Blog

  • নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার,করেছে ডিবি পুলিশ 

    নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার,করেছে ডিবি পুলিশ 

    মোঃ মমিনুল ইসলাম

    ভ্রাম্যমান প্রতিনিধি সমগ্র বাংলাদেশ

     

    মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ আঃ রাজ্জাক (৪০) ও রাজ গাজী (২৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    গ্রেফতারকৃত মোঃ আঃ রাজ্জাক (৪০) নড়াইল সদর থানার দুর্গাপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে এবং রাজ গাজী (২৭) একই থানার মহিষখোলা গ্রামের মোহাব্বত গাজীর ছেলে।

    গত ১৫ মে ২০২৬ তারিখে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকায় জনৈক মোঃ সুমন হাসানের মোটরবাইক ওয়াশ দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

    এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

     

    নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

  • শিক্ষা থেকে সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন

    শিক্ষা থেকে সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন

    মোঃ জিয়াউর রহমান

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

    বিভাগীয় সম্পাদক রংপুর

     

    রংপুর, ১৬ মে ২০২৬ঃ

    ইনস্টিটিউট অব ইনফরমাল ডেভেলপমেন্ট (IID) আয়োজিত শিক্ষা থেকে সম্ভাবনা শীর্ষক আঞ্চলিক গোলটেবিল আলাপনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ উন নবী ডন।

    অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রংপুরসহ উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়নে যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক।

    তিনি বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

    গোলটেবিল আলোচনায় বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশ নেন। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা বিকাশে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

  • নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

    নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

    সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

     

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ আওয়ামী লীগের নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাজহারুল ইসলাম খোকন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিলো ৮০ বছর। উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর মধ্য পাড়া সাবেক মেম্বার মরহুম সোবহান মিয়ার সন্তান। মৃত্যুকালে তিনি দুই পুত্র, স্ত্রী, পুত্রবধু ও এক নাতি রেখে গেছেন।

     

     

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে উঠে আসা মাজহারুল ইসলাম খোকনের মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ দলমত নির্বিশেষে সর্ব স্তরের মানুষ শোক জ্ঞাপন করেছেন।

  • কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী  চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী সজিব গ্রেফতার

    কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী সজিব গ্রেফতার

     

    মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

    গাজীপুরের কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব মিয়াকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর হইতে গ্রেফতার করেছেন।

    থানা সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের পুত্র মো. আমির হোসেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে চৈতারপাড়া এলাকার সবুজ মিয়ার পুত্র সজিব মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী, চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তা বাস্তবায়নের জন্য যুবদল নেতা মো. আমির হোসেন স্থাণীয় মাদক বিক্রেতা ও মাদক সেবীসহ বিভিন্ন অন্যায় কারীদের বিরুদ্ধে মাঠে নামেন। তারই জের ধরে গত ২৭ এপ্রিল রাত সারে ৮ টার দিকে মো. আমির হোসেনকে দেওপাড়া মসজিদের পিছনে পাকা রাস্তায় একা পেয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রসী ও চাঁদাবাজ সজিব মিয়া গং ধারালো অস্ত্র দ্ধারা প্রকাশ্যে কুপাইয়া গুরুতর আহত করে। স্থাণীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত মো. আমির হোসেন এখনো গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১ মে কালীগঞ্জ থানার মামলা নং ০১, ধারা ১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/১১৪/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর অভিযান পরিচালনা করে সজিব মিয়াকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে রিমান্ডের আবেদন সহ আসামী সজিব মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

    এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, দেওপাড়া এলাকার যুবদল নেতা মো. আমির হোসেনকে হামলাকারী সজিব মিয়া মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

  • গাজীপুর ধীরাশ্রম গ্রামে মেলায় দোলনা ভেঙে আহত হন শিশু ও কিশোর,অল্পের জন্য রক্ষা পেলেন দর্শনার্থীরা।

