকা পাঠানোর পর পুনরায় যোগাযোগ করতে গেলে তারা কোনো সাড়া পান না। অনেকেই নির্দিষ্ট অফিসের ঠিকানা খুঁজে পাননি এবং প্রতারিত হওয়ার পর চরম হতাশায় পড়েছেন। এভাবে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখানো তরুণদের আবেগ ও ভবিষ্যৎকে পুঁজি করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

     

    দুর্নীতি তালাশ নিউজ টিভির অনুসন্ধানে আরও উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বুস্টেড বিজ্ঞাপন ব্যবহার করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা হয়, যাতে প্রতারণার বিষয়টি সহজে কেউ সন্দেহ না করে। এতে সাংবাদিকতা পেশার মর্যাদা ও গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

     

    দেশ ও জনগণের স্বার্থে, প্রকৃত সাংবাদিকতার সম্মান রক্ষার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এ ধরনের প্রতারণা থেকে বাঁচাতে বাংলাদেশ সরকার, তথ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে—অবিলম্বে এই ভুয়া নিয়োগ ও প্রতারণার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা হোক।

     

    সাংবাদিকতা একটি মহান দায়িত্ব ও জনসেবামূলক পেশা। তাই এই পবিত্র পেশাকে ব্যবহার করে প্রতারণা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সচেতন হোন, যাচাই ছাড়া অর্থ লেনদেন থেকে বিরত থাকুন, এবং প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করুন।

  • ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবি, গড়েয়ার বিপ্লব সহ আটক ৫

    ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যকে অপহরণ করে চাঁদা দাবি, গড়েয়ার বিপ্লব সহ আটক ৫

    রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

    ঠাকুরগাঁওয়ে সাদা পোশাকে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবলকে অপহরণ করে মারধর, চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

     

    শনিবার (১৬ মে) দুপুরে গ্রেফতার পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা আর্থিক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আসামিদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

     

    গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোহেল রানা (৩২), ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকার বিপ্লব ইসলাম (২৭), গোবিন্দ নগর এলাকার নাজমুল হোসেন ওরফে রাব্বি (২২), জগন্নাথপুর হাজির মোড় এলাকার সাকিব খান (২৬) এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাইম আহাম্মেদ (২৮)।

     

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলাম সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজে মাঠে ছিলেন। এ সময় শহরের গোয়ালপাড়া এলাকার পুরাতন ওয়ালটন সার্ভিস মোড়ে পৌঁছালে একদল যুবক তাঁর পথরোধ করে। পরে তাঁকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

     

    এরপর তাঁকে মোহাম্মদ আলী জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কসংলগ্ন ‘সাকিব মটরস’ নামের একটি দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে চাঁদা দাবি করা হয়।

     

    এজাহারে বলা হয়, সিভিল পোশাকে এলাকায় তথ্য সংগ্রহের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আসামিরা তাঁকে হুমকি দিয়ে বলে যে ‘এই থানায় থাকতে হলে আমাদের চাঁদা দিতে হবে।’ একপর্যায়ে তাঁকে তিনটি ১০০ টাকার ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

     

    প্রতিবাদ করলে সাকিব খান অন্যদের উদ্দেশে বলেন, ‘এই বেটা পুলিশকে ধর, আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাবো।’ এরপর সোহেল রানা তাঁকে চড় মারেন এবং রাব্বি বাঁশের লাঠি দিয়ে তাঁর দুই পায়ে আঘাত করেন। পরে অন্যরাও লাঠি দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

     

    একপর্যায়ে আসামিরা তাঁর মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

     

    পরে আহত অবস্থায় কনস্টেবল আজিজুল ইসলাম ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং বিষয়টি থানাকে অবহিত করেন। চিকিৎসা ও আসামিদের পরিচয় নিশ্চিত করতে সময় লাগায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানা গেছে।

     

    শুক্রবার (১৫ মে) তিনি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সরকারি কাজে বাধা, অপহরণ, চাঁদা দাবি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।

     

    মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত পাঁচ আসামিকেই গ্রেফতার করা হয়েছে।’

     

    ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘সাদা পোশাকে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্যের ওপর এমন হামলা খুবই গুরুতর ঘটনা। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে।’

  • নাফের পাড়ে ফেলে যাওয়া বস্তায় মিলল ২ লাখ ৯০ হাজার ইয়াবা     সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারীরা, নতুন সরকারের কঠোর অবস্থানের বার্তা

    নাফের পাড়ে ফেলে যাওয়া বস্তায় মিলল ২ লাখ ৯০ হাজার ইয়াবা সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারীরা, নতুন সরকারের কঠোর অবস্থানের বার্তা

    বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

     

    কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২ লাখ ৯০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা।

     

    বিজিবি সূত্র জানায়, নতুন সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থান এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে টেকনাফ সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ মে গভীর রাতে নাফ নদী সংলগ্ন উনচিপ্রাং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

     

    অভিযান চলাকালে বিজিবির টহল দল নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে এবং ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

     

    পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

     

    বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচারকারীরা সীমান্তকে ব্যবহার করে দেশে ইয়াবা প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নতুন সরকারের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

     

    এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে পাচারকারীরা চাপে পড়েছে।

     

    বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

  • রংপুরে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    রংপুরে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

    মোঃ জিয়াউর রহমান

    বিভাগীয় সম্পাদক রংপুর

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

    রংপুর, ১৬ মে ২০২৬: রংপুর জেলায় ট্রেইনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৬ এর লিখিত পরীক্ষা আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ এর তত্ত্বাবধানে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

    লিখিত পরীক্ষায় রংপুর জেলার বিভিন্ন এলাকার সেইসব প্রার্থীরা অংশগ্রহণ করেন, যারা পূর্বে প্রাথমিক কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা (PET) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

    জেলা পুলিশ, রংপুর আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

    জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ২৪ মে ২০২৬ সকাল ৯টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং একই দিনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব সনজয় কুমার সরকার এবং সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব আসিফা আফরোজ আদরী। এছাড়াও নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।