    গাজীপুর ধীরাশ্রম গ্রামে মেলায় দোলনা ভেঙে আহত হন শিশু ও কিশোর,অল্পের জন্য রক্ষা পেলেন দর্শনার্থীরা।

    প্রতিনিধি :- আশিকুর রহমান

     

    স্থানীয় একটি গ্রাম্য মেলায় শিশু ও দর্শনার্থীদের বিনোদনের জন্য স্থাপন করা একটি দোলনা হঠাৎ ভেঙে পড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটার পর মেলায় উপস্থিত লোকজন দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনাটিতে বেশ কিছু শিশু ও কিশোর গুরুতর আহত হন। এ সময় হঠাৎ করে দোলনার মূল কাঠামোর একটি অংশ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এতে মেলায় উপস্থিত মানুষের মাঝে চরম ভয় ও বিশৃঙ্খলা দেখা দেয়। তবে সৌভাগ্যবশত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

    ঘটনার পর স্থানীয় জনগণ অভিযোগ করেন, মেলায় স্থাপিত অনেক যান্ত্রিক দোলনায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকে না। পুরনো যন্ত্রপাতি ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

    এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দোলনাটি দ্রুত সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

    স্থানীয় সচেতন মহল বলছে, গ্রাম্য মেলায় বিনোদনের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে শিশুদের ব্যবহৃত দোলনা ও রাইড পরিচালনার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।

  • আইন, শিক্ষা ও মূল্যবোধের সমন্বয়ে অ্যাডভোকেট আবু সায়েম

    আইন, শিক্ষা ও মূল্যবোধের সমন্বয়ে অ্যাডভোকেট আবু সায়েম

    সাকিব আহসান

    প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

     

    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিক্ষিত ও সচেতন সমাজে যে কজন ব্যক্তি মেধা, অধ্যবসায় ও পেশাগত সততার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন, তাঁদের মধ্যে অ্যাডভোকেট আবু সায়েম অন্যতম। আইন পেশায় তাঁর দীর্ঘ পথচলা, শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য এবং পারিবারিক মূল্যবোধ তাঁকে একটি সুপরিচিত ও সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে। একজন আইনজীবী হিসেবে তিনি যেমন ন্যায়বিচারের পক্ষে কাজ করে চলেছেন, তেমনি শিক্ষিত সমাজ বিনির্মাণেও তাঁর পরিবারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

    ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট আবু সায়েম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও অধ্যয়নমনস্ক। তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় ভৈলাতড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শৈশবের সেই প্রাথমিক শিক্ষার ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি পরবর্তীতে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পীরগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি সাহিত্য ও ভাষার প্রতি গভীর অনুরাগী ছিলেন, যা তাঁকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষা ও সংস্কৃতির দিকে নিয়ে যায়।

    পরবর্তীতে তিনি দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মানবিক শিক্ষা তাঁকে সমাজ, সংস্কৃতি ও মানুষের মনন সম্পর্কে গভীর উপলব্ধি দিয়েছে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্সেস থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যুক্ত হন।

    বর্তমানে তিনি ঠাকুরগাঁও জজ কোর্টে একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। স্থানীয় বিচারপ্রার্থী মানুষের কাছে তিনি একজন নির্ভরযোগ্য আইনজীবী হিসেবে পরিচিত। আইন পেশায় তাঁর ধৈর্য, যুক্তিবোধ এবং মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

    অ্যাডভোকেট আবু সায়েমের পারিবারিক পরিবেশও ছিল শিক্ষা ও সামাজিক মর্যাদায় সমৃদ্ধ। তাঁর পিতা মোঃ মাহাফুজ আলী পীরগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। সততা ও পরিশ্রমের মাধ্যমে তিনি এলাকায় সম্মানজনক অবস্থান গড়ে তুলেছেন। অন্যদিকে তাঁর মাতা মোছা. নূরজাহান বেগম (শেফালী) একজন গৃহিণী হলেও সামাজিক ও পারিবারিক মূল্যবোধে ছিলেন অত্যন্ত সচেতন। তিনি ছিলেন ৮নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাবাইদুর রহমানের দ্বিতীয় কন্যা। ফলে সামাজিক নেতৃত্ব ও পারিবারিক ঐতিহ্যের এক শক্ত ভিতের মধ্যেই বেড়ে উঠেছেন আবু সায়েম।

    ব্যক্তিগত জীবনেও তিনি একজন দায়িত্বশীল ও শিক্ষানুরাগী মানুষ। তাঁর সহধর্মিণী মোছা. হুসনেরা ফারজানা বাংলায় অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী। তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। বর্তমানে তিনি পীরগঞ্জের চন্দরিয়া ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। শিক্ষা ও জ্ঞানের প্রতি দুজনের সমান অনুরাগ তাঁদের পারিবারিক জীবনকে আরও সমৃদ্ধ করেছে।

    তাঁর পরিবারে শিক্ষার ধারা আরও বিস্তৃতভাবে প্রতিফলিত হয়েছে ভাই-বোনদের অর্জনের মধ্য দিয়ে। তাঁর বোন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে নেদারল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ও ফিজিওলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ের উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর এই সাফল্য পরিবারটির শিক্ষাবান্ধব পরিবেশেরই প্রতিফলন।

    অন্যদিকে ছোট ভাই আবু সালেহ মোঃ সিহাবও শিক্ষা ও পেশাগত উন্নয়নের পথে এগিয়ে চলেছেন। তিনি রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করার পর বিএজি এড ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি-তে এলএলবি’র পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন। তাঁর মধ্যেও আইন ও শিক্ষার প্রতি আগ্রহ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

    অ্যাডভোকেট আবু সায়েমের জীবন কেবল একজন আইনজীবীর গল্প নয়; এটি একটি শিক্ষিত, মূল্যবোধসম্পন্ন ও সমাজসচেতন পরিবারের প্রতিচ্ছবি। শিক্ষা, সততা ও পেশাগত নিষ্ঠার সমন্বয়ে তিনি পীরগঞ্জের তরুণ সমাজের জন্য এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছেন। তাঁর পথচলা প্রমাণ করে—সৎ উদ্দেশ্য, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি আন্তরিকতা থাকলে একজন মানুষ সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম

  • নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন

    নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড. রেজাউল হক আর নেই, গোদাগাড়ীতে গায়েবানা জানাজা সম্পন্ন

    মোঃরবিউল ইসলাম মিনাল/ গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

    মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সাবেক বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে প্রবীণ এই বিজ্ঞানীর বয়স হয়েছিল ৮২ বছর।

    ​ড. এম রেজাউল হকের পৈত্রিক বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে জন্মভূমি রাজশাহীসহ দেশের বিজ্ঞান ও সুধীসমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

     

    ​পারিবারিক সূত্রে জানা গেছে, ড. এম রেজাউল হক যান্ত্রিক প্রকৌশল ও মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন এবং মহাকাশযান, স্যাটেলাইট ও রোভারের মেকানিক্যাল ডিজাইন, থার্মাল কন্ট্রোল সিস্টেম ও স্পেস মেটেরিয়ালস নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও অবদান রাখেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

    ​ব্যক্তিজীবনে অত্যন্ত সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিলেন ড. এম রেজাউল হক। তিনি প্রয়াত ফহিম উদ্দিন বিশ্বাস এবং প্রয়াত আনোয়ারা খাতুনের নয় ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তাঁর বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তাঁর ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন।

     

    ​পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ড. রেজাউল হকের শেষ ইচ্ছা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রেই তাঁর দাফন সম্পন্ন হবে। তবে দেশের মাটিতে আজ শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে মরহুমের মাগফিরাত কামনায় একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

    ​বিজ্ঞানীর এই মহাপ্রয়াণে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • ফুলতলায় অনুষ্ঠিত হলো অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলা।

    ফুলতলায় অনুষ্ঠিত হলো অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলা।

    মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।

    ১৫ ই মে২০২৬ শুক্রবার, খুলনা।

    খুলনার ফুলতলা অঞ্চলের যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজিত হয়েছে এই জমকালো ফুটবল টুর্নামেন্ট। আইয়ান এগ্রো ফার্মের সার্বিক সহযোগিতায় এবং আইকন একাডেমীর তত্ত্বাবধানে ঐতিহাসিক ডাবুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

    ১৫ মে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জনাব হুমায়ুন আহমেদ ভূঁইয়া, পরিচালক সুপার ব্রিকস ও সাধারণ সম্পাদক, ফুলতলা উপজেলা ক্রীড়া সংস্থা।

    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, সদস্য সচিব, ফুলতলা উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন এম ডি আজাদ আমিন, অনুপম মিত্র এবং এস এম জাহাঙ্গীর আলমসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।

    উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বন্ধু মহল, ফুলতলা, খুলনা বনাম রাফিদ একাডেমী, দেয়ানা, দৌলতপুর।

    অতিথিরা বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার আয়োজন নয়, বরং যুবসমাজকে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়ার একটি উদ্যোগ।

    অর্ধলক্ষ টাকার প্রাইজমানির এই টুর্নামেন্ট ঘিরে খেলাপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এখন দেখার অপেক্ষা— কোন দল জিতবে এবারের শিরোপা।

  • রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত; অভিযুক্ত জেলে কিশোর গ্রেফতার

    রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত; অভিযুক্ত জেলে কিশোর গ্রেফতার

    মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি প্রতিনিধি:-

    রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার চংলাছড়ি এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

    ​আটককৃত কিশোরের নাম মোঃ তৌসিব (১৫), স্থানীয়ভাবে সে সাইফুল ইসলাম নামেও পরিচিত। সে রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার মোঃ সেলিম ও বিবি বেগমের পুত্র এবং পেশায় একজন জেলে।​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চংলাছড়ি এলাকায় ভিকটিম কিশোরীর পরিবারের সদস্যরা কাজে বাড়ির বাইরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তৌসিব ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তকে ধাওয়া করে হাতে-নাতে আটক করে।

    ​ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের খবর দেওয়া হয়। তাদের উপস্থিতিতে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় সংবাদ পাঠানো হলে বিকেল আনুমানিক ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত কিশোরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

    ​তদন্ত কর্মকর্তা (এসআই) মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান।

    আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি। ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    ​এদিকে প্রতিবন্ধী কিশোরীর ওপর এমন অমানবিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

  • শ্রীমঙ্গলে ভারতের বিজেপি সরকারের আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    শ্রীমঙ্গলে ভারতের বিজেপি সরকারের আগ্রাসন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    ছাদিকুর রহমান সাব্বির

    সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

    দুর্নীতি তালাশ নিউজ টিভি

     

     

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে ভারতের বিজেপি সরকারের আগ্রাসন, উগ্রবাদী হিন্দু জনগোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতন, হত্যা এবং মসজিদ ভাঙচুরের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে ভৈরবগঞ্জ বাজারের তৌহিদী জনতা’র ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

     

    মিছিলটি বাজার উত্তর জামে মসজিদ থেকে শুরু করে ঢাকা -সিলেট মহা সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

     

    সমাবেশের মূল বিষয়বস্তু:

    বিক্ষোভকারীরা ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

     

    প্রতিবাদ জানান:

    ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন ও হত্যা।

    ঐতিহাসিক ও ধর্মীয় উপাসনালয় (মসজিদ) ভাঙচুর।

    বিজেপি সরকারের উগ্রবাদী হিন্দু গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ।

     

    সভাপতিত্ব ও নেতৃত্ব:

    প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরবগঞ্জ বাজার উত্তর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাফর আহমদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশ তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

     

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতে মুসলিমদের ওপর এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি মুসলিমদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

     

    মিছিল শেষে উপস্থিত জনতা শান্তি ও সংহতির জন্য দোয়া করেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত হয়